Somoy News BD

৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , রবিবার
ব্রেকিং নিউজ

আগামীকাল বৃহস্পতিবার ঢাবি ছাত্রীদের জন্য ওমেন্স হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হবে

নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে আগামীকাল ২৫ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার সকাল ৯.০০টা থেকে বিকাল ৪.০০টা পর্যন্ত মোকাররম হোসেন খন্দকার বিজ্ঞান ভবন চত্বরে ওমেন্স হেলথ ক্যাম্প (খুলে বলো ক্যাম্পেইন) অনুষ্ঠিত হবে। দুইজন গাইনী বিশেষজ্ঞ নারী চিকিৎসক এই ক্যাম্পে উপস্থিত থাকবেন। ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে উদযাপন উপলক্ষে নুভিস্তা ফার্মাসিউটিক্যালস-এর সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মেসী বিভাগ ও ফার্মেসী অনুষদ এই ক্যাম্প আয়োজন করেছে।
ওমেন্স হেলথ ক্যাম্পে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, ইরেগুলার সাইকেল, একনি ও হিরসুটিজম, এন্ডোমেট্রিওসিস, আয়রন ও ভিটামিন ডি ঘাটতি, থাইরয়েড জনিত সমস্যা, স্তন ও জরায়ু ক্যান্সার এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যার প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদান করা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রীর জন্য এই ক্যাম্প উন্মুক্ত থাকবে। নির্ধারিত সময়ে ক্যাম্পে উপস্থিত হয়ে প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

Related Articles

ইসলাম প্রতিষ্ঠিত হলেই সমাজ ও রাষ্ট্রের সকল সমস্যার সমাধান হবে —আমীর, ইসলামী সমাজ

নিজস্ব প্রতিবেদক: ইসলামী সমাজের আমীর হজরত সৈয়দ হুমায়ূন কবীর বলেছেন, গণতন্ত্রসহ মানব রচিত সকল ব্যবস্থা ইসলামবিরোধী মতবাদ তথা জাহিলিয়্যাত। মানব রচিত ব্যবস্থার ভিত্তিতে প্রণীত সকল

আরও পড়ুন

বিলকিস বেগমের সংবাদ সম্মেলন

মঞ্জুর: শুক্রবার (৭ আগস্ট ২০২৬) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় স্বামী হত্যার বিচার দাবি, আসামিদের বিরুদ্ধে হত্যার হুমকি, মিথ্যা মামলায় হয়রানি এবং বাড়িঘরছাড়া করার প্রতিবাদে

আরও পড়ুন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথম ‘সবুজ বিপ্লব’ এর ডাক দিয়েছিলেন— পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

নিজস্ব প্রতিবেদকঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথম ‘সবুজ বিপ্লব’ এর ডাক দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি। তিনি বলেন, আধুনিক বাংলাদেশের

আরও পড়ুন

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ হতে শাহবাগস্থ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ

নিজস্ব প্রতিবেদকঃ ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে রাজধানীর শাহবাগে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আজ বুধবার সকাল ৬টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের মহান শহীদদের

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman