Somoy News BD

১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , শুক্রবার
ব্রেকিং নিউজ

আশুলিয়ায় ঝুট ব্যাবসাকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়া, সাংবাদিকের মোটরসাইকেলে আগুন

হৃদয় শিকদার,আশুলিয়াঃ
সাভারের আশুলিয়া ডিইপিজেড বলিভদ্র বাজার এলাকায় গার্মেন্টসের ঝুট ব্যাবসা  দখলকে কেন্দ্র করে বিএনপির দু গ্রুপের সংঘর্ষ শুরু হয়।  বিএনপির দু’গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়া সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক আব্দুল কুদ্দুস নামের এক সংবাদ কর্মীর পালসার মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়ে পুড়িয়ে দেয় বিএনপির কর্মী সমর্থকরা।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে সাভার উপজেলার আশুলিয়া থানার বলিভদ্র বাজারের মন্ডল মার্কেটে ঝুট ব্যাবসাকে কেন্দ্র করে বিএনপির এক’গ্রুপের নেতাকর্মীরা আব্দুল কুদ্দুস নামের এক সংবাদ কর্মীর পালসার মোটরসাইকেলে আগুন ধরে পুড়িয়ে দেয়।

ভুক্তভোগী সংবাদ কর্মী সাংবাদিক আব্দুল কুদ্দুস সাংবাদিকদের বলেন,আমি সকাল ১০টার দিকে এক মাধ্যমে জানতে পারি বলি ভদ্র বাজার এলাকায় ঝুট ব্যাবসাকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে। আমি এ সংবাদ পেয়ে প্রথমে হাসেম প্লাজা এবং পরে বলিভদ্র বাজার মন্ডল মার্কেটের বাহীরে মোটরসাইকেল রেখে মার্কেটের ভিতরে প্রবেশ করে দোকানদারদের সাথে কথাবার্তা বলে মোটরসাইকেলের কাছে এসে দেখি মোটরসাইকেলটিতে আগুন জ্বলছে। পরে আশেপাশের লোকজন এসে আগুন নিভানোর চেস্টা করে। মোটরসাইকেলিতে আগুন ধরানোর বিষয় জানতে চাইলে ঘটনাস্থলের আশেপাশের দোকানদার ও প্রতক্ষদর্শীরা বলছেন আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই আশুলিয়া থানার রপ্তানি এলাকায় ঝুট ব্যাবসাকে কেন্দ্র করে প্রতিনিয়ত বিএনপির একাধিক গ্রুপের নেতাকর্মী ও সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া চালাচ্ছে। আজকেও সকাল থেকে ঝুট ব্যাবসাকে কেন্দ্র করে ২৮ আগস্ট গতকালকে বুধবার  ধামসোনা ইউনিয়ন যুবদলের সভাপতি জাহাঙ্গীর মন্ডল ও আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আবদুল গফুর মিয়ার কর্মী সমর্থকদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। তারই প্রেক্ষিতে আজ সকাল থেকে আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আবদুল গফুর মিয়ার কর্মী সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে মন্ডল মার্কেটে মোহরা চালানোর সময় মার্কেটের সামনে থাকা সাংবাদিকের পালসার মোটরসাইকেলটিতে এবং আরও একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে জ্বালিয়ে পুরিয়ে দেয়।

Related Articles

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার”: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, আত্মহত্যার হার শূন্যের কোটায় নিয়ে আসতে সরকার কাজ করছে। আত্মহত্যা প্রতিরোধে শুধু সরকারি

আরও পড়ুন

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ ও হংকংয়ের মধ্যে দ্বিপাক্ষিক বিনিয়োগ বৃদ্ধি ও সুরক্ষায় ‘ইনভেস্টমেন্ট প্রমোশন অ্যান্ড প্রোটেকশন এগ্রিমেন্ট (IPPA)’ চুক্তি স্বাক্ষর হয়েছে। হংকংয়ে অনুষ্ঠিত ১১তম ‘বেল্ট অ্যান্ড

আরও পড়ুন

মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা দিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

নিজস্ব প্রতিবেদকঃ মাদক নির্মূল, কিশোর গ্যাং দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং ঢাকা জেলার আইনশৃঙ্খলা ও অন্যান্য

আরও পড়ুন

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চতুর্থ বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চতুর্থ বৈঠক কমিটির সভাপতি জয়নুল আবেদীন এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকে

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman