Somoy News BD

২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , বুধবার
ব্রেকিং নিউজ

আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত সভাপতি-কামাল হোসেন ও সাধারণ সম্পাদক আল-শাহরিয়ার বাবুল খান

বিশেষ প্রতিনিধিঃ ঢাকার অদুরে শিল্পাঞ্চল এলাকা আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের বার্ষিক সাধারণ সভা-২০২৬ইং অনুষ্ঠিত হয়েছে।রবিবার(১ ফেব্রুয়ারি)সন্ধ্যা ৭টায় রিপোর্টার্স ক্লাবের কার্যালয়ে এক জরুরী সাধারণ সভা অনুষ্ঠিত হয়।এসময় সকল সদস্যদের সর্ব সম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য (২০২৬-২০২৭ইং)
প্রাক্তন কার্যনির্বাহী কমিটিকে প্রাধান্য দিয়ে এই কমিটি গঠিত হয়েছে।উল্লেখ্য এই কার্যনির্বাহী পরিষদ গঠিত হয় ১৩সদস্য বিশিষ্ট।

উৎসবমুখর ও আনন্দময় পরিবেশে সাংবাদিকদের উপস্থিতিতে আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।এ কমিটিতে মোঃ কামাল হোসেনকে সভাপতি ও মোঃ আল-শাহরিয়ার বাবুল খানকে সাধারণ সম্পাদক করা হয়।এছাড়া কমিটিতে আরও রাখা হয় মোঃ মাসুদ রানা সহ- সভাপতি,গোলাম মঞ্জুর মোর্শেদ চৌধুরী সহ-সভাপতি, মোঃ শফিকুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক,মোঃ শরিফুল হক
সাংগঠনিক সম্পাদক, মোঃ মাহবুব আলম মানিক সহ-সাংগঠনিক সম্পাদক,মোঃ রিপন মিয়া অর্থ সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সোহেল রানা ,দপ্তর সম্পাদক সৈয়দ হুসাইন মাহমুদকে করা হয়।এ ছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে আশা চৌধুরী ও মোঃ সাদেকুর রহমান সাদেককে রাখা হয়।প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন আশুলিয়া রিপোর্টার্স সিনিয়র সদস্য মোঃ নুর হোসেন ও সহকারী কমিশন হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র সদস্য মোঃ আশরাফুল আলম।সভায় বক্তারা বলেন,সাংবাদিকদের পেশাগত মানমর্যাদা রক্ষা,ঐক্য সুদৃঢ়করণ এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় আশুলিয়া রিপোর্টার্স গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।আগামী দিনগুলোতে ক্লাবের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত হবে বলে সেই প্রত্যাশা ব্যক্ত করেন তারা।সভা শেষে নব-নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে আশুলিয়া অঞ্চলে সাংবাদিকদের অধিকার ও পেশাগত উন্নয়নে একযোগে কাজ করার অনুপ্রেরণা ও প্রত্যয় ব্যক্ত করা হয়।

Related Articles

পিলখানাস্থ বিজিবি সদর দপ্তর পরিদর্শন করলেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমদ পিলখানাস্থ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তর পরিদর্শন করেছেন। আজ সকাল ১১টায় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিজিবি

আরও পড়ুন

তরুণ ছেলে-মেয়েদের চরিত্র গঠন ও শারীরিক বিকাশে খেলাধুলায় সম্পৃক্ত করাই সরকারের মূল লক্ষ্য: মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন

নিজস্ব প্রতিবেদকঃ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের মূল লক্ষ্য ও

আরও পড়ুন

সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন-এর জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে আজ বিকেল ৪টায় সংগঠনের প্রধান কার্যালয়ে এক জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের

আরও পড়ুন

সমাজসেবা কর্মকর্তা আবু বক্কর সিদ্দীকের মৃত্যুতে সমাজকল্যাণ মন্ত্রীর শোক

জেলা সমাজসেবা কার্যালয়, নীলফামারীর উপপরিচালক জনাব মোঃ আবু বক্কর সিদ্দীক ১৮জুলাই সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman