Somoy News BD

৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , মঙ্গলবার
ব্রেকিং নিউজ

ই ক্লাব ফ্যামিলি নাইট ২০২৫ – উদ্যোক্তা, বিনোদন ও পারিবারিক বন্ধনের এক  মহোৎসব

মঞ্জুর:

মঙ্গলবার ১১ নভেম্বর ২০২৫ ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ই ক্লাব ফ্যামিলি নাইট ২০২৫ উদ্যোক্তা, বিনোদন ও পারিবারিক বন্ধনের এক মহোৎসব উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কামরুল হাসান প্রেসিডেন্ট অন্ট্রাপ্রেনিওরস ক্লাব অব বাংলাদেশ, ভাইস প্রেসিডেন্ট ফাহমিদা আহম্মেদ,কনভেনর,ই ক্লাব ফ্যামিলি নাইট, শারমিন সাত্তার অবনী, সোলেমান আহম্মেদ জিসান, মাহমুদ শরাফত প্রমুখ।বাংলাদেশের অন্যতম জনপ্রিয় নিবন্ধিত  উদ্যোক্তা প্ল্যাটফর্ম Entrepreneurs Club of Bangladesh (E-Club) তাদের সকল সদস্য, উদ্যোক্তা ও  পরিবারকে নিয়ে এক অনন্য মিলনমেলা ওআনন্দ-উৎসবের আয়োজন করতে যাচ্ছে  আগামী ১৪ নভেম্বর ২০২৫, রাজধানীর  গুলশান সেলিব্রিটি হলে। এটি শুধু একটি  অনুষ্ঠান নয় –এটি উদ্যোক্তা সমাজের এক উজ্জ্বল উদযাপন, যেখানে থাকবে  হাসি, আনন্দ, শিল্প, সঙ্গীত ও সম্পর্কের  বন্ধনকে আরও দৃঢ় করার প্রতিশ্রুতি।এই মহোৎসবে অংশ নিচ্ছেন দেশের ৫০০-এরও বেশি নিবন্ধিত সদস্য, স্বনামধন্য  ব্যবসায়ী, উদ্যোক্তা, শিল্পী, অভিনেতা-অভিনেত্রী, জাতীয় ক্রিকেট ও ফুটবল  দলের খেলোয়াড়বৃন্দ।সংস্কৃতি সন্ধ্যার মূল আকর্ষণ থাকবে বাঁশির জাদু ও  ফ্যাশন র‍্যাম্প শো যার কোরিও গ্রাফিতে  থাকছেন জনপ্রিয় ফ্যাশন ডিরেক্টর বলুবলু টুম্পা ও তার টিম।আর সঙ্গীত পরিবেশনায় থাকছেন দেশের অন্যতম প্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার  কণা, যিনি তার সুর ও গানে মাতিয়ে তুলবেন পুরো আসরকে। অতিথি ও সদস্যদের জন্য থাকছে ঐতিহ্যবাহী মেজবান ডিনারের বিশেষ আয়োজন, যা সন্ধ্যার আনন্দকে আরও বাড়িয়ে তুলবে।এই আয়োজনের টাইটেল স্পনসর হিসেবে থাকছে Sky Tech Solution এবং Powered by: Event City এছাড়াও Platinum Sponsors হিসেবে Interior Studio, Nex Real Estate 3 iFix Fast  সহযোগিতা করছে।তাদের সহযোগিতা ও পৃষ্ঠপোষকতায় “ই-ক্লাব ফ্যামিলি নাইট ২০২৫ ” হয়ে উঠবে  আরও বর্ণিল,প্রাণবন্ত ও সফল এক  উদ্যোক্তা উৎসব।

উল্লেখ্য,প্রায় ৭০০ নিবন্ধিত উদ্যোক্তার  সমন্বয়ে গঠিত “ই-ক্লাব” ২০১৭ সাল থেকে  উদ্যোক্তাদের ভিন্নতা প্রসার,ইনভেস্টমেন্ট  নেস্ট বন্ধন প্রজেক্টের মাধ্যমে কাজ করে  যাচ্ছে – ট্রেনিং, নেটওয়ার্কিং, ব্র্যান্ডিং, মেন্টরশিপ, বিনিয়োগ, বিজনেস কনসালটেশন, মার্কেট এক্সপোজার, রিসার্চ ও পলিসি অ্যাডভোকেসি, নারী উদ্যোক্তা উন্নয়ন, ইয়ুথ লিডারশিপ, কর্পোরেট কলাবোরেশন কমিউনিটি ডেভেলপমেন্ট,সোশ্যাল  ইম্প্যাক্ট, গ্লোবাল কানেকশন ও ইন্টারন্যাশনাল পার্টনারশিপ-এই বহুমাত্রিক  কার্যক্রমের মাধ্যমে।যেখানে প্রতিটি  স্বপ্নবাজ মানুষ নিজের জায়গা খুঁজে নিচ্ছে, আর প্রতিটি  উদ্যোগ পরিণত হচ্ছে এক একটি পরিবর্তনের গল্পে।তাদেরকেই নিয়েই ই-ক্লাব ফ্যামিলি নাইট  ২০২৫ এক নতুন অধ্যায় যেখানে  উদ্যোক্তারা একত্রিত হবেন  সাফল্য,  বন্ধুত্ব ও পরিবারের গল্পে।

 

Related Articles

সড়ক নিরাপত্তায় ব্যয়ের সুফল নিশ্চিত করতে হবে: শেখ রবিউল আলম

নিজস্ব প্রতিবেদকঃ সড়ক নিরাপত্তায় বিপুল অর্থ ব্যয় করা হলেও নেওয়া প্রকল্পগুলোর সুফল কতটা পাওয়া যাচ্ছে, তা মূল্যায়নের আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেল এবং

আরও পড়ুন

মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৭৫

মোহাম্মদ আব্দুল গাফফারঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগ বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মোট ৭৫ জনকে গ্রেফতার

আরও পড়ুন

পরিবেশমন্ত্রীর সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদকঃ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত H.E. Mr. Ghanshyam Bhandari সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ (রবিবার)

আরও পড়ুন

মহাখালী টার্মিনালের অপেক্ষমাণ বাস পূর্বাচল ডিপোতে স্থানান্তরে ডিএমপি ট্রাফিকের অভিযান

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এলাকায় দীর্ঘসময় অপেক্ষমাণ অবস্থায় থাকা বাসগুলো পূর্বাচলের অস্থায়ী বাস ডিপোতে স্থানান্তরে বিশেষ অভিযান পরিচালনা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman