Somoy News BD

১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , শুক্রবার
ব্রেকিং নিউজ

কুইক রেসপন্স টিমের মাধ্যমে ২৪ ঘন্টার মধ্যে সেবা দান করা হবেঃউপদেষ্টা শারমিন এস মুরশিদ

নিজস্ব প্রতিবেদক:
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, কুইক রেসপন্স টিমের মাধ্যমে ২৪ ঘন্টার মধ্যে সেবা দান করা হবে। নতুন বাংলাদেশ গড়ার প্রয়োজনে আমার মন্ত্রণালয় অর্থাৎ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় দাবি করছে আমরা আমাদের প্রতিটি পাড়ায়, মহল্লায় যেন একটি নারীকেও অপমান করতে না দেই, একটি শিশুর উপর নির্যাতন করতে না দেই। প্রতিটি ঘর, প্রতিটি পাড়ায়, প্রতিটি গ্রামকে দেখে রাখবে আমাদের এই অসাধারণ তরুণ সমাজ। এজন্য সরকার ৩০৯.৩৯ কোটি(জিওবি) টাকা ব্যয়ে নারী ও শিশু নির্যাতন প্রতিকার ও প্রতিরোধে সমন্বিত সেবা জোরদারকরণ এবং কুইক রেসপন্স টিম কার্যক্রমের সূচনা করতে যাচ্ছে। এ কার্যক্রমের সাথে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ডাক ও টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় এ কার্যক্রম বাস্তবায়িত হবে।
তিনি বলেন, বিভিন্ন সরকারি দপ্তর /সংস্থা এবং বেসরকারি প্রতিষ্ঠানসমূহের সাথে সমন্বিত উদ্যোগের মাধ্যমে দেশে নারী ও শিশুর প্রতি সহিংসতার প্রতিকার ও প্রতিরোধ, সমন্বিত সেবা কার্যক্রম জোরদারকরণ এবং কুইক রেসপন্স টিমের কার্যক্রমের মাধ্যমে দ্রুত সারভাইভারকে প্রয়োজনীয় জরুরী সেবা সমূহ নিশ্চিতকরণ করা হবে।
তিনি আরো বলেন,এই মন্ত্রণালয় আওতায় ১৪ টি ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার, ৬৭ টি ওয়ান স্টপ ক্রাইসিস সেল, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে টোল ফ্রি জাতীয় হেল্পলাইন সেন্টার-১০৯, ন্যাশনাল ট্রমা কাউন্সিলিং সেন্টার, ৮টি রিজিওনাল ট্রমা কাউন্সিলিং সেন্টার, ন্যাশনাল ফরেনসিক
ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরি, ৮টি বিভাগীয় ডিএনএ স্ক্রিনিং ল্যাবরেটরি, রিয়াল টাইম মনিটরিং ডাটাবেইজের মাধ্যমে দেশের নারী ও শিশুর প্রতি নির্যাতন ও সহিংসতা প্রতিরোধ ও প্রতিকারে কাজ করছে।

তিনি আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একসঙ্গে অনুষ্ঠিতব্য গণভোটে ২০২৬ এ সর্বস্তরের নারীর অংশগ্রহণ উৎসাহিতকরণ কেন্দ্রিক
সারাদেশব্যাপী সচেতনতামূলক কার্যক্রম ও ‘নারী ও শিশু নির্যাতন প্রতিকার ও প্রতিরোধে সমন্বিত সেবা জোরদারকরণ এবং কুইক রেসপন্স টিমের (QRT) কার্যক্রমের শুভ সূচনা উপলক্ষ্যে “পাশে আছি” শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
অ অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে মাননীয় প্রধান উপদেষ্টার এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক জিনাত আরা। এছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, তরুণ ছেলে- মেয়েরা এবং গণমাধ্যমের কর্মীগণ উপস্থিত ছিলেন।

উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, তোমরা তরুণ ছেলে মেয়েরা যদি ২৪ ঘটাতে পারো। তোমরাই এ দেশকে একটি নিরাপদ দেশ গড়তে পারবে। তিনি বলেন, আমাদের মেয়েদের নিরাপত্তার জন্য, আমাদের শিশুদের নিরাপদের জন্য আজকের দিনে এটাই হওয়া উচিত আমাদের সবচেয়ে বড় আন্দোলন এই মুহূর্তে।
উপদেষ্টা গণভোট ২০২৬-এ নারীর অংশগ্রহণে নিরাপত্তার প্রতি গুরুত্বারোপ করেন। তিনি বলেন, হ্যাঁ- মানে সংস্কার, হ্যাঁ- মানে নতুন বাংলাদেশ, হ্যাঁ- মানে নারীর নিরাপদে বেড়ে ওঠা। নতুনভাবে বাংলাদেশকে গড়ার জন্য হ্যাঁ ভোট দেয়ার উপর গুরুত্ব আরোপ করেন।
পরে উপদেষ্টা নতুন বাংলাদেশ গড়ার শপথ বাক্য পাঠ করান। এ সময় উপদেষ্টা বলেন, এই দেশকে সুন্দর করতে হলে, আমাদের শিশুদেরকে নিরাপদে, আমাদের মেয়েদেরকে নিরাপত্তা দিতে হবে। এই প্রতিশ্রুতি নিয়ে অনেকগুলো তরুণ সংগঠন যুক্ত হয়েছে যাদের একটি উল্লেখযোগ্য অংশ জুলাই যোদ্ধা এবং তাদের অনেকেই উপস্থিত ছিল এই স্টেজে। ছোট বড় সকল ছেলে-মেয়েরা সকলে মিলে নতুন বাংলাদেশ গড়ার শপথ বাক্য পাঠ করেন ।

Related Articles

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার”: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, আত্মহত্যার হার শূন্যের কোটায় নিয়ে আসতে সরকার কাজ করছে। আত্মহত্যা প্রতিরোধে শুধু সরকারি

আরও পড়ুন

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ ও হংকংয়ের মধ্যে দ্বিপাক্ষিক বিনিয়োগ বৃদ্ধি ও সুরক্ষায় ‘ইনভেস্টমেন্ট প্রমোশন অ্যান্ড প্রোটেকশন এগ্রিমেন্ট (IPPA)’ চুক্তি স্বাক্ষর হয়েছে। হংকংয়ে অনুষ্ঠিত ১১তম ‘বেল্ট অ্যান্ড

আরও পড়ুন

মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা দিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

নিজস্ব প্রতিবেদকঃ মাদক নির্মূল, কিশোর গ্যাং দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং ঢাকা জেলার আইনশৃঙ্খলা ও অন্যান্য

আরও পড়ুন

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চতুর্থ বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চতুর্থ বৈঠক কমিটির সভাপতি জয়নুল আবেদীন এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকে

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman