Somoy News BD

১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , বুধবার
ব্রেকিং নিউজ

গফরগাঁও পৌরসভার সাবেক মেয়রসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ১২ নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)

নিজস্ব প্রতিবেদকঃ
সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ১২ নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলো-১। বরগুনা জেলার বেতাগী উপজেলার ০৫ নং বুড়া মজুমদার ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো: ইউনুছ আলী ওরফে ইলিয়াস (৫২) ২। গাজীপুর মহানগরের আওয়ামী যুবলীগ নেতা শামীম ওসমান (৩৭) ৩। ২৬ নং ওয়ার্ড ওয়েস্ট এন্ড হাই স্কুল ইউনিট ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: মাহমুদ দেওয়ান শিপু (৩৬) ৪। ২৬ নং ওয়ার্ড, ওয়েস্ট এন্ড হাই স্কুল ইউনিট ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ জামিল হোসেন (৩৫) ৫। আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এবং ময়মনসিংহ জেলার গফরগাঁও পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট কায়সার আহম্মদ (৫৭) ৬। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ৫৩ নং ওয়ার্ড কৃষক লীগের সহ- সভাপতি মো: সোলেমান (৪৪) ৭। ঢাকা মহানগর দক্ষিণ ৬৭ নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ইকরামুল হাসান রুবেল (৩৪) ৮। টাঙ্গাইল জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক, ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক, বাসাইল থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং বাসাইল উপজেলার চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম (৫৪) ৯। ক্যান্টনমেন্ট থানার বারনটেক ইউনিটের শ্রমিক লীগের সভাপতি ও সম্পাদক মোহাম্মদ খাইরুল ইসলাম ওরফে জুয়েল খাঁ (৪৭) ১০। ঢাকা মহানগর ৩৫ নং ওয়ার্ড ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি মোঃ সজিব খান (৩৩) ১১। ঢাকা মহানগর দারুসসালাম থানা ০৬ নং ইউনিট ও ০৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আসলাম খান (৪৯) ১২। কালিয়াকৈর উপজেলা যুবলীগের সভাপতি হিরু মিয়া (৫৬)।

ডিবি সূত্রে জানা যায়, সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১১:০৫ ঘটিকায় ডিবি-উত্তরা বিভাগ মিরপুর মডেল থানাধীন শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এলাকায় অভিযান পরিচালনা করে মো: ইউনুছ আলী ওরফে ইলিয়াসকে ও বিকাল আনুমানিক ০৪:৫৫ ঘটিকায় উত্তরা পশ্চিম থানাধীন মাস্কট প্লাজার সামনে থেকে শামীম ওসমানকে গ্রেফতার করে। একই দিন দুপুর আনুমানিক ০১:০৫ ঘটিকায় লালবাগ থানাধীন লালবাগ কেল্লা এলাকায় অভিযান পরিচালনা করে মো: মাহমুদ দেওয়ান শিপুকে ও সন্ধ্যা আনুমানিক ০৬:৩০ ঘটিকায় লালবাগ শহীদ মাজাদ এলাকা থেকে মোঃ জামিল হোসেনকে গ্রেফতার করে ডিবি-লালবাগ বিভাগ।

ডিবি সূত্রে আরও জানা যায়, সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭:০০ ঘটিকায় ডিবি-গুলশান বিভাগের একটি টিম মোহাম্মদপুর থানাধীন হুমায়ুন রোড এলাকায় অভিযান পরিচালনা করে কায়সার আহম্মদকে গ্রেফতার করে। মো: সোলেমানকে রাত আনুমানিক ০৮:০০ ঘটিকায় তুরাগ থানাধীন ফুলবাড়িয়া টেকপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করে ডিবির পৃথক টিম।

অপরদিকে, সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১:৪৫ ঘটিকায় ডিবি-ওয়ারী বিভাগেরে একটি টিম ডেমরা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ইকরামুল হাসান রুবেলকে গ্রেফতার করে। একই দিন রাত আনুমানিক ০৯:৪০ ঘটিকায় মিরপুর-১১ এলাকা থেকে কাজী অলিদ ইসলামকে গ্রেফতার করে ডিবি-মতিঝিল বিভাগ। মোহাম্মদ খাইরুল ইসলাম ওরফে জুয়েল খাঁকে রাত আনুমানিক ০৯:৩০ ক্যান্টনমেন্ট থানা এলাকা থেকে গ্রেফতার করে ডিবির পৃথক টিম।

ডিবি সূত্রে জানা যায়, সোমবার দিবাগত (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ০৭:৩০ ঘটিকায় ডিবি-লালবাগ বিভাগের একটি টিম কোতয়ালী থানাধীন রাধিকা মোহন বসাক লেন এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ সজিব খানকে গ্রেফতার করে। একই দিন রাত আনুমানিক ১২:১০ ঘটিকায় দারুসসালাম থানা এলাকা মোঃ আসলাম খানকে করে গ্রেফতার করে ডিবি- মিরপুর বিভাগ ও হিরু মিয়াকে সন্ধ্যা আনুমানিক ০৬:১০ ঘটিকায় উত্তরা ১২ নম্বর সেক্টর থেকে গ্রেফতার করে ডিবি-সাইবার বিভাগের একটি টিম।

গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Related Articles

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে —-মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেছেন, দেশের ডিম উৎপাদন বাড়িয়ে অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে। এ

আরও পড়ুন

বিএনপির সাধারণ সম্পাদক কামরুলের নাম ভাঙিয়ে গুম ফেরত সাংবাদিক কাজলের পৈতৃক বসতভিটা দখলের চেষ্টার অভিযোগ, কাটা হলো মায়ের লাগানো নারকেলগাছ

বিশেষ প্রতিনিধি, মেহেরপুর স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের আমলে ৫৩ দিন গুম নয় মাস কারাগারে থাকার ঘটনায় আলোচিত সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের মেহেরপুর শহরের পৈতৃক বসতভিটা

আরও পড়ুন

লোহাগড়ায় নারী ও শিশু নির্যাতন মামলার এজাহারভুক্ত আসামি গ্রে’ফ’তা’র

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া থানার মামলা নং- ০১(১০)২৬, ধারা: ১১(খ)/১১(গ)/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইনের এজাহারভুক্ত ২ নং আসামি সুমন রহমান @ রকি

আরও পড়ুন

বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের (এফডিএমএন) স্বদেশে নিরাপদ, স্বেচ্ছায়, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ। আর এটি নিশ্চিতে আঞ্চলিক ও

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[২] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[৩][৪] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman