Somoy News BD

৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , রবিবার
ব্রেকিং নিউজ

গলাচিপা উপজেলা নির্বাচনের দিন ১৫ জন ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকবেনঃ ইউএনও

নিজস্ব প্রতিবেদকঃ
জমে উঠেছে পটুয়াখালীর গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার। ভোটারদের রয়েছে ভয়ও সেজন্য  মাঠে উপস্থিত থাকবেন ১৫ জন ম্যাজিস্ট্রেট ও পর্যাপ্ত পরিমান আইনশৃঙ্খলা বাহিনী।

২১শে মে’র ভোট ঘিরে দিনরাত চলছে গণসংযোগ, মাইকিং ও উঠান বৈঠক। এই উপজেলা মোট ১২ টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে ঘটিত গলাচিপা উপজেলা। এই উপজেলায় ভোট কেন্দ্র রয়েছে মোট ৮০টি, ৮০টি ভোট কেন্দ্রই ঝুকিপূর্ণ বলে স্থানীয় ভোটারদের দাবি। ভোটের দিন ১৫ থেকে ২০ জন ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকবে গলাচিপা উপজেলায়, এমন তথ্য নিশ্চিত করেছেন সেখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তা  (ইউএনও) হেলাল উদ্দিন। আইনশৃঙ্খলা বিষয় জানতে চাইলে নির্বাহী কর্মকর্তা মুঠোফোনে বলেন, জাতীয় নির্বাচনে ৩ জন ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন, আর উপজেলা নির্বাচনে ১৫ জন ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকবেন এবং নির্বাচন সুষ্ঠু করতে যা প্রয়োজন তা ব্যবস্থা করা হবে।সজাগ থাকবে আইনশৃঙ্খলা বাহিনী।

এদিকে কয়েকজন প্রার্থীর বিরুদ্ধে ভোটের মাঠ দখল করার অভিযোগ উঠেছে, এঁরা বিভিন্ন পেশিশক্তি ব্যবহার করে ভোটের মাঠ দখল করতে পারে বলে জানিয়েছে সেখানকার নিরীহ প্রার্থীরা। এ বিষয় নির্বাহী কর্মকর্তা বলেন, যেখানেই আইনশৃঙ্খলার অবনতি ঘটবে  সেখানেই ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাচন সুষ্ঠু করতে যা প্রয়োজন তাই ব্যবস্থা নেওয়া হবে।

গলাচিপায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রত্যেকটি পদে চারজন করে মোট ১২ জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন এবং প্রত্যেকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে ছিলেন নির্বাচন অফিস সূত্রে জানা যায়।
এর মধ্যে অনেকেই ভোটের মাঠ থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
বর্তমানে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মাঠে আছেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ওয়ানা মার্জিয়া নিতু। তিনি গলাচিপা পৌরসভার সাবেক মেয়র মরহুম আব্দুল ওহাব খলিফার মেয়ে এবং বর্তমান পৌরমেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আহসানুল হক তুহিনের বোন।

ওয়ানা মর্জিয়া’র প্রতীক হচ্ছে আনারস। নির্বাচনের বিষয় জানতে চাইলে, ওয়ানা মর্জিয়া নিতু এই প্রতিনিধিকে, মুঠোফোনে বলেন,গলাচিপা উপজেলায় যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে আমি শতভাগ নির্বাচিত হবো।আমার বাবা একজন স্বচ্ছ পরিচ্ছন্ন ও সাহসী রাজনীতিবিদ ছিলেন, আমার ভাই তিনিও সকল জনগণের পাশে থেকেই রাজনীতি করে আসছেন, আমাদের রাজনীতি হচ্ছে জনগণের জন্য। জনগণের পাশে থেকে সেবা করা। সুষ্ঠু নির্বাচন হলে অবশ্যই আমার ভোটাররা আমাকেই বেছে নিবেন।

চেয়ারম্যান পদে নির্বাচনে মাঠে আছেন মু: শাহিন প্যাদা। যিনি বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তার
প্রতীক হচ্ছে ঘোড়া।

ভাইস চেয়ারম্যানে পদে প্রতিদ্বন্দ্বিতা করবেনঃ মোঃ রিফাত হাসান (সজিব) তার প্রতীকঃ টিউবওয়েল।মোঃ রেজাউল কবির (মোল্লা) ভাইস চেয়ারম্যান পদে তার প্রতীকঃ তালা।ফরিদ আহসান (কচিন) ভাইস চেয়ারম্যান পদে উড়োজাহাজ প্রতীকঃ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মোঃ নিজামুদ্দিন (তালুকদার) ভাইস চেয়ারম্যান পদে তিনি চশমা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তহমিনা আক্তার মহিলা ভাইস চেয়ারম্যান পদে তার প্রতীক হচ্ছে  ফুটবল মার্কা।
হেলেনা বেগম মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।মোসম্মৎ শিরিন নাহার আখতার মহিলা ভাইস চেয়ারম্যান পদে তার প্রতীক হচ্ছে ফুলের টব।

Related Articles

ইসলাম প্রতিষ্ঠিত হলেই সমাজ ও রাষ্ট্রের সকল সমস্যার সমাধান হবে —আমীর, ইসলামী সমাজ

নিজস্ব প্রতিবেদক: ইসলামী সমাজের আমীর হজরত সৈয়দ হুমায়ূন কবীর বলেছেন, গণতন্ত্রসহ মানব রচিত সকল ব্যবস্থা ইসলামবিরোধী মতবাদ তথা জাহিলিয়্যাত। মানব রচিত ব্যবস্থার ভিত্তিতে প্রণীত সকল

আরও পড়ুন

বিলকিস বেগমের সংবাদ সম্মেলন

মঞ্জুর: শুক্রবার (৭ আগস্ট ২০২৬) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় স্বামী হত্যার বিচার দাবি, আসামিদের বিরুদ্ধে হত্যার হুমকি, মিথ্যা মামলায় হয়রানি এবং বাড়িঘরছাড়া করার প্রতিবাদে

আরও পড়ুন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথম ‘সবুজ বিপ্লব’ এর ডাক দিয়েছিলেন— পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

নিজস্ব প্রতিবেদকঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথম ‘সবুজ বিপ্লব’ এর ডাক দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি। তিনি বলেন, আধুনিক বাংলাদেশের

আরও পড়ুন

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ হতে শাহবাগস্থ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ

নিজস্ব প্রতিবেদকঃ ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে রাজধানীর শাহবাগে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আজ বুধবার সকাল ৬টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের মহান শহীদদের

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman