Somoy News BD

৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , শনিবার
ব্রেকিং নিউজ

গুলশান Nexus Cafe Place রেষ্টুরেন্টে থেকে সেলিম প্রধানসহ ৯ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ
রাজধানীর গুলশান থানাধীন বারিধারা ডিপ্লোমেটিক জোনে অবস্থিত Nexus Cafe Palace রেস্টুরেন্টে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সীসা (হুক্কা তামাক) ও সরঞ্জাম জব্দ করেছে পুলিশ। এ সময় ক্যাফের মালিক সেলিম প্রধানসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) ভোর ৪ টার দিকে এ অভিযান পরিচালিত হয়। পরে তাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- nexus ক্যাফে প্যালেস এর মালিক সেলিম প্রধান (৫২),মোঃ বাকিবুল ইসলাম রাফি (২৫),মোঃ সাদকুল ইসলাম সুমন (৩৯),মোঃ তৌফিকুল ইসলাম (২৫),মোঃ রিফাত হাসান (২৫),মোঃ রবিউল হাসান (২৫),মিনহাজুর রহমান তাজবীর (২১),মোঃ মেহেদী হাসান (২৬) ও মোঃ সাইমুম ইসলাম (২৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) আল আমিন হোসাইন।

তিনি জানান, পুলিশের কাছে খবর আসে সেলিম প্রধান সিসাবার খুলেছেন এবং বারিধারার ১২ নম্বর রোডে ‘নেক্সাস ক্যাফে’ নামে সিসার ব্যবসা পরিচালনা করছেন। পরে সেখানে রাতেই অভিযান চালানো হয়।এই ঘটনায় এসআই মোঃ মাহমুদুল হাসান বাদী হয়ে গুলশান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ৩৪(গ) ধারা অনুযায়ী মামলা দায়ের করেন। সেই মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখে আজ আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, এ সময় তাদের কাছ থেকে সীসা তামাক (Al Fakher ব্র্যান্ড) ৫ প্যাকেট (৩.৫ কেজি), সীসা তামাক (Adalya Premium Hookah Tobacco) ৫ কৌটা (২.৫ কেজি), প্লাস্টিকের বঙ্গে সীসা ৭০০ গ্রাম, সর্বমোট সীসা তামাক ৬.৭ কেজি, ANIRBAN Coconut Charcoal ২ কেজি, সীসা স্ট্যান্ড ৭টি (পাইপসহ), Adalya ব্র্যান্ডের খালি কৌটা ৩টি, অতিরিক্ত পাইপ ৫টি, নগদ অর্থ ৪৮,৭৪০ টাকা উদ্ধার করা হয়।

পুলিশের একটি সূত্র থেকে জানা যায়, গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান-এর নেতৃত্বে এ অভিযান চালানো হয়। সঙ্গে ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মোখলেছুর রহমান, পুলিশ পরিদর্শক (অপারেশন্স) মোঃ মিজানুর রহমান, এসআই মোঃ মাহমুদুল হাসান, এসআই মোঃ হারুনুর রশিদ, এসআই সবুজ করসহ গুলশান থানার টিম।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, উক্ত ক্যাফেতে অবৈধভাবে সীসা তামাক বিক্রি করা হচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।
পুলিশের আরেকটি সূত্র থেকে জানা যায়, ক্যাসিনো কান্ডের হোতা সেলিম প্রধান নেক্সাস ক্যাপে প্যালেসের সামনে জুলাইয়ে নিহত মুগ্ধ ও আবু সাঈদের ছবি টানিয়ে এই অবৈধ সীসা বারটি পরিচালনা করত।

Related Articles

বিলকিস বেগমের সংবাদ সম্মেলন

মঞ্জুর: শুক্রবার (৭ আগস্ট ২০২৬) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় স্বামী হত্যার বিচার দাবি, আসামিদের বিরুদ্ধে হত্যার হুমকি, মিথ্যা মামলায় হয়রানি এবং বাড়িঘরছাড়া করার প্রতিবাদে

আরও পড়ুন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথম ‘সবুজ বিপ্লব’ এর ডাক দিয়েছিলেন— পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

নিজস্ব প্রতিবেদকঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথম ‘সবুজ বিপ্লব’ এর ডাক দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি। তিনি বলেন, আধুনিক বাংলাদেশের

আরও পড়ুন

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ হতে শাহবাগস্থ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ

নিজস্ব প্রতিবেদকঃ ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে রাজধানীর শাহবাগে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আজ বুধবার সকাল ৬টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের মহান শহীদদের

আরও পড়ুন

কোরিয়ার বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাচ্ছে বাংলাদেশের ৮৪২৮ পণ্য

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (Comprehensive Economic Partnership Agreement-CEPA) নিয়ে নেগোসিয়েশন আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে। দীর্ঘ এক বছরের আলোচনার পর

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman