Somoy News BD

২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , বুধবার
ব্রেকিং নিউজ

গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়ি পোড়ানো মামলার এজাহারনামীয় আসামিসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরো পাঁচ নেতা গ্রেফতার করেছে ডিবি

নিজস্ব প্রতিবেদকঃ
রাজধানীতে পৃথক অভিযান পরিচালনা করে গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়ি পোড়ানো মামলার এজাহারনামীয় আসামিসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরো পাঁচ নেতাকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলো- ১। শুকতাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও শুকতাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং গোপালগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য মোঃ আবেদ আলী শেখ (৫২) ২।  রমনা ও হাতিরঝিল থানা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী মমতাজ পারভিন শিমু ( ৪২ )  ৩।  ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক সভাপতি এবং মহানগর উত্তর যুবলীগ কর্মী মোহাম্মদ জাকির হোসেন সাগর (৪৩) ৪। মিরপুর থানা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম আর বাদল (৫০) ও ৫। উত্তরা থানা আওয়ামী লীগের সক্রিয় কর্মী মনিরুল ইসলাম (৩৮)।

ডিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৪ এপ্রিল ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ০৮:৩০ ঘটিকায় ধানমন্ডি এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ আবেদ আলী শেখকে এবং একই তারিখ রাত আনুমানিক ০৯:০০ ঘটিকায় বাংলামোটর এলাকা হতে মমতাজ পারভিন শিমুকে গ্রেফতার করে ডিবি-ওয়ারী বিভাগের পৃথক টিম। উল্লেখ্য , গ্ৰেফতারকৃত মোঃ আবেদ আলী শেখ গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়ী পোড়ানো মামলার এজাহারভুক্ত আসামি।

অন্যদিকে বৃহস্পতিবার (২৪ এপ্রিল ২০২৫ খ্রি.) দিবাগত রাত আনুমানিক ১২:০৫ ঘটিকায় রাজধানীর বনানী এলাকায় অভিযান পরিচালনা করে মোহাম্মদ জাকির হোসেন সাগরকে গ্রেফতার করে ডিবি-সাইবার বিভাগের একটি টিম। গ্রেফতারকৃত জাকির হোসেন সম্প্রতি গুলশান এলাকায় ছাত্রলীগের ঝটিকা মিছিলে অংশগ্রহন করেছিলো মর্মে স্বীকার করেছে। এছাড়া সে ২০১৫ সালে বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনায় রুজুকৃত মামলার এজাহারনামীয় আসামি।

ডিবি সূত্রে আরও জানা যায়, ২৫ এপ্রিল ২০২৫ খ্রি. রাত আনুমানিক ০১:৪৫ ঘটিকায় মিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে এম আর বাদলকে গ্রেফতার করে ডিবি-মিরপুর বিভাগের একটি দল। একই দিন রাজধানীতে অভিযান পরিচালনা করে মনিরুল ইসলামকে গ্রেফতার করে ডিএমপি ডিবির পৃথক টিম। সে গত ১৮ এপ্রিল ২০২৫ তারিখে উত্তরা বিমানবন্দর এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশগ্রহণ করেছিল মর্মে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Related Articles

পিলখানাস্থ বিজিবি সদর দপ্তর পরিদর্শন করলেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমদ পিলখানাস্থ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তর পরিদর্শন করেছেন। আজ সকাল ১১টায় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিজিবি

আরও পড়ুন

তরুণ ছেলে-মেয়েদের চরিত্র গঠন ও শারীরিক বিকাশে খেলাধুলায় সম্পৃক্ত করাই সরকারের মূল লক্ষ্য: মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন

নিজস্ব প্রতিবেদকঃ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের মূল লক্ষ্য ও

আরও পড়ুন

সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন-এর জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে আজ বিকেল ৪টায় সংগঠনের প্রধান কার্যালয়ে এক জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের

আরও পড়ুন

সমাজসেবা কর্মকর্তা আবু বক্কর সিদ্দীকের মৃত্যুতে সমাজকল্যাণ মন্ত্রীর শোক

জেলা সমাজসেবা কার্যালয়, নীলফামারীর উপপরিচালক জনাব মোঃ আবু বক্কর সিদ্দীক ১৮জুলাই সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman