Somoy News BD

১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , মঙ্গলবার
ব্রেকিং নিউজ

জাপানের উদ্যোক্তা ও ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহবান বাণিজ্য উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশে বিনিয়োগে এগিয়ে আসার জন্য জাপানের উদ্যোক্তা ও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
আজ মঙ্গলবার সকালে জাপানের টোকিওতে একটি হোটেলে ইনভেস্টমেন্ট প্রমোশন শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এ আহবান জানান তিনি।
বাণিজ্য উপদেষ্টা এসময় বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী জাপানি ব্যবসায়ীদের প্রয়োজনীয় সবধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
তিনি বলেন জাপান বাংলাদেশের অত্যন্ত বিশ্বস্ত বন্ধু ও একক দেশ হিসেবে বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন অংশীদার। বাংলাদেশের উন্নয়নে অব্যাহত সমর্থন ও সহযোগিতার জন্য জাপান সরকারকে ধন্যবাদ জানান তিনি।
সেমিনারে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ চৌধুরী বিন হারুন বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনার উপর পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন।
সেমিনারে “সংস্কার পরবর্তী বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা” শীর্ষক প্যানেল আলোচনায় অংশ নেন বিডার বিজনেস ডেভেলপমেন্ট প্রধান নাহিয়ান রহমান রচি ও জেট্রোর বাংলাদেশ প্রতিনিধি ইউজি আন্ডো ।
জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী, জাইকার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট Sachiko Imoto, জেটরোর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট Kazuya Nakajo সেমিনারে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে জাপানে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক মিনিষ্টার, বিডা হেড অব বিজনেস ডেভেলপমেন্ট, বাংলাদেশ ব্যাংক ও এনবিআর প্রতিনিধি এবং কমার্শিয়াল কাউন্সেলর টোকিও উপস্থিত ছিলেন।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) ও জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেটরো) যৌথভাবে এ সেমিনার আয়োজন করে।
সেমিনারে জাপানের শতাধিক উদ্যোক্তা ও ব্যবসায়ী অংশগ্রহণ করেন ।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এর সাথে জাপানের ইকনমি, ট্রেড ও ইন্ডাস্ট্রি প্রতিমন্ত্রীর বৈঠক
আজ দুপুরে জাপানের টোকিওতে ইকনমি,ট্রেড ও ইন্ডাস্ট্রি মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী Ogushi Masaki এর সাথে বৈঠকে অংশ নেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি এবং পাবলিক প্রাইভেট ইকোনমিক ডায়ালগ (পিপিইডি) নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে বাণিজ্য উপদেষ্টা বাংলাদেশে অধিক সংখ্যক জাপানি কোম্পানি যাতে বিনিয়োগ করে সে ব্যবস্থা গ্রহণের জন্য সে দেশের ইকনমি,ট্রেড ও ইন্ডাস্ট্রি প্রতিমন্ত্রীকে অনুরোধ জানান। বাণিজ্য উপদেষ্টা বলেন, বর্তমানে বাংলাদেশে অনুকূল বিনিয়োগ পরিস্থিতি বিরাজ করছে। বিনিয়োগকারীদের দ্রুত সেবা দিতে বাংলাদেশে সিঙ্গেল উইন্ডো (বিএসডব্লিউ) চালু করা হয়েছ। তিনি জাপানের বিনিয়োগকারীদের এ সেবা গ্রহণের অনুরোধ জানান।
জাপানের ইকনমি, ট্রেড ও ইন্ডাস্ট্রি প্রতিমন্ত্রী বাণিজ্য উপদেষ্টাকে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি ত্বরান্বিত করার আহ্বান জানান।
এসময় উভয়েই দ্বিপাক্ষিক বাণিজ্য শক্তিশালী করতে একসাথে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেন।
বৈঠকে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী, জাইকার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট Sachiko Imoto, জেটরোর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট Kazuya Nakajo, বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক মিনিস্টার, দূতাবাসের মিশন উপপ্রধান, বিডা হেড অব বিজনেস ডেভেলপমেন্ট, বাংলাদেশ ব্যাংক ও এনবিআর প্রতিনিধি এবং কমার্শিয়াল কাউন্সেলর টোকিও উপস্থিত ছিলেন।

Related Articles

চীনের প্রযুক্তি ও একাডেমিক সহযোগিতায় বস্ত্র ও পাট খাতের আধুনিকায়নে নতুন সম্ভাবনা : বস্ত্র ও পাটমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের বস্ত্র ও পাট খাতকে আধুনিক প্রযুক্তিনির্ভর, উচ্চমূল্যের পণ্য উৎপাদনকারী এবং আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতামূলক শিল্পে রূপান্তরের লক্ষ্যে চীনের প্রযুক্তি ও একাডেমিক সহযোগিতা কাজে লাগানো

আরও পড়ুন

মৎস্য উৎপাদনে মান নিশ্চিত করে রপ্তানি বাড়াতে হবে —- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, বিশ্বে এখন খাদ্যের অভাবের চেয়ে নিরাপদ ও মানসম্মত খাদ্যের চাহিদাই বড় হয়ে দেখা

আরও পড়ুন

পরিবেশবান্ধব ব্লকের ব্যবহার ক্রমান্নয়ে বৃদ্ধি করা হবে- পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

নিজস্ব প্রতিবেদকঃ পরিবেশবান্ধব ব্লকের ব্যবহার ক্রমান্নয়ে বৃদ্ধি করা হবে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি। পরিবেশবান্ধব নির্মাণসামগ্রীর ব্যবহার

আরও পড়ুন

বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেমে নতুন বিনিয়োগের যুগান্তকারী পদক্ষেপ ‘বাংলাদেশ ফান্ড অব ফান্ডস’-এর কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদকঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ফ্ল্যাগশিপ ভেঞ্চার ক্যাপিটাল ও ফান্ড ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড (এসবিএল) দেশের স্টার্টআপ ইকোসিস্টেমে

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman