Somoy News BD

১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , রবিবার
ব্রেকিং নিউজ

‘জাপানের মান্যবর রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনোরির সঙ্গে উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সৌজন্য সাক্ষাৎ’

নিজস্ব প্রতিবেদকঃ
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে বুধবার তাঁর অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন জাপানের মান্যবর রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনোরি। তিনি আলাপকালে নতুন দায়িত্বের জন্য উপদেষ্টাকে অভিনন্দন জানান। এছাড়াও দুই দেশের পারষ্পরিক অর্থনৈতিক সম্পর্ক এবং তরুণদের এমপ্লয়মেন্টের নানাবিধ সুযোগ-সুবিধার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

আলোচনায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন,“আধুনিক ও উন্নত প্রশিক্ষণের মাধ্যমে দেশের যুবসমাজকে প্রশিক্ষিত করে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে দেশের মাটিতেই জাপান টেকনোলজিকাল সহায়তাসহ ইন্ডাস্ট্রি স্থাপনার চিন্তা করতে পারে।”যুবসমাজ থেকে বেকারত্ব দূর করতে আধুনিক প্রশিক্ষণ এবং কর্মসংস্থানে ক্ষেত্র তৈরির সহায়তার উপর জোর দেন তিনি।

জাপানের মান্যবর রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনোরি বলেন, “বাংলাদেশের অনেক দক্ষ তরুণ জাপানের বিভিন্ন আইটি কোম্পানিতে কাজ করছে। বিশ্ববিদ্যালয়ে এমন আরো অনেকেই আছে, ভবিষ্যতে জাপানের তরফ থেকে আরো সুযোগ আসবে।” এছাড়াও তরুণদের কর্মসংস্থানে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে আধুনিক ও যুগোপযোগি শিক্ষণ প্রশিক্ষণের আহ্বান জানান। খেলাধুলার বিভিন্ন অঙ্গনে কোচ কিংবা প্রশিক্ষণ সহায়তা দিয়েও পাশে থাকার নিশ্চয়তা দেন জাপানের রাষ্ট্রদূত।

এসময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দীন আহমেদসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

Related Articles

স্কুলে সংস্কৃতিচর্চা নিশ্চিত হলে দেশে উগ্রবাদের স্থান হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

নিজস্ব প্রতিবেদকঃ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, এমপি বলেছেন স্কুল পর্যায়ে সংস্কৃতিচর্চা নিশ্চিত হলে দেশে উগ্রবাদের স্থান হবে না। রবিবার (১৯ এপ্রিল) সকালে

আরও পড়ুন

বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

নিজস্ব প্রতিবেদকঃ প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, এমপি। শুক্রবার (১৭ এপ্রিল)

আরও পড়ুন

সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেনের সঙ্গে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদকঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ওয়ার্ল্ড

আরও পড়ুন

বাহরাইনে নিহত প্রবাসী গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছেছে, পরিবারের কাছে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদকঃ বাহরাইনে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ আজ বুধবার সকালে দেশে পৌঁছেছে। এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট যোগে সকাল সাড়ে ৮টায় মরদেহ হযরত শাহজালাল

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman