Somoy News BD

৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , মঙ্গলবার
ব্রেকিং নিউজ

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন”কে সরকার কর্তৃক বরাদ্দকৃত ভূমি হস্তান্তর অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক:
সমাজকল্যাণ এবং
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, জুলাই শহীদ স্মৃতি ফাউণ্ডেশনের স্হাপনা নির্মাণের মাধ্যমে জুলাই গণভ্যুত্থানের ও অংশগ্রহণকারীদের অস্তিত্ব সুরক্ষা ও তাদের অবদান চিরস্মরনীয় হয়ে থাকবে।

তিনি আজ ঢাকায় বিজয়নগরে ” জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন”কে সরকার কর্তৃক বরাদ্দকৃত ভূমি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছেলে মেয়েরা এখানে আসতে পারবে এবং তারা এখান থেকে সম্ভাব্য সবরকম সহযোগিতা পাবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে উাপদেষ্টা বলেন,
ফ্যাসিস্টের করাল গ্রাস থেকে দেশকে রক্ষায় জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের আত্মত্যাগ ও অবদান জাতি চিরদিন কৃতজ্ঞ চিত্তে স্মরণ করবে।

তিনি বলেন, যে লক্ষ্য নিয়ে জুলাই অভ্যুত্থানকারীরা ফ্যাসিস্ট মুক্ত দেশ গড়তে
ত্যাগ স্বীকার করেছিল, সেই লক্ষ্য বাস্তবায়নে সকলকে সচেষ্ট থাকতে হবে এবং নির্বাচনে যারা দেশের দায়িত্বভার গ্রহণ করবেন তাদের কাছে অনুরোধ থাকবে তারা যেন জুলাই যোদ্ধাদের লক্ষ্য সফল করে তুলতে তাদের পাশে থাকে।

তিনি বলেন, জুলাই ফাউন্ডেশনের জন্য বরাদ্দকৃত জমিতে জুলাই ফাউন্ডেশন ভবন নির্মিত হবে এবং আজ থেকে জুলাই ফাউন্ডেশনকে স্থিতি দিবে, স্থায়িত্ব দিবে এবং যে লক্ষ্য, উদ্দেশ্য নিয়ে আমরা এই ফাউন্ডেশনকে তৈরি করেছি এ ফাউন্ডেশন এর কাজগুলোকে গুছিয়ে এগিয়ে যেতে পারবো এ আশাবাদ ব্যক্ত করেন।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ নজরুল ইসলাম ও ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ, ঢাকা জেলার সাবেক জেলা প্রশাসক তানভীর আহমেদ, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লেফটেন্যান্ট কর্নেল (অব.) কামাল আকবর ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এসময় উপস্হিত ছিলেন।

Related Articles

সড়ক নিরাপত্তায় ব্যয়ের সুফল নিশ্চিত করতে হবে: শেখ রবিউল আলম

নিজস্ব প্রতিবেদকঃ সড়ক নিরাপত্তায় বিপুল অর্থ ব্যয় করা হলেও নেওয়া প্রকল্পগুলোর সুফল কতটা পাওয়া যাচ্ছে, তা মূল্যায়নের আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেল এবং

আরও পড়ুন

মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৭৫

মোহাম্মদ আব্দুল গাফফারঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগ বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মোট ৭৫ জনকে গ্রেফতার

আরও পড়ুন

পরিবেশমন্ত্রীর সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদকঃ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত H.E. Mr. Ghanshyam Bhandari সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ (রবিবার)

আরও পড়ুন

মহাখালী টার্মিনালের অপেক্ষমাণ বাস পূর্বাচল ডিপোতে স্থানান্তরে ডিএমপি ট্রাফিকের অভিযান

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এলাকায় দীর্ঘসময় অপেক্ষমাণ অবস্থায় থাকা বাসগুলো পূর্বাচলের অস্থায়ী বাস ডিপোতে স্থানান্তরে বিশেষ অভিযান পরিচালনা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman