Somoy News BD

৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , মঙ্গলবার
ব্রেকিং নিউজ

ডিএমপিতে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট বিষয়ক ট্রেনিং অব ট্রেনার্স (ToT) কোর্সের উদ্বোধন

ডিএমপিতে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট বিষয়ক ট্রেনিং অব ট্রেনার্স (ToT) কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান ডিএমপি ট্রেনিং একাডেমি, রাজারবাগে অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (১৭ আগস্ট ২০২৫) সকাল ৮:৩০ টায় ডিএমপি ট্রেনিং একাডেমি, রাজারবাগে এ উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।এই প্রশিক্ষণ কোর্সে ডিএমপির বিভিন্ন বিভাগে কর্মরত উপ-পুলিশ কমিশনার থেকে এএসআই পর্যন্ত মোট ৪০ জন পুলিশ সদস্য অংশগ্রহণ করছেন ।

এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো জনশৃঙ্খলা ব্যবস্থাপনায় দক্ষ প্রশিক্ষক তৈরি করা। এই প্রশিক্ষকরা পরবর্তীতে ডিএমপির প্রায় ৩১,০০০ পুলিশ সদস্যকে পর্যায়ক্রমে প্রশিক্ষণ প্রদান করবেন। এর মাধ্যমে জনসাধারণের জীবনযাত্রা স্বাভাবিক রাখা এবং জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি কার্যক্রমকে আরও যুগোপযোগী করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (ট্রেনিং) সুলতানা নাজমা হোসেন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার মো. আবুল কালাম আযাদ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার মুহাম্মদ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স) রওনক আলম ।

অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব সুলতানা নাজমা হোসেন জনশৃঙ্খলা ব্যবস্থাপনায় প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন এবং প্রশিক্ষণার্থীদের এই কোর্স থেকে অর্জিত জ্ঞান কার্যকরভাবে নিজ নিজ কর্মক্ষেত্রে কাজে লাগানোর পরামর্শ দেন। বিশেষ অতিথিরা প্রশিক্ষণের মাধ্যমে পুলিশ সদস্যদের দক্ষতা বৃদ্ধি এবং জনগণের সেবায় পুলিশের ভূমিকা জোরদার করার বিষয়ে আলোচনা করেন। সভাপতি জনাব রওনক আলম সকলকে ধন্যবাদ জানিয়ে প্রশিক্ষণের সফলতা কামনা করেন।

এই প্রশিক্ষণ কোর্সটি ডিএমপির পিআর অ্যান্ড এইচআরডি বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে। এটি পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং জনশৃঙ্খলা ব্যবস্থাপনায় আধুনিক পদ্ধতি প্রয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

Related Articles

সড়ক নিরাপত্তায় ব্যয়ের সুফল নিশ্চিত করতে হবে: শেখ রবিউল আলম

নিজস্ব প্রতিবেদকঃ সড়ক নিরাপত্তায় বিপুল অর্থ ব্যয় করা হলেও নেওয়া প্রকল্পগুলোর সুফল কতটা পাওয়া যাচ্ছে, তা মূল্যায়নের আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেল এবং

আরও পড়ুন

মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৭৫

মোহাম্মদ আব্দুল গাফফারঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগ বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মোট ৭৫ জনকে গ্রেফতার

আরও পড়ুন

পরিবেশমন্ত্রীর সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদকঃ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত H.E. Mr. Ghanshyam Bhandari সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ (রবিবার)

আরও পড়ুন

মহাখালী টার্মিনালের অপেক্ষমাণ বাস পূর্বাচল ডিপোতে স্থানান্তরে ডিএমপি ট্রাফিকের অভিযান

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এলাকায় দীর্ঘসময় অপেক্ষমাণ অবস্থায় থাকা বাসগুলো পূর্বাচলের অস্থায়ী বাস ডিপোতে স্থানান্তরে বিশেষ অভিযান পরিচালনা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman