Somoy News BD

৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , রবিবার
ব্রেকিং নিউজ

ডিএমপি হেডকোয়ার্টার্সে ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রকল্পের ৭ম সমন্বয় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) উদ্যোগে ‘ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্ট (ডিআরএসপি)’ এর ৭ম যৌথ সমন্বয় কমিটির (জেসিসি) সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ অক্টোবর ২০২৫ খ্রি.) অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এবং প্রোজেক্ট ডিরেক্টর ড. মোঃ জিললুর রহমান এর সভাপতিত্বে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মোঃ সরওয়ার, বিপিএম-সেবা । সমন্বয় সভায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এবং প্রোজেক্ট ডিরেক্টর ড. মোঃ জিললুর রহমান । এরপর জাইকা, বাংলাদেশের প্রতিনিধি হিসেবে বক্তব্য উপস্থাপন করেন ডিআরএসপির প্রজেক্ট ফর্মুলেশন এডভাইজার শোকো সাকোমা (Ms. Shoko Sakuma).

অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মোঃ সরওয়ার, বিপিএম-সেবা তার বক্তব্যে বলেন, রোড সেফটি প্রজেক্টের মাধ্যমে সরকার ও ডিএমপি উভয়ই উপকৃত হচ্ছে। প্রকল্পের দুর্ঘটনাজনিত বিশ্লেষণ সফটওয়্যার (DARC) রোড সেফটি ম্যানেজমেন্টে সহায়তা করবে এবং দুর্ঘটনা হ্রাসে ভূমিকা রাখবে। এছাড়া প্রকল্পের অংশ হিসেবে শিশুদের ট্র্যাফিক শিক্ষা কার্যক্রম, ট্র্যাফিক ড্রাইভিং স্কুল, রাজারবাগে ট্র্যাফিক সেফটি এডুকেশন সেন্টার প্রতিষ্ঠা এবং আগস্ট মাস থেকে ট্র্যাফিক সিগন্যাল লাইট ব্যবস্থাপনা চালু করা হয়েছে।

স্বাগত বক্তব্যে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ড. মোঃ জিললুর রহমান বলেন, ট্রাফিক জ্যামের সমস্যার সমাধান একদিনে সম্ভব নয় । এ জন্য জনগণ ও ট্রাফিক পুলিশকে আরও সচেতন হতে হবে। জনগণের সহযোগিতা ও সচেতনতার মাধ্যমে পরিকল্পনাগুলো বাস্তবায়ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন ।

সভায় উপস্থাপিত ডিআরএসপির উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে- প্র্যক্টিক্যাল পার্টিসিপেশন এডুকেশন প্রোগ্রাম (PPEP) এর অধীনে চারটি প্রশিক্ষকদের প্রশিক্ষণ (ToT) কোর্সের আওতায় ডিএমপির ৬০ জন কর্মকর্তাকে প্রশিক্ষণ প্রদান, আটটি ট্রাফিক বিভাগের আওতাধীন এলাকায় মোট ৪১টি স্কুলে পিপিইপি বাস্তবায়ন , ডিআরএসপির আওতায় ডিএমপি সড়ক নিরাপত্তা পোস্টার ও স্লোগান প্রতিযোগিতা সম্পন্ন করা হয়েছে । তাছাড়াও ডিআরএসপির আওতায় ট্রাফিক দুর্ঘটনা প্রতিরোধে ডিএমপির সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দুর্ঘটনার প্রতিবেদন সংগ্রহ এবং বিশ্লেষণ করার জন্য “ডাটাবেস অ্যান্ড অ্যানালাইসিস অফ রোড ক্র্যাশ (DARC)” অ্যাপ চালু করে এবং তথ্য সংগ্রহের জন্য “রেসপন্ডিং অফিসার অবজারভেশন ফর্ম (ROOF)” চালু করা হয়েছে। পথচারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং নিরাপত্তা ব্যবস্থায় জনগণের সম্পৃক্ততাকে উৎসাহিত করার লক্ষ্যে মিরপুর এলাকায় নিরাপদ পথচারি পারাপারের পাইলট প্রকল্প সম্পন্ন করা হয়েছে। আরেকটি পাইলট প্রোজেক্ট “ ট্রাফিক সেফটি এডুকেশন সেন্টার (টিএসইসি)”। এর মূল লক্ষ্য হলো প্রশিক্ষণ কর্মসূচী ও সিমুলেশনের মাধ্যমে শিক্ষার্থী ও জনসাধারণের মধ্যে ট্রাফিক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। ডিআরএসপির আওতায় ইতোমধ্যে জাপানে এবং ভারতের হায়দ্রাবাদে একাধিক প্রশিক্ষণ সেশনে ডিএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা প্রশিক্ষণ গ্রহণ করেছেন। । তাছাড়া ইতোমধ্যে ঢাকার সড়ক নিরাপত্তার প্রচারের জন্য সাংবাদিকদের জন্য একটি মিডিয়া ফেলোশিপ প্রোগ্রাম করা হয়েছে ।

সমন্বয় সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, জাইকার কর্মকর্তাগণ, জাইকার এক্সপার্ট টিম, বিআরটিএ, ডিটিসিএ, ডিএসসিসির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত কমিটির সদস্যবৃন্দ ডিআরএসপির বিভিন্ন বিষয়ে তাদের মতামত উপস্থাপন করেন।

প্রসঙ্গত, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক “ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্ট (ডিআরএসপি)” ঢাকা মহানগর এলাকায় ২০২২ সালের মার্চ থেকে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে।

প্রকল্পের আউটপুটসমূহ সঠিকভাবে সম্পন্ন করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি), ঢাকা দক্ষিণ সিটি (ডিএসসিসি), ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ), বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) প্রতিনিধিদের সমন্বয়ে যৌথ সমন্বয় কমিটি (জেসিসি) গঠন করা হয়েছে। ইতোমধ্যে ‘ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্ট (ডিআরএসপি)’ এর ছয়টি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

Related Articles

ইসলাম প্রতিষ্ঠিত হলেই সমাজ ও রাষ্ট্রের সকল সমস্যার সমাধান হবে —আমীর, ইসলামী সমাজ

নিজস্ব প্রতিবেদক: ইসলামী সমাজের আমীর হজরত সৈয়দ হুমায়ূন কবীর বলেছেন, গণতন্ত্রসহ মানব রচিত সকল ব্যবস্থা ইসলামবিরোধী মতবাদ তথা জাহিলিয়্যাত। মানব রচিত ব্যবস্থার ভিত্তিতে প্রণীত সকল

আরও পড়ুন

বিলকিস বেগমের সংবাদ সম্মেলন

মঞ্জুর: শুক্রবার (৭ আগস্ট ২০২৬) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় স্বামী হত্যার বিচার দাবি, আসামিদের বিরুদ্ধে হত্যার হুমকি, মিথ্যা মামলায় হয়রানি এবং বাড়িঘরছাড়া করার প্রতিবাদে

আরও পড়ুন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথম ‘সবুজ বিপ্লব’ এর ডাক দিয়েছিলেন— পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

নিজস্ব প্রতিবেদকঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথম ‘সবুজ বিপ্লব’ এর ডাক দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি। তিনি বলেন, আধুনিক বাংলাদেশের

আরও পড়ুন

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ হতে শাহবাগস্থ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ

নিজস্ব প্রতিবেদকঃ ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে রাজধানীর শাহবাগে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আজ বুধবার সকাল ৬টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের মহান শহীদদের

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman