Somoy News BD

৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , শনিবার
ব্রেকিং নিউজ

তরুণ ছেলে-মেয়েদের চরিত্র গঠন ও শারীরিক বিকাশে খেলাধুলায় সম্পৃক্ত করাই সরকারের মূল লক্ষ্য: মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন

নিজস্ব প্রতিবেদকঃ
মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের মূল লক্ষ্য ও অঙ্গীকার হলো আমাদের তরুণ ছেলে-মেয়েদের কেবল শিক্ষার মধ্যেই সীমাবদ্ধ না রেখে খেলাধুলাতেও ব্যাপকভাবে সম্পৃক্ত করা; যাতে তারা তাদের চরিত্র গঠন করতে পারে, শারীরিক বিকাশ ঘটাতে পারে।

আজ রাজধানীর মিরপুরের শহিদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বাংলাদেশ কারাতে ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত ‘১০ম ক্যাডেট, জুনিয়র, অনূর্ধ্ব-২১, সিনিয়র সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়ানশিপ ২০২৬ এবং ২য় অনূর্ধ্ব-১৪ কারাতে কাপ -এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন।

মন্ত্রী বলেন, কারাতে কেবলই একটি খেলা নয়, এটি বিভিন্ন দেশের মধ্যকার বন্ধুত্বের মেলবন্ধন তৈরি করতেও সাহায্য করে। কারাতের মাধ্যমে এই বন্ধুত্ব ভৌগোলিক সীমানা ছাড়িয়ে বিশ্ব দরবারে পৌঁছাবে বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন ।

মন্ত্রী খেলোয়াড়দের প্রদর্শিত বিভিন্ন ইভেন্ট উপভোগ করেন। পরে তিনি বিভিন্ন ইভেন্টে বিজয়ী খেলোয়াড়দের মাঝে ট্রফি, মেডেল ও পুরস্কার বিতরণ করেন।

উল্লেখ্য, গত ১৭ থেকে ১৯ জুলাই তিন দিনব্যাপী আয়োজিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা এবং স্বাগতিক দেশ হিসেবে বাংলাদেশ অংশগ্রহণ করে। প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে দক্ষিণ এশিয়ার প্রায় ৯ শতাধিক উদীয়মান খেলোয়াড় অংশগ্রহণ করে তাদের ক্রীড়াশৈলী প্রদর্শন করেন।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আমেনা বেগম, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাউথ এশিয়ান কারাতে ফেডারেশনের সভাপতি ভারত শর্মা। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি শাহজাদা আলম, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেনসহ দেশি-বিদেশি রেফারি, প্রশিক্ষক, অংশগ্রহণকারী দেশসমূহের প্রতিনিধি দল এবং ক্রীড়াপ্রেমী সাধারণ দর্শক।

Related Articles

বিলকিস বেগমের সংবাদ সম্মেলন

মঞ্জুর: শুক্রবার (৭ আগস্ট ২০২৬) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় স্বামী হত্যার বিচার দাবি, আসামিদের বিরুদ্ধে হত্যার হুমকি, মিথ্যা মামলায় হয়রানি এবং বাড়িঘরছাড়া করার প্রতিবাদে

আরও পড়ুন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথম ‘সবুজ বিপ্লব’ এর ডাক দিয়েছিলেন— পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

নিজস্ব প্রতিবেদকঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথম ‘সবুজ বিপ্লব’ এর ডাক দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি। তিনি বলেন, আধুনিক বাংলাদেশের

আরও পড়ুন

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ হতে শাহবাগস্থ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ

নিজস্ব প্রতিবেদকঃ ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে রাজধানীর শাহবাগে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আজ বুধবার সকাল ৬টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের মহান শহীদদের

আরও পড়ুন

কোরিয়ার বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাচ্ছে বাংলাদেশের ৮৪২৮ পণ্য

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (Comprehensive Economic Partnership Agreement-CEPA) নিয়ে নেগোসিয়েশন আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে। দীর্ঘ এক বছরের আলোচনার পর

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman