Somoy News BD

৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , রবিবার
ব্রেকিং নিউজ

দেশে বহু দক্ষ, অভিজ্ঞ ও মেধাবী প্রবীণ রয়েছেন কিন্তু তাদের দক্ষতা, অভিজ্ঞতাকে কোথাও কাজে লাগানো হচ্ছে না উপদেষ্টা শারমীন এস মুরশিদ

আলী আহসান রবি
ঢাকা, ১ মার্চ ২০২৫ :
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যাও ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। দেশে বহু দক্ষ, অভিজ্ঞ ও মেধাবী প্রবীণ রয়েছেন কিন্তু তাদের দক্ষতা, অভিজ্ঞতাকে কোথাও কাজে লাগানো হচ্ছে না। বিশাল এ প্রবীণ জনগোষ্ঠীর উন্নয়নে সেবামূলক কাজ করতে হবে।

তিনি আজ আগারগাঁও প্রবীণ হিতৈষী ভবনে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠানের কার্যনির্বাহী কমিটির ত্রিবার্ষিক নির্বাচন (২০২৫-২০২৭) এর নবনির্বাচিতদের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কথা বলেন।

নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শামসুল হকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সমাজসেবা অধিদপ্তরের পরিচালক এবং বাইগাম এর প্রশাসক মোঃ মোশাররফ হোসেন, বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠানের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ ইন্তেজার রহমান,  এ সঙ্ঘের  পরিচালক (প্রশাসন) কর্নেল লোকমান আলী এবং বাইগামের জীবন সদস্যবৃন্দ বক্তৃতা করেন।

উপদেষ্টা বলেন, আমরা যারা প্রবীণ দীর্ঘ বছর অনেক দুঃখ, কষ্ট পেরিয়ে আজ হাসিমুখে  একসাথে এতো মুক্তিযোদ্ধা এসে দাঁড়িয়েছি, ৭১ সালে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা যখন দেশ স্বাধীন করেছি,  আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকলে প্রবীণ হিতৈষীদের উন্নয়ন সম্ভব হবে। তিনি বলেন, আমাদের সন্তানরা যখন বড় হয়ে যায় তখন অধিকাংশ পরিবারে প্রবীণদের অবহেলা, অসম্মান বা অনেক ক্ষেত্রে নির্যাতনও করে। তিনি বলেন, মানুষের সহজাত প্রবৃত্তি হচ্ছে পরিবার পরিজন নিয়ে শান্তিময় সুন্দর সম্মানজনক অবস্থায় দিন কাটানো। এরকম পরিবেশ বা সম্মানজনক অবস্থা যখন পান না, তখন প্রবীণ বয়সে তারা বিভিন্ন ধরনের মানসিক সমস্যায় ভুগতে থাকেন। তিনি বলেন, এজন্য দক্ষ, অভিজ্ঞ ও মেধাবী প্রবীণদের সমন্বয়ে একটি কমিউনিটি দাঁড় করাতে হবে যাতে প্রবীণদের সেবামূলক কাজ করতে পারেন।

উপদেষ্টা বলেন, দীর্ঘ দুটি বছর এই প্রতিষ্ঠানের নির্বাচিত কমিটি ছিল না। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে সমাজসেবা অধিদপ্তর থেকে প্রসাশক নিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানটি নির্বাচনের মাধ্যমে একটি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হয়েছে। তিনি বলেন, প্রয়োজনীয় অর্থের অভাবে সঙ্ঘের হাসপাতাল ও নিবাসটি পরিচালনায় ক্ষেত্রে আর্থিক দুর্বলতা রয়েছে যা থেকে মন্ত্রণালয়ের সহযোগিতায় উত্তোরণ করা সম্ভব। এ অবস্থা থেকে উত্তরণের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয় সাহায্য সহযোগিতার আশ্বাস দেন তিনি ।

তিনি বলেন, আপনাদের ঐকান্তিক প্রচেষ্টা অব্যাহত থাকলে শুধু কেন্দ্রের কার্যক্রম নয় সারাদেশে এই সংঘের যে ৯২ টি শাখা রয়েছে তার স্বাভাবিক কার্যক্রমও চিকিৎসা সেবা ফিরিয়েআনা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

উপদেষ্টা নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির ১৯ জন সদস্যদের শপথ বাক্য পাঠ করান

Related Articles

ইসলাম প্রতিষ্ঠিত হলেই সমাজ ও রাষ্ট্রের সকল সমস্যার সমাধান হবে —আমীর, ইসলামী সমাজ

নিজস্ব প্রতিবেদক: ইসলামী সমাজের আমীর হজরত সৈয়দ হুমায়ূন কবীর বলেছেন, গণতন্ত্রসহ মানব রচিত সকল ব্যবস্থা ইসলামবিরোধী মতবাদ তথা জাহিলিয়্যাত। মানব রচিত ব্যবস্থার ভিত্তিতে প্রণীত সকল

আরও পড়ুন

বিলকিস বেগমের সংবাদ সম্মেলন

মঞ্জুর: শুক্রবার (৭ আগস্ট ২০২৬) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় স্বামী হত্যার বিচার দাবি, আসামিদের বিরুদ্ধে হত্যার হুমকি, মিথ্যা মামলায় হয়রানি এবং বাড়িঘরছাড়া করার প্রতিবাদে

আরও পড়ুন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথম ‘সবুজ বিপ্লব’ এর ডাক দিয়েছিলেন— পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

নিজস্ব প্রতিবেদকঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথম ‘সবুজ বিপ্লব’ এর ডাক দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি। তিনি বলেন, আধুনিক বাংলাদেশের

আরও পড়ুন

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ হতে শাহবাগস্থ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ

নিজস্ব প্রতিবেদকঃ ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে রাজধানীর শাহবাগে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আজ বুধবার সকাল ৬টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের মহান শহীদদের

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman