নিজস্ব প্রতিবেদকঃগতকাল ৬ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি. বৃহস্পতিবার সকালে দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির অফিসার ও ফোর্সসহ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নি:) এনামুল হকের নেতৃত্বে পদ্মা নদীতে নৌ টহলকালে রাজবাড়ী জেলার পাংশা থানার হাবাসপুর ইউনিয়নের পূর্ব চরআফরা সাকিনস্থ আক্তার শেখের বাড়ির পেছনে পদ্মা নদীতে পাংশা থানার অফিসার ও ফোর্সের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করে মো: ফারুক হোসেন (৩৫) কে আটক করা হয়। ধৃত আসামীর নিকট হতে-
দুইটি ওয়ান শুটার গান, একটি দেশীয় পাইপগান,
একটি এয়ারগান , চারটি অবিস্ফোরিত ককটেল সাদৃশ বস্তু, একটি রামদা , আঠারটি তাজা কার্তুজ,
একটি ইঞ্জিন চালিত নৌকা, একটি ডেগার ও একটি itel বাটন ফোন আটক করে জব্দতালিকা মূলে জব্দ করা হয়। উক্ত ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

চীনের প্রযুক্তি ও একাডেমিক সহযোগিতায় বস্ত্র ও পাট খাতের আধুনিকায়নে নতুন সম্ভাবনা : বস্ত্র ও পাটমন্ত্রী
নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের বস্ত্র ও পাট খাতকে আধুনিক প্রযুক্তিনির্ভর, উচ্চমূল্যের পণ্য উৎপাদনকারী এবং আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতামূলক শিল্পে রূপান্তরের লক্ষ্যে চীনের প্রযুক্তি ও একাডেমিক সহযোগিতা কাজে লাগানো












