Somoy News BD

৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , রবিবার
ব্রেকিং নিউজ

নড়াইলে পৃথক অভিযানে ইয়াবা, গাঁজা ও বিপুল পরিমাণ নগদ টাকাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ শরিফুল মোল্লা জেলা প্রতিনিধিঃ

নড়াইল জেলার লোহাগড়া থানা পুলিশ পৃথক দুটি অভিযানে ইয়াবা ট্যাবলেট, গাঁজা এবং নগদ টাকাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

গত ১৪ নভেম্বর, লোহাগড়া পৌরসভার ৫নং ওয়ার্ডের কুন্দশী এলাকার মাছের আড়তের পশ্চিম পাশে ঢাকা-নড়াইল মহাসড়কের পাশে অভিযান চালিয়ে মোঃ আরাফাত আলী মুসল্লী (২৯) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আরাফাত আলী মুসল্লী কুন্দশী গ্রামের মৃত ফজলুর রহমান মুসল্লীর ছেলে। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশিকুর রহমানের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ রাজু আহমেদ ও এএসআই (নিঃ) মোঃ ছদরুল আলম সঙ্গীয় ফোর্সসহ এই অভিযান পরিচালনা করেন।

অভিযানে আসামির কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

একই দিনে লোহাগড়া উপজেলার গোপিনাথপুর ব্যাপারীপাড়া এলাকায় আরও একটি অভিযান চালিয়ে কুলসুম বেগম (৬০) এবং মোসাঃ চায়না বেগম (৫২) নামের দুইজন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। কুলসুম বেগম মৃত বিল্লুর খানের স্ত্রী এবং চায়না বেগম মৃত আশরাফ খানের স্ত্রী।

লোহাগড়া থানার এসআই (নিঃ) এফ.এম. হাসিবুর রহমানের নেতৃত্বে এই অভিযানে চায়না বেগমের বসতবাড়ি থেকে ৪০ গ্রাম গাঁজা এবং নগদ ১,৬৭,৭৮৫ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে লোহাগড়া থানার ওসি মোঃ আশিকুর রহমান জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নড়াইল জেলা পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে।

নড়াইল জেলার পুলিশ সুপার কাজী এহসানুল কবীর বলেন, “মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান চলমান থাকবে।”

নড়াইল জেলার সাধারণ জনগণ মাদকদ্রব্য নির্মূলে পুলিশের এমন তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছে এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে।

Related Articles

ইসলাম প্রতিষ্ঠিত হলেই সমাজ ও রাষ্ট্রের সকল সমস্যার সমাধান হবে —আমীর, ইসলামী সমাজ

নিজস্ব প্রতিবেদক: ইসলামী সমাজের আমীর হজরত সৈয়দ হুমায়ূন কবীর বলেছেন, গণতন্ত্রসহ মানব রচিত সকল ব্যবস্থা ইসলামবিরোধী মতবাদ তথা জাহিলিয়্যাত। মানব রচিত ব্যবস্থার ভিত্তিতে প্রণীত সকল

আরও পড়ুন

বিলকিস বেগমের সংবাদ সম্মেলন

মঞ্জুর: শুক্রবার (৭ আগস্ট ২০২৬) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় স্বামী হত্যার বিচার দাবি, আসামিদের বিরুদ্ধে হত্যার হুমকি, মিথ্যা মামলায় হয়রানি এবং বাড়িঘরছাড়া করার প্রতিবাদে

আরও পড়ুন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথম ‘সবুজ বিপ্লব’ এর ডাক দিয়েছিলেন— পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

নিজস্ব প্রতিবেদকঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথম ‘সবুজ বিপ্লব’ এর ডাক দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি। তিনি বলেন, আধুনিক বাংলাদেশের

আরও পড়ুন

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ হতে শাহবাগস্থ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ

নিজস্ব প্রতিবেদকঃ ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে রাজধানীর শাহবাগে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আজ বুধবার সকাল ৬টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের মহান শহীদদের

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman