Somoy News BD

৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , রবিবার
ব্রেকিং নিউজ

নড়াইল-১আসনে নতুন মুখ হিসেবে জনপ্রিয়তায় শীর্ষে রয়েছেন অধ্যাপক বিএম নাগিব হোসেন

মোঃ আল-শাহরিয়ার বাবুল খানঃ নড়াইল -১ আসনে নতুন মুখ হিসেবে জোরে শোরে শোনা যাচ্ছে সাবেক ছাত্র নেতা,জিয়া পরিষদের অন্যতম সদস্য ও শ্রমিক নেতা বিএম বাকির হোসেন ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক বিএম নাগিব হোসেন এর নাম। হাইকমান্ডের দিকে তাকিয়ে বিএনপি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যতই এগিয়ে আসছে দেশের রাজনৈতিক সংকট ততই ঘনীভূত হয়ার আশঙ্কা দেখা দিচ্ছে।এর পরও দেশের অন্যান্য জেলার মতো ৯৩,নড়াইল-১ আসনে জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া বেশ জোরে শোরেই বইতে শুরু করেছে।বিএনপির মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা মনোনয়ন পাওয়ার আশায় নির্বাচনী এলাকার নেতা-কর্মী,সমর্থক ও ভোটারদের সঙ্গে যোগাযোগের পাশাপাশি শোভাযাত্রা সহকারে ঝটিকা জনসংযোগ অব্যাহত ভাবে চালিয়ে যাচ্ছেন।দলীয় সূত্রে জানা যায় নড়াইল তথা কালিয়ার কৃতি সন্তান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রয়াত সদস্য, জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক প্রখ্যাত শ্রমিক নেতা বাংলাদেশ এমপ্লয়ীজ ফেডারেশন ও সোনালী ব্যাংক এমপ্লয়ীজ এসোসিয়েশনের প্রয়াত সভাপতি বিএম বাকির হোসেন ছিলেন দল-মত নির্বিশেষে সকল শ্রেণী- পেশার মানুষের কাছে একজন অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব।সেই সূত্রে এগিয়ে রয়েছেন বিএম বাকির হোসেন এর ছোট ভাই অধ্যাপক বিএম নাগিব হোসেন।তিনি সর্বসম্মত এলাকার নেতাকর্মীসহ ও সাধারণ ভোটারদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ব্যবস্থা স্থাপন করে যাচ্ছেন।তার এই মনোমুগ্ধকর সুন্দর কাজের অগ্রগতি দেখে নড়াইল-১আসনের নেতাকর্মী ও সাধারণ জনগণ অভূতপূর্ব সাফল্য অর্জন কামনা করেছেন।নড়াইল সদর উপজেলার পাঁচটি ইউনিয়ন এবং কালিয়া উপজেলা ও নড়াগাতী থানাসহ ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে নড়াইল -১আসন গঠিত।এ আসনে মোট ভোটার সংখ্যা ২লক্ষ ৭৫ হাজার ৪০৫জন।পুরুষ ভোটার সংখ্যা-১লাখ ৩৯ হাজার,১১জন।আর মহিলা ভোটার সংখ্যা-১ লাখ ৩৬হাজার,৩৯৪জন।(ডিসেম্বর-২০২৩ইং অনুযায়ী)।
নড়াইল-১আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার প্রার্থী হওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে অধ্যাপক বিএম নাগিব হোসেনের।বিএম নাগিব হোসেন গণসংযোগ, বিভিন্ন উৎসব-পার্বণসহ নানাবিধ সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ডের মাধ্যমে নেতাকর্মীসহ সাধারণ ভোটারের কাছে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট চাচ্ছেন।দীর্ঘ দিন ধরে সৎ,যোগ্য ও প্রতিশ্রুতিশীল তৃনমুল নেতা-কর্মীদের নানা ভাবে দূরে সরিয়ে রাখা হয়েছে এমন অভিযোগ উঠেছে নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে।২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে বিএনপিতে অনুপ্রবেশকারীদের দৌরাত্ম আর চরম অনিয়ম-দুর্নীতির মধ্য দিয়ে চলছে জাহাঙ্গীর বিশ্বাসের এমন কর্মকান্ডের অভিযোগ করেছেন কালিয়া উপজেলা বিএনপির নেতাকর্মী ও পৌর বিএনপির নেতাকর্মীরা।ফলে বেশির ভাগ নেতাকর্মীর মাঝে এখন ব্যাপক ক্ষোভ বিরাজ করছে।তাই দলীয় নেতা-কর্মী ও সাধারণ ভোটাররা বর্তমান নতুন মুখ হিসেবে সাবেক ছাত্র নেতা বিএম নাগিব হোসেনকে চায়।এ প্রসঙ্গে নড়াইল-১আসনের বর্তমান মনোনয়ন প্রত্যাশী বিএম নাগিব হোসেনকে প্রশ্ন করা হলে তিনি বলেন বিএনপি একটি বড় দল।এখানে একাধিক প্রার্থী মনোনয়ন চাওয়া স্বাভাবিক।তবে মনোনয়ন পাওয়ার ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।জাহাঙ্গীর বিশ্বাসের বিষয়ে জিজ্ঞেস করা হলে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন তার বিরুদ্ধে তৃণমূল নেতাকর্মীদের নানা অভিযোগ রয়েছে,নড়াইল -১আসন তথা কালিয়া উপজেলা বিএনপির নেতাকর্মীরা অনেক নির্যাতিত ও মামলা, হামলায় জর্জরিত।তিনি আর বলেন নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম টাকার বিনিময়ে এবং নিজের শক্তি বৃদ্ধির জন্য ফ্যাসিবাদের দোসর আওয়ামী দুর্বৃত্তদের দলে ঢুকিয়ে দলের বিশৃংখলা সৃষ্টি করে বিএনপির ভাবমূর্তিকে নষ্ট করছে।এতে দলের নিবেদিত প্রাণ ১৬ বছর নির্যাতিত জেল-জুলুম হুলিয়ার শিকার রাজপথের পরীক্ষিত নেতা-কর্মীরা তার প্রতি ক্ষুব্ধ।কারন যারা এতদিন বিএনপি সহ বিরোধী দলকে মামলা-হামলা দিয়ে অত্যাচার-নির্যাতন করছে,তাদের দলে নেওয়া হয়েছে।এতে ক্ষুব্ধ নেতা-কর্মীরা,জেলা কাউন্সিলের আগেই এ নিয়ে তথ্য প্রমাণসহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও মহাসচিবের বরাবর আবেদন জমা দেন।এক পর্যায়ে নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম ব্যাপক অনিয়ম-দুর্নীতি করে বিএনপির কমিটিতে আওয়ামী লীগের উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদকসহ কয়েকজনকে উপজেলা বিএনপির কমিটিতে ও পৌর বিএনপির কমিটিতে অন্তর্ভুক্ত করে জেলা কমিটি অনুমোদন দেয়।দুঃখ জনক হলেও সত্য।বিএনপির কেন্দ্রীয় নির্বাহীর কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট ও তার সফর সঙ্গী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ও আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের নড়াইল জেলা সাংগঠনিক সম্পাদক মুন্সী আসাবুর রহমান আরাফাত মোটর সাইকেল শোভাযাত্রা নিয়ে যাওয়ার সময় অতর্কিত ভাবে তাদের উপর হামলা চালায়।২৩ জন মারাত্মক যখম করে এবং বেশ কয়েকটি মটর সাইকেল পুড়িয়ে দেয়।তৎক্ষনাৎ নগদ অর্থসহ অনেক মূল্যবান জিনিস হাতিয়ে নিয়ে যায়।এব্যাপারে গত ২৩মে নড়াগাতী থানায় তাদের বিরুদ্ধে ৭৫জনকে আসামি করে একটি হত্যা ও লুটের মামলা হয়।মামলা নং-৫।এমন মর্মান্তিক ও দুঃখ জনক বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে চলে যায়।এর চেয়ে জঘন্যতম ও নিন্দনীয় কাজ আর কি হতে পারে।এতে করে নড়াইল জেলা বিএনপির সিনিয়র সহ- সভাপতি জুলফিকার আলি মন্ডল ও কালিয়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার সরদার,কালিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম রেজা ইউসুফ সহ সকল নেতাকর্মীরা একত্রিত হয়ে বিশ্বাস জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাজপথে লড়াই ও সংগ্রাম করে যাচ্ছে।তিনি আরও বলেন আওয়ামী দুঃশাসনে আমলে আমার ভাই বিএম বাকির হোসেনকে অন্যায়, অত্যাচার ও নির্যাতন করে কারাগারে যে ভাবে মেরে ফেলা হয়েছে এর চেয়ে নির্মম পরিহাস আর কি হতে পারে?তাই আমার বিশ্বাস পরিশেষে এটাই প্রমাণ হয় যে,দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বিএনপির নির্যাতিত পরিবার সৎ,স্বচ্ছ ওযোগ্য ব্যক্তিকেই মূল্যবান মনোনয়নের টিকিটটা দিবেন।

Related Articles

ইসলাম প্রতিষ্ঠিত হলেই সমাজ ও রাষ্ট্রের সকল সমস্যার সমাধান হবে —আমীর, ইসলামী সমাজ

নিজস্ব প্রতিবেদক: ইসলামী সমাজের আমীর হজরত সৈয়দ হুমায়ূন কবীর বলেছেন, গণতন্ত্রসহ মানব রচিত সকল ব্যবস্থা ইসলামবিরোধী মতবাদ তথা জাহিলিয়্যাত। মানব রচিত ব্যবস্থার ভিত্তিতে প্রণীত সকল

আরও পড়ুন

বিলকিস বেগমের সংবাদ সম্মেলন

মঞ্জুর: শুক্রবার (৭ আগস্ট ২০২৬) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় স্বামী হত্যার বিচার দাবি, আসামিদের বিরুদ্ধে হত্যার হুমকি, মিথ্যা মামলায় হয়রানি এবং বাড়িঘরছাড়া করার প্রতিবাদে

আরও পড়ুন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথম ‘সবুজ বিপ্লব’ এর ডাক দিয়েছিলেন— পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

নিজস্ব প্রতিবেদকঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথম ‘সবুজ বিপ্লব’ এর ডাক দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি। তিনি বলেন, আধুনিক বাংলাদেশের

আরও পড়ুন

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ হতে শাহবাগস্থ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ

নিজস্ব প্রতিবেদকঃ ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে রাজধানীর শাহবাগে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আজ বুধবার সকাল ৬টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের মহান শহীদদের

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman