Somoy News BD

২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , মঙ্গলবার
ব্রেকিং নিউজ

নারায়ণগঞ্জ নৌ পুলিশের অভিযানে চোরাই বাল্কহেড কেটে বিক্রয় চক্রের সক্রিয় চার সদস্য গ্রেফতারসহ বাল্কহেডের কাটা অংশের প্রায় ৩০ টন ওজনের মালামাল উদ্ধার।

নিজস্ব প্রতিবেদকঃ
গত ২৩ জানুয়ারি ২০২৫ খ্রি. মুন্সীগঞ্জের গজারিয়া থানাধীন বাউশিয়া ইউনিয়নের অন্তর্গত চর বাউশিয়া ফরাজীকান্দি নদীর ঘাট হতে এমবি মাছিয়াতা দরবার শরীফ নামক একটি বালুবাহী বাল্কহেডের স্টাফগণ বাল্কহেড খরচ বাবদ নগদ টাকা ও প্রয়োজনীয জ্বালানি তেলসহ বালু আনার জন্য সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়। পরবর্তীতে বাল্কহেডের স্টাফগণ  উক্ত বালুবাহী বাল্কহেড চুরি করে অজ্ঞাত স্থানে নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করে দেয়।

গত ৫ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি. নৌ পুলিশ হেডকোয়ার্টার্স এমন সংবাদ প্রাপ্ত হয়ে নৌ পুলিশ নারায়ণগঞ্জ অঞ্চলকে দ্রুততার সাথে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্ত অবগত করা হয়। উক্ত সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ অঞ্চলের নৌ পুলিশ জোরদার অভিযান পরিচালনাসহ তাদের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। অভিযান পরিচালনাকালে
৭ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি.  নৌ পুলিশ নারায়ণগঞ্জ অঞ্চলের পুলিশ সুপার জনাব মোঃ আলমগীর হোসেন এর নেতৃত্বে নৌ পুলিশ নারায়ণগঞ্জ অঞ্চল ও নৌ পুলিশ ঢাকা অঞ্চলের যৌথ অভিযানে ডিএমপি, ঢাকার শ্যামপুর থানার সহায়তায় পোস্তগোলা এলাকায় অভিযান পরিচালনা করে একজন আসামীকে হাতেনাতে গ্রেফতার করে তার হেফাজত থেকে চোরাইকৃত বাল্কহেডটির ৪১১টি কাটা অংশ (ওজন প্রায় ৩০টন) উদ্ধার করা হয়। তৎক্ষণাৎ ডিএমপি ঢাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে উক্ত চোরচক্রের আরো তিনজন সহযোগীসহ শাহাদাত হোসেন (২৪), সাদ্দাম হোসেন (৩৩), মোঃ শফিকুল ইসলাম (৫৫) ও নাছিমা (৫০) সহ মোট চারজন আসামীকে গ্রেফতার করা হয়। এই সংক্রান্তে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানায় মামলা রুজু হয়েছে। অনান্য সহযোগীদের গ্রেফতারে জোর অভিযান অব্যাহত আছে।

Related Articles

পিলখানাস্থ বিজিবি সদর দপ্তর পরিদর্শন করলেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমদ পিলখানাস্থ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তর পরিদর্শন করেছেন। আজ সকাল ১১টায় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিজিবি

আরও পড়ুন

তরুণ ছেলে-মেয়েদের চরিত্র গঠন ও শারীরিক বিকাশে খেলাধুলায় সম্পৃক্ত করাই সরকারের মূল লক্ষ্য: মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন

নিজস্ব প্রতিবেদকঃ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের মূল লক্ষ্য ও

আরও পড়ুন

সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন-এর জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে আজ বিকেল ৪টায় সংগঠনের প্রধান কার্যালয়ে এক জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের

আরও পড়ুন

সমাজসেবা কর্মকর্তা আবু বক্কর সিদ্দীকের মৃত্যুতে সমাজকল্যাণ মন্ত্রীর শোক

জেলা সমাজসেবা কার্যালয়, নীলফামারীর উপপরিচালক জনাব মোঃ আবু বক্কর সিদ্দীক ১৮জুলাই সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman