Somoy News BD

৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , মঙ্গলবার
ব্রেকিং নিউজ

নারীদের সম্মানের জায়গায় ফিরিয়ে আনতে হবে— উপদেষ্টা শারমীন এস মুরশিদ

নিজস্ব প্রতিবেদকঃ
মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন,  নারীদের সম্মানের জায়গায় ফিরিয়ে আনতে হবে। মূল্যবোধ, রাজনৈতিক আচার-আচরণে যে ঘাটতি রয়েছে তার পরিবর্তন করে একটা সুস্থ দেশ গড়ার স্বার্থে নতুন প্রজন্মদের সাথে নিয়ে সত্যের জায়গায় দাঁড়িয়ে সকলকে কাজ করার আহ্বান জানান।
তিনি আজ সকালে আগারগাঁও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং ইউএন  উইমেনের যৌথ আয়োজনে এই সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান।
সেমিনারে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মোখলেছুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন ইউএন উইমেনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ গীতাঞ্জলি সিং, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বেগম মমতাজ আহমেদ । সেমিনারে National Revenue of Beijing+30 Report” শীর্ষক  মুলপ্রবন্ধ উপস্থাপন করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পলিসি লিডারশীপ এন্ড এডভোকেসি ইউনিট এর  যুগ্ম সচিব দিলারা বেগম।
প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা বলেন, বাংলাদেশের বর্তমান গণজাগরণে নারীদের ভূমিকা অপরিসীম । বিগত ৫০ বছরে আমাদের সন্তানরা যা চেয়েছে তার ওপর গুরুত্ব না দেয়ার কারণেই জুলাই বিপ্লব সংঘটিত হয়েছে বলে মন্তব্য করেন। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে অগ্রভাগে ছেলেদের পাশাপাশি আমরা নারীদের আগমন দেখেছি। নারীদের সক্রিয়তা প্রশাসন, রাজনীতি, ব্যবসা, প্রযুক্তিসহ সমাজের বিভিন্ন স্তরে নতুন উদ্যম সৃষ্টি করেছে।  আমরা আশাবাদী জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়নকে প্রতিষ্ঠা করতে এবং বিপিএফএ (Beijing Platform for Action) এর কার্যকরী বাস্তবায়নে বাংলাদেশের বিভিন্ন সংস্থা  ও স্টেকহোল্ডার এবং বিভিন্ন ধর্মাবলম্বীদের সাথে নিয়ে কাঙ্খিত লক্ষ্য অর্জনে এগিয়ে যাবো।
সেমিনারে দেশের নারী অধিকার বাস্তবায়নে বিভিন্ন সংস্থা ও বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার প্রায় একশ নারী এতে অংশ নেন।

Related Articles

সড়ক নিরাপত্তায় ব্যয়ের সুফল নিশ্চিত করতে হবে: শেখ রবিউল আলম

নিজস্ব প্রতিবেদকঃ সড়ক নিরাপত্তায় বিপুল অর্থ ব্যয় করা হলেও নেওয়া প্রকল্পগুলোর সুফল কতটা পাওয়া যাচ্ছে, তা মূল্যায়নের আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেল এবং

আরও পড়ুন

মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৭৫

মোহাম্মদ আব্দুল গাফফারঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগ বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মোট ৭৫ জনকে গ্রেফতার

আরও পড়ুন

পরিবেশমন্ত্রীর সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদকঃ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত H.E. Mr. Ghanshyam Bhandari সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ (রবিবার)

আরও পড়ুন

মহাখালী টার্মিনালের অপেক্ষমাণ বাস পূর্বাচল ডিপোতে স্থানান্তরে ডিএমপি ট্রাফিকের অভিযান

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এলাকায় দীর্ঘসময় অপেক্ষমাণ অবস্থায় থাকা বাসগুলো পূর্বাচলের অস্থায়ী বাস ডিপোতে স্থানান্তরে বিশেষ অভিযান পরিচালনা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman