Somoy News BD

৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , রবিবার
ব্রেকিং নিউজ

ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) এর জরুরী সংবাদ সম্মেলন

মঞ্জুর:

মঙ্গলবার ১৮ই নভেম্বর ২০২৫ জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) চাঁদপুর-ফরিদগঞ্জ ৪ আসনের বিএনপি ও বিএনপিতে ছদ্মবেশী অনুপ্রবেশকারী আওয়ামী লীগ এবং সারা দেশে চলমান রাজনৈতিক নৈরাজ্য ও অস্থিরতা নিয়ে এনডিপির এক জরুরী সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য মোঃ শাহ নেওয়াজ (এনডিপি), আশরাফুল আলম, আনোয়ার, কামাল, লিটন প্রমুখ। সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করেন মোঃ শাহ নেওয়াজ। তিনি বলেন,  চাঁদপুর-ফরিদগঞ্জ ৪ আসনে বিএনপির দলীয় মনোনয়নকে কেন্দ্র করে সাম্প্রতিক সময় যে অস্থিতিশীল, উত্তপ্ত ও উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে-তা ফরিদগঞ্জসহ সারাদেশের গণতন্ত্রকামী মানুষের মনে গভীর আশঙ্কার জন্ম দিয়েছে। আমরা লক্ষ্য করছি, বঙ্গবন্ধু পরিষদের আজীবন সদস্যপ্রাপ্ত এবং আওয়ামী লীগের ডামি প্রার্থী হিসেবে অতীতে নির্বাচন করা লায়ন হারুনুর রশিদ বিভিন্ন ক্যাডার ও বাহিনীকে ব্যবহার করে ফরিদগঞ্জে উত্তেজনা সৃষ্টি, বিশৃঙ্খলা উসকে দেওয়া এবং জনগণের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করছেন। অপরদিকে বিএনপির অন্য মনোনয়নপ্রত্যাশী এম এ হান্নান-তার অনুসারী সমর্থকদের সঙ্গে নিয়ে ভাঙচুর, সড়ক অবরোধসহ এমন কিছু কার্যকলাপে লিপ্ত হয়েছেন যার ফলে ফরিদগঞ্জের জনজীবন অচল, ব্যবসা-বাণিজ্য ব্যাহত এবং সাধারণ মানুষের চলাচল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ধরনের পরিস্থিতি ফরিদগঞ্জের শান্তি, ঐতিহ্য, রাজনৈতিক স্বচ্ছতা এবং সামাজিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত ক্ষতিকর। ফরিদগঞ্জবাসী আজ বিভক্ত, আতঙ্কিত এবং রাজনৈতিক অস্থিরতায় জর্জরিত। এরকম সংকটময় পরিস্থিতিতে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) মনে করে- এখন ফরিদগঞ্জে উত্তপ্ত পরিস্থিতি স্বাভাবিক করতে হলে প্রয়োজন গ্রহণযোগ্য, পরিচ্ছন্ন ও জনগণভিত্তিক নেতৃত্ব। এই প্রেক্ষাপটে এনডিপি স্পষ্টভাবে বলতে চায় – ফরিদগঞ্জের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে একমাত্র উপযুক্ত ব্যক্তি হলেন- সাবেক সফল উপজেলা চেয়ারম্যান, বিএনপির ত্যাগী নেতা, ১৭ বছর ধরে হামলা-মামলার শিকার হয়েও রাজপথে অটল থাকা জননেতা হাজী মোজাম্মেল। তিনি একজন পরিচ্ছন্ন ইমেজের রাজনীতিবিদ কর্মী, নেতা ও সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য দলের প্রতি নিবেদিত পরীক্ষিত ও জনপ্রিয় হাজী মোজাম্মেলকে মনোনয়ন দিলে: ফরিদগঞ্জের রাজনৈতিক উত্তেজনা দ্রুত প্রশমিত হবে। বিভক্ত পরিবেশে ঐক্য ফিরবে। সাধারণ মানুষের আস্থা ও সমর্থন ফিরে আসবে। বিএনপি সংগঠিতভাবে শক্ত অবস্থান নিয়ে নির্বাচনে অংশ নিতে পারবে। ” সর্বস্তরের মানুষ সাদরে গ্রহণ করবে। তাই ফরিদগঞ্জের রাজনৈতিক স্থিতিশীলতা, জনগণের শান্তি এবং একটি গ্রহণযোগ্য গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার স্বার্থে-এনডিপির স্পষ্ট দাবি: ফরিদগঞ্জে বিএনপির দলীয় মনোনয়ন অবশ্যই হাজী মোজাম্মেলকে দিতে হবে। ইতোমধ্যে, লায়ন হারু-উর রশি তার দলবল পাশাপাশি ছদ্মবেশী আওয়ামী লীগের দালালরা একত্রিত হয়ে অন্যান্যদের নানাভাবে হুমকিধামকি দিচ্ছে। তারা ক্ষমতা আসার পর সবাইকে দেখে নেওয়ার হুমকি প্রদান করছে। ইতর অবস্থান, ক্যাডারবাহিনীর তাণ্ডব বা অযোগ্য প্রার্থীর চাপিয়ে দেওয়া মনোনয়ন ফরিদগঞ্জবাসী মেনে নেবে না। ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি দৃঢ়ভাবে বিশ্বাস করে এই সিদ্ধান্তই ফরিদগঞ্জকে অস্থিরতা থেকে স্থিতিশীলতার দিকে ফিরিয়ে আনার একমাত্র পথ ।

Related Articles

ইসলাম প্রতিষ্ঠিত হলেই সমাজ ও রাষ্ট্রের সকল সমস্যার সমাধান হবে —আমীর, ইসলামী সমাজ

নিজস্ব প্রতিবেদক: ইসলামী সমাজের আমীর হজরত সৈয়দ হুমায়ূন কবীর বলেছেন, গণতন্ত্রসহ মানব রচিত সকল ব্যবস্থা ইসলামবিরোধী মতবাদ তথা জাহিলিয়্যাত। মানব রচিত ব্যবস্থার ভিত্তিতে প্রণীত সকল

আরও পড়ুন

বিলকিস বেগমের সংবাদ সম্মেলন

মঞ্জুর: শুক্রবার (৭ আগস্ট ২০২৬) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় স্বামী হত্যার বিচার দাবি, আসামিদের বিরুদ্ধে হত্যার হুমকি, মিথ্যা মামলায় হয়রানি এবং বাড়িঘরছাড়া করার প্রতিবাদে

আরও পড়ুন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথম ‘সবুজ বিপ্লব’ এর ডাক দিয়েছিলেন— পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

নিজস্ব প্রতিবেদকঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথম ‘সবুজ বিপ্লব’ এর ডাক দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি। তিনি বলেন, আধুনিক বাংলাদেশের

আরও পড়ুন

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ হতে শাহবাগস্থ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ

নিজস্ব প্রতিবেদকঃ ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে রাজধানীর শাহবাগে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আজ বুধবার সকাল ৬টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের মহান শহীদদের

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman