Somoy News BD

১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , রবিবার
ব্রেকিং নিউজ

পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনালের কার্যক্রম নতুন করে শুরু বন্দর ব্যবস্থাপনা ও অভ্যন্তরীণ নৌপরিবহনে নতুন দিগন্ত উন্মোচন: নৌপরিবহন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকা জেলার পশ্চিম কেরানীগঞ্জে অবস্থিত পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল (পিআইসিটি) সুইজারল্যান্ড-ভিত্তিক মেডলগ বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনায় আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে।

শনিবার (১৭ জানুয়ারি) সকালে টার্মিনাল প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন।

উদ্বোধনকালে নৌপরিবহন উপদেষ্টা বলেন, “পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনালকে আন্তর্জাতিক মানে উন্নীত করার মাধ্যমে অভ্যন্তরীণ কন্টেইনার চলাচল বৃদ্ধি এবং মাল্টিমোডাল পরিবহন সংযোগ আরও শক্তিশালী হবে। এটি দেশের বন্দর ব্যবস্থাপনা ও অভ্যন্তরীণ নৌপরিবহনে নতুন দিগন্ত উন্মোচন করলো।”

তিনি আরও বলেন, “দীর্ঘদিন লোকসানে থাকা একটি গুরুত্বপূর্ণ অবকাঠামোকে দক্ষ ও পেশাদার ব্যবস্থাপনার মাধ্যমে লাভজনক ও কার্যকর করে তোলাই সরকারের মূল লক্ষ্য।”

নৌপরিবহন উপদেষ্টা দেশের অন্যান্য অভ্যন্তরীণ নদীবন্দর ও কন্টেইনার টার্মিনালসমূহেও বিনিয়োগ ও কার্যক্রম সম্প্রসারণে মেডলগকে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব
ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসি বলেন, ২২ বছরের এই কনসেশন চুক্তির মাধ্যমে পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনালে পণ্য আনা–নেওয়ার কার্যক্রম আরও গতিশীল হবে, যা জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। সরকারের সঙ্গে বেসরকারি খাতের এই সম্মিলিত প্রয়াস নির্ধারিত লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি এই উদ্যোগে এগিয়ে আসার জন্য মেডলগ বাংলাদেশ প্রাইভেট লিমিটেডকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম. মনিরুজ্জামান ও স্বাগত বক্তব্য প্রদান করেন মেডলগ বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ. টি. এম. আনিসুল মিল্লাত। তিনি মেডলগ ব্যবস্থাপনার অধীনে পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনালের ভিশন, আধুনিকায়ন পরিকল্পনা ও পরিচালনাগত রোডম্যাপ তুলে ধরেন।

উল্লেখ্য, প্রায় ১৫৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনালটি গত এক দশক ধরে লোকসানের সম্মুখীন হওয়ায় সরকার দক্ষ বেসরকারি ব্যবস্থাপনার আওতায় এর কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করে।

এরই ধারাবাহিকতায় গত নভেম্বর মাসে স্বাক্ষরিত ২২ বছরের কনসেশন চুক্তির আওতায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনালটির পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও আধুনিকীকরণের দায়িত্ব পেয়েছে মেডলগ বাংলাদেশ প্রাইভেট লিমিটেড। প্রতিষ্ঠানটি সুইজারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক লজিস্টিকস জায়ান্ট মেডলগের একটি অঙ্গপ্রতিষ্ঠান।

Related Articles

কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

নিজস্ব প্রতিবেদকঃ বাগেরহাটে হজরত খানজাহান (রহ.)-এর মাজারসংলগ্ন দিঘিতে কুমিরের মুখে একটি কুকুরের মর্মান্তিক মৃত্যুর ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। ঘটনাস্থলে উপস্থিত অনেকেই ভিডিও

আরও পড়ুন

নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর উপলক্ষ্যে ডিএমপির নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্তে সমন্বয় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ আগামী ১৩ এপ্রিল বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল। আসন্ন বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দলের খেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ডিএমপির

আরও পড়ুন

ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় কলেজ ছাত্র-ছাত্রীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে পাঠ্যক্রমে টেকনিক্যাল কোর্স যুক্ত করছে জাতীয় বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক: দেশের সবচেয়ে বড় উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজের সংখ্যা ২২৮৪টি। যাতে অধ্যয়ন করছে ৪০ লাখের বেশি শিক্ষার্থী। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা

আরও পড়ুন

বগুড়া-৬ আসনের উপনির্বাচন: আইনশৃঙ্খলা রক্ষায় ৮ প্লাটুন বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদকঃ আজ ০৯ এপ্রিল ২০২৬ তারিখে অনুষ্ঠিত হচ্ছে বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচন। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষায় ০৮

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman