Somoy News BD

৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , শনিবার
ব্রেকিং নিউজ

প্যাথলজি রিপোর্টে চিকিৎসকের একক স্বাক্ষর: ৭২ ঘণ্টার মধ্যে বাতিল চায় বিএসিবি

মঞ্জুর:
বুধবার ২১ জানুয়ারি ২০২৬ জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ এসোসিয়েশন অব ক্লিনিক্যাল বায়োকেমিষ্টস এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএসিবির আহ্বায়ক মো. মাহবুবুর রহমান। লিখিত বক্তব্যে তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) গত ৫ জানুয়ারি এবং ৭ জানুয়ারি (সংশোধিত) প্যাথলজি ল্যাব সংক্রান্ত একটি জরুরি নির্দেশনা জারি করেন। ওই নির্দেশনার ৫ নম্বর ইস্যুতে বলা হয়েছে– প্যাথলজি রিপোর্টে স্বাক্ষরকারীকে অবশ্যই বিএমডিসি নিবন্ধিত মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। বিএসিবি বলছে, এই সিদ্ধান্ত উদ্দেশ্যপ্রণোদিত এবং বিজ্ঞানভিত্তিক ল্যাবরেটরি বাস্তবতার পরিপন্থী। মো. মাহবুবুর রহমান বলেন, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত দেশে হিস্টোপ্যাথলজিস্ট, হেমাটোলজিস্ট, মাইক্রোবায়োলজিস্ট, ক্লিনিক্যাল প্যাথলজিস্ট এবং মেডিকেল ও নন-মেডিকেল ক্লিনিক্যাল বায়োকেমিস্টরা নিজ নিজ বিশেষজ্ঞ ক্ষেত্র অনুযায়ী রিপোর্টে স্বাক্ষর করে আসছেন। এটি একটি দীর্ঘদিনের প্রতিষ্ঠিত জাতীয় চর্চা এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত পেশাগত মানদণ্ড। ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্যসহ ভারত ও শ্রীলঙ্কাতেও চিকিৎসকদের পাশাপাশি বায়োকেমিস্ট ও ল্যাব বিশেষজ্ঞরা রিপোর্টে স্বাক্ষর করে থাকেন। নতুন নির্দেশনার মাধ্যমে এই অভিজ্ঞ পেশাজীবীদের কার্যত অযোগ্য ঘোষণা করা হয়েছে, যা দেশের স্বাস্থ্য ব্যবস্থার জন্য গভীর হুমকি। সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, গত পাঁচ দশক ধরে আধুনিক ল্যাবরেটরি সেবার বিকাশে ক্লিনিক্যাল বায়োকেমিস্টরা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। টেস্ট মেথড ভ্যালিডেশন, ইন্টারনাল কোয়ালিটি কন্ট্রোল (আইকিউসি), এক্সটারনাল কোয়ালিটি অ্যাসেসমেন্ট (ইকিউএএস) এবং ল্যাব অ্যাক্রেডিটেশন ব্যবস্থায় তাঁদের ভূমিকা অনস্বীকার্য। এমনকি করোনা মহামারির সময় সারা দেশে ডিএনএ ও পিসিআর ল্যাব পরিচালনায় তাঁরা অগ্রণী ভূমিকা পালন করেছেন। বক্তারা উল্লেখ করেন, সরকার আইন করেই মলিকুলার বায়োলজি ও গামকা ল্যাবরেটরিতে বায়োকেমিস্টদের স্বীকৃতি দিয়েছে, যা বর্তমান নির্দেশনার সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। বিএসিবি নেতারা স্পষ্ট করেন, তারা চিকিৎসকদের ল্যাব কার্যক্রমে অন্তর্ভুক্তির বিরোধিতা করছেন না। বরং চিকিৎসক ও বায়োকেমিস্টদের সমন্বিত অংশগ্রহণে আন্তর্জাতিক মানসম্পন্ন ডায়াগনস্টিক ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। নির্দেশনাটি কার্যকর হলে দেশে নিবন্ধিত প্রায় ২৬ হাজার প্যাথলজি ল্যাবের বড় অংশের বায়োকেমিস্ট্রি ও ইমিউনোলজি বিভাগ অচল হয়ে পড়বে, কারণ এগুলো মূলত নন-মেডিকেল ক্লিনিক্যাল বায়োকেমিস্টদের তত্ত্বাবধানে পরিচালিত হয়। এর ফলে রিপোর্ট ডেলিভারিতে মারাত্মক বিলম্ব হবে এবং নির্ভুলতা ক্ষতিগ্রস্ত হবে। আইনগত দিক তুলে ধরে বক্তারা বলেন, প্রাইভেট ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ অনুযায়ী ক্লিনিক্যাল বায়োকেমিস্টদের অধিকার বাতিলের কোনো বিধান নেই। বিএসিবির পক্ষ থেকে ৫ দফা দাবি উত্থাপন করা হয়, যার মধ্যে রয়েছে– নির্দেশনার ৫ নম্বর ইস্যু বাতিল, বায়োকেমিস্টদের স্বাক্ষর করার অধিকার বহাল, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নীতি প্রণয়ন এবং ক্লিনিক্যাল বায়োকেমিস্টদের জন্য পৃথক কাউন্সিল গঠন। সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, আগামী ৭২ ঘণ্টার মধ্যে এই নির্দেশনা বাতিল বা সংশোধন না হলে দেশের ডায়াগনস্টিক ল্যাব ব্যবস্থা এক গভীর সংকটে পড়বে। উদ্ভূত পরিস্থিতির জন্য কর্তৃপক্ষকেই দায় নিতে হবে এবং প্রয়োজনে সর্বাত্মক আন্দোলনে নামার ঘোষণা দেন সংগঠনটির নেতারা। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, অধ্যাপক হোসেন উদ্দিন শেখ, উপাচার্য, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযক্তি বিশ্ববিদ্যালয়, অধ্যাপক ডাঃ সোহেল, উপ-উপাচার্য,  গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযক্তি বিশ্ববিদ্যাল, ব্যারিষ্টার মোঃ রোকন উজ জামান, রাকিব, রাজ্জাক, মাকসুদ প্রমুখ।

Related Articles

বিলকিস বেগমের সংবাদ সম্মেলন

মঞ্জুর: শুক্রবার (৭ আগস্ট ২০২৬) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় স্বামী হত্যার বিচার দাবি, আসামিদের বিরুদ্ধে হত্যার হুমকি, মিথ্যা মামলায় হয়রানি এবং বাড়িঘরছাড়া করার প্রতিবাদে

আরও পড়ুন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথম ‘সবুজ বিপ্লব’ এর ডাক দিয়েছিলেন— পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

নিজস্ব প্রতিবেদকঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথম ‘সবুজ বিপ্লব’ এর ডাক দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি। তিনি বলেন, আধুনিক বাংলাদেশের

আরও পড়ুন

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ হতে শাহবাগস্থ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ

নিজস্ব প্রতিবেদকঃ ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে রাজধানীর শাহবাগে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আজ বুধবার সকাল ৬টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের মহান শহীদদের

আরও পড়ুন

কোরিয়ার বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাচ্ছে বাংলাদেশের ৮৪২৮ পণ্য

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (Comprehensive Economic Partnership Agreement-CEPA) নিয়ে নেগোসিয়েশন আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে। দীর্ঘ এক বছরের আলোচনার পর

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman