Somoy News BD

১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , মঙ্গলবার
ব্রেকিং নিউজ

প্রজেক্ট টুমরো এর জুলাই প্রোটেস্ট এ্যাপসের উদ্বোধন

মঞ্জুর: প্রজেক্ট টুমরো সফটওয়্যার লিঃ গতকাল মঙ্গলবার ১৬ অক্টোবর ঢাকা রিপোর্টার্স ইউনিটির ২য় তলায় প্রজেক্ট টুমরো এর জুলাই প্রোটেস্ট এ্যাপসের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রজেক্ট টুমরো সফটওয়্যার লিঃ ফাউন্ডার ও সিইও (CEO) এস.কে.এম শরিফুল আলম। আরও উপস্থিত ছিলেন, ফাইয়াজ জামান, আমিরুল ইসলাম বকুল, নকিব আব্দুল্লাহ, জাকারিয়া প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে এস.কে.এম শরিফুল আলম বলেন, ছাত্র জনতার রক্তে ভেজা গণঅভ্যুত্থান “জুলাই বিপ্লব” কে চির অম্লান

করে রাখার আঙ্গিকে প্রজেক্ট টুমরো নিজেস্ব প্রয়াসে “জুলাই প্রোটেস্ট” নামক ওয়েব এপ্লিকেশন এবং মোবাইল এ্যাপ সর্বসাধারনের জন্য ডেভেলপ করেছে। এই সিঙ্গেল প্লাটফর্ম আন্দোলনের তীব্রতম সময়ের খবরাখবর, শহীদের সংখ্যা, ভিডিও, বিপ্লবী ছবি, এবং বিজয় পরবর্তী নতুন দেশ গড়ার অদম্য প্রত্যয়ে সারা শহরে যুব সমাজের রাঙিয়ে দেয়া অসংখ্য গ্রাফিতি প্রজেক্ট টুমরো সাধ্যমত সংগ্রহ ও সংযোজোন করেছে। প্রাথমিক পর্যায়ে আমরা উল্লেখযোগ্য সংবাদমাধ্যম,, ইউটিউব, ও ফেইসবুককে তথ্যের উৎস হিসেবে গ্রহণ করেছি । গুগুল প্লে ষ্টোরে মোবাইল অ্যাপ এ্যাভেল এবেল আছে এবং অতিসত্তর অ্যাপ স্টোরেও এই মোবাইল এ্যাপ পাওয়া যাবে। তিনি সকলকে উদত্ত আহ্ববান জানান আপনাদের সংগ্রহে থাকা জুলাই বিপ্লবের ছবি, গ্রাফিতি, ভিডিও এবং গুরুত্বপূর্ন খবরের লিংক “জুলাই প্রটেস্টে ” আপলোড করে এ প্রজন্ম এবং আগামী প্রজন্মের কাছে জুলাই বিপ্লবের চিত্র পৌঁছে দিতে সাহায্য করুন, যাতে করে আমাদের জুলাই অভুত্থান বিশ্বের সকল স্বৈরাচারের বিরুদ্ধে মুক্তিকামী মানুষের আলোকবর্তিকা হয়ে প্রেরণা যোগায়। প্রজেক্ট টুমরোর পক্ষ থেকে জুলাই অভুত্থানের সকল শহীদ ও আহতদের প্রতি স্বশ্রদ্ধ সালাম। উল্লেখ্য প্রজেক্ট টুমরো ২০২২ সালে প্রতিষ্ঠিত হওয়া একটি দ্রুত উদীয়মান সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি যারা ইতোমধ্যে ২১ টি এন্টারপ্রাইস সফটওয়্যার প্রস্তুত করেছে ইতোমধ্যে এবং আরো ১৩টি সফটওয়্যার ডেভেলপমেন্ট করছে বিভিন্ন পর্যায়ে। প্রজেক্ট টুমরো মূলত: রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ফোকাসড সফটওয়্যার কোম্পানি যারা এ আই, আই ও টি, বায়োমেট্রিক ইত্যাদি টেকনোলজি নিয়ে সফটওয়্যার ডেভেলপমেন্ট করে থাকে। প্রজেক্ট টুমরো দেশীয় ফিনান্সিয়াল, নন ফিনান্সিয়াল, হসপিটাল সহ অন্যান্য কোম্পানির জন্য কাস্টমাইড সফটওয়্যার ডেভেলপ করছে যাতে করে রিয়েল লাইফ প্রব্লেম এর সল্যুশন হয়। তারা ইতোমধ্যে দেশীয় মার্কেটের পাশাপাশি অস্ট্রেলিয়া, আমেরিকা, মরক্কো, মধুপ্রাচ্যে তাদের প্রস্তুতকৃত সফটওয়্যার সেল করার জন্য প্রচেষ্টা শুরু করেছে এবং এতদ দেশ সমূহ থেকে উল্লেখযোগ্য সাড়া পাবে বলে আশা করেন।

Related Articles

চীনের প্রযুক্তি ও একাডেমিক সহযোগিতায় বস্ত্র ও পাট খাতের আধুনিকায়নে নতুন সম্ভাবনা : বস্ত্র ও পাটমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের বস্ত্র ও পাট খাতকে আধুনিক প্রযুক্তিনির্ভর, উচ্চমূল্যের পণ্য উৎপাদনকারী এবং আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতামূলক শিল্পে রূপান্তরের লক্ষ্যে চীনের প্রযুক্তি ও একাডেমিক সহযোগিতা কাজে লাগানো

আরও পড়ুন

মৎস্য উৎপাদনে মান নিশ্চিত করে রপ্তানি বাড়াতে হবে —- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, বিশ্বে এখন খাদ্যের অভাবের চেয়ে নিরাপদ ও মানসম্মত খাদ্যের চাহিদাই বড় হয়ে দেখা

আরও পড়ুন

পরিবেশবান্ধব ব্লকের ব্যবহার ক্রমান্নয়ে বৃদ্ধি করা হবে- পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

নিজস্ব প্রতিবেদকঃ পরিবেশবান্ধব ব্লকের ব্যবহার ক্রমান্নয়ে বৃদ্ধি করা হবে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি। পরিবেশবান্ধব নির্মাণসামগ্রীর ব্যবহার

আরও পড়ুন

বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেমে নতুন বিনিয়োগের যুগান্তকারী পদক্ষেপ ‘বাংলাদেশ ফান্ড অব ফান্ডস’-এর কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদকঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ফ্ল্যাগশিপ ভেঞ্চার ক্যাপিটাল ও ফান্ড ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড (এসবিএল) দেশের স্টার্টআপ ইকোসিস্টেমে

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman