Somoy News BD

২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , মঙ্গলবার
ব্রেকিং নিউজ

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, সুরক্ষা ও উন্নয়নে আমাদের সকলকে একসাথে এগিয়ে আসতে হবে –উপদেষ্টা শারমীন এস মুরশিদ

মোঃআশরাফুল আলমঃ
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ অনুষ্ঠানের শুরুতেই বিজয়ের এ মাসে মহান মুক্তিযুদ্ধে আত্মসর্গকারী এবং সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান , একই সাথে জুলাই- আগস্ট ২০২৪ বিপ্লবে নিহত সকল শহীদের আত্মার মাগফেরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তি আমাদেরই আপনজন, সমাজ ও রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ। তাদেরকে সঠিক মর্যাদা, সেবা ও পরিচর্যা, শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে মানবসম্পদে পরিণত করা সম্ভব। বাংলাদেশসহ সমগ্র বিশ্বে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার মূলধারায় প্রতিবন্ধী ব্যক্তিদের ইকো সিস্টেমের মাধ্যমে সম্পৃক্তকরণ এখন সময়ের দাবি। প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, সুরক্ষা ও উন্নয়নে আমাদের সকলকে একসাথে এগিয়ে আসতে হবে।

তিনি আজ ঢাকায় মিরপুরে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন চত্বরে ৩৪ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ধীন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভা, সম্মাননা প্রদান ও সংস্কৃতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ সাইদুর রহমান খান, আইনজীবী মোশাররফ হোসেন মজুমদার। স্বাগত বক্তব্য রাখেন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) বিজয় কৃষ্ণ দেবনাথ। অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর থেকে আগত ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, উন্নয়ন সহযোগী ও সংস্থার প্রতিনিধিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ , বিশেষ
চাহিদাসম্পন্ন প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
উপদেষ্টা বলেন, ৩৪ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭ তম জাতীয় প্রতিবন্ধী দিবস প্রতিবন্ধী ব্যক্তিদের নেতৃত্ব ও সম অংশগ্রহণে এবং
গণসচেতনতা সৃষ্টিল লক্ষ্যে সারাবিশ্বের ন্যায় বাংলাদেশেও প্রতিবছর ৩ ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত হয়ে আসছে। প্রতিবন্ধী দিবসে- এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ; ‘প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি'(Fostering disability- inclusive societies for advancing social progress).
অনুষ্ঠান এবারে প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপিত হচ্ছে। আজকের এই দিনে বিশ্বজুড়ে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার মর্যাদা এবং কল্যাণের কথা স্মরণ করা হচ্ছে। তিনি বলেন আমি মনে করি এ প্রতিপাদ্য টি বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ। একটি দেশের টেকসই উন্নয়ন ও সামাজিক অগ্রগতি তখনই সম্ভব, যখন আমরা সমাজের সকল স্তরের মানুষকে উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে পারবো। কাউকে পেছনে ফেলে বা বাদ দিয়ে প্রকৃত উন্নয়ন অসম্ভব।
তিনি বলেন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন একটি বৃহৎ সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে প্রান্তিক জনগোষ্ঠী বিশেষ করে প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি, প্রতিবন্ধিত কোনো অভিশাপ নয়, বরং সঠিক পরিচর্যা, শিক্ষা, প্রশিক্ষণ এবং সুযোগ পেলে তারাও হয়ে উঠতে পারে দক্ষ মানবসম্পদে।
উপদেষ্টা বলেন, আপনারা যেনে আনন্দিত হবেন যে, অন্তবর্তী কালীন সরকারে এসে এই মন্ত্রণালয়ে দায়িত্ব পাওয়ার পর দুর্বল কাঠামোগত পরিবর্তন করেছি। অসচ্ছল, অসহায় মানুষের দোরগোড়ায় আমাদের সেবা পৌঁছে দিতে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা কাজ করে যাচ্ছে। তিনি বলেন, সমাজসেবা অধিদপ্তর অত্যন্ত স্বচ্ছতার সাথে সারাদেশে প্রতিবন্ধিতা সনাক্তকরণ জরিপ কর্মসূচি পরিচালনা করছে। এ পর্যন্ত আমরা ৩৮ লক্ষ ৩৫ হাজার প্রতিবন্ধী ব্যক্তিকে ১২টি ক্যাটাগরিতে চিহ্নিত করে আমাদের কেন্দ্রীয় ডাটাবেজ বা সফটওয়্যারে অন্তর্ভুক্ত করেছি এবং তাদের মাঝে ‘ সুবর্ণ নাগরিক’ কার্ড বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। এ ডাটাবেজের ভিত্তিতেই আমরা সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করছি। চলতি অর্থবছরে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে আমরা ৩৪ লক্ষ ৫১ হাজার প্রতিবন্ধী ব্যক্তিকে মাসিক ভাতা প্রদান করছি। এছাড়া প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার আলোয় আলোকিত করতে এবং ঝরে পড়া রোধে আমরা চলতি অর্থবছরে ৮১ হাজার প্রতিবন্ধী শিক্ষার্থীকে শিক্ষা উপবৃত্তি প্রদান করছি।
তিনা আরো বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের কেবল আর্থিক সহায়তা নয়, তাদের স্বাবলম্বী ও দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে সমাজসেবা অধিদপ্তর সারাদেশে বিস্তৃত পরিসরে বিশেষায়িত শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। আজকের এই দিনে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনকে যারা প্রতিবন্ধী ব্যক্তিদের থেরাপি, সেবা সহায়ক উপকরণ বিতরণ এবং বিশেষ করে আজকের এই তিন দিনব্যাপী ‘প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন মেলা’র আয়োজন করেছে। এই মেলার মাধ্যমে তাদের তৈরি পণ্য ও প্রতিভা সাধারণ মানুষের সামনে তুলে ধরার সুযোগ সৃষ্টি হয়েছে। তাই কেবল সরকারি উদ্যোগই যথেষ্ট নয়। ‘অন্তর্ভুক্তিমূলক সমাজ’ গড়তে হলে আমাদের মানসিকতার পরিবর্তন প্রয়োজন। রাস্তাঘাট, গণপরিবহন, অফিস- আদালত এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্রতিবন্ধী-বান্ধব করে গড়ে তুলতে হবে । কর্মক্ষেত্রে তাদের জন্য সুযোগ সৃষ্টি করতে হবে। বেসরকারি সংস্থা, বিত্তবান ব্যক্তি এবং সমাজের সকলকে এ মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
পরে তিনি বিভিন্ন কাজের অবদানে ২০ জন পুরস্কার প্রাপ্ত সকল প্রতিবন্ধী ব্যক্তি, প্রতিবন্ধিতা উত্তোরণে কাজ করেন এমন ব্যক্তি, প্রতিবন্ধিতা উত্তোরণে কাজ করেন এমন প্রতিষ্ঠান, প্রতিবন্ধীদের সফল পিতা-মাতা, সফল
কেয়ারগিভারকে নগদ ১০ হাজার টাকা, একটি ক্রেস্ট ও একটি সনদ প্রদান করেন। এরপর তিনি প্রতিবন্ধী ব্যক্তিদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
আজকের এই আয়োজনে প্রতিবন্ধী ব্যক্তি এবং তাদের কল্যাণ ও সেবায় নিয়োজিত সংগঠনসমূহ সরাসরি অংশগ্রহণ করেছে এবং প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন ক্যাম্পাসে প্রতিবছরের ন্যায় এ বছরও প্রতিবন্ধীদের হাতে তৈরি ৩২ স্টল মেলায় অংশ নিয়েছে। ৩- ৫ ডিসেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী এ মেলা সকলের জন্য সকাল ৯টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত উন্মুক্ত থাকবে।

Related Articles

পিলখানাস্থ বিজিবি সদর দপ্তর পরিদর্শন করলেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমদ পিলখানাস্থ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তর পরিদর্শন করেছেন। আজ সকাল ১১টায় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিজিবি

আরও পড়ুন

তরুণ ছেলে-মেয়েদের চরিত্র গঠন ও শারীরিক বিকাশে খেলাধুলায় সম্পৃক্ত করাই সরকারের মূল লক্ষ্য: মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন

নিজস্ব প্রতিবেদকঃ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের মূল লক্ষ্য ও

আরও পড়ুন

সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন-এর জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে আজ বিকেল ৪টায় সংগঠনের প্রধান কার্যালয়ে এক জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের

আরও পড়ুন

সমাজসেবা কর্মকর্তা আবু বক্কর সিদ্দীকের মৃত্যুতে সমাজকল্যাণ মন্ত্রীর শোক

জেলা সমাজসেবা কার্যালয়, নীলফামারীর উপপরিচালক জনাব মোঃ আবু বক্কর সিদ্দীক ১৮জুলাই সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman