Somoy News BD

১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , মঙ্গলবার
ব্রেকিং নিউজ

বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন

নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশে জ্যাক মোটরস-এর অফিশিয়াল ডিস্ট্রিবিউটর হিসেবে যুক্ত হয়েছে দেশের সর্ববৃহৎ অটোমোটিভ ম্যানুফ্যাকচারার র‌্যানকন এবং এখন থেকে তারা জ্যাক মোটরস-এর সেলস ও আফটার-সেলস সাপোর্ট প্রদান করবে। (৬ ডিসেম্বর ২০২৫) ঢাকার আইসিসিবিতে আয়োজিত এক অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে জ্যাক মোটরসের লেটেস্ট দুইটি ডাবল কেবিন ৪x৪ মডেল ‘টি৯ হান্টার’ ও ‘টি৮’ পিকআপ ভ্যান এবং জ্যাক-এর নতুন এন সিরিজের ১.৫ টন ও ৩ টন এর বাণিজ্যিক ট্রাক আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। সেসময় দেশের অটোমোবাইল ইন্ডাস্ট্রির শীর্ষ ব্যক্তিবর্গ, কর্পোরেট প্রতিনিধি, ডিলার পার্টনারদের সদস্য এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নতুন ‘টি৯ হান্টার’ ডাবল কেবিন ৪x৪ মডেলে আছে শক্তিশালী ২ লিটার টার্বো ডিজেল ইঞ্জিন এবং ৮ স্পিড জেডএফ অটোমেটিক ট্রান্সমিশন। এটি সর্বোচ্চ ৪১০ এনএম পর্যন্ত টর্ক উৎপন্ন করতে সক্ষম। ২১০ মি.মি গ্রাউন্ড ক্লিয়ারেন্সের সাথে গাড়িতে আরও আছে ফোর-হুইল ড্রাইভ, সম্পূর্ণ ইলেকট্রিক সানরুফ, লেদার ইন্টেরিয়র, পাওয়ার ফ্রন্ট সিট, প্রিমিয়াম সাউন্ড সিস্টেম, ১০.৪ ইঞ্চি টাচস্ক্রিন (অ্যাপেল কারপ্লে ও অ্যান্ড্রয়েড সাপোর্টেড), ফ্রন্ট ও রিয়ার ডিস্ক ব্রেক, ১৮ ইঞ্চি অ্যালুমিনিয়াম অ্যালয় হুইল, এলইডি হেডলাইট ও ফগলাইট ইত্যাদি ফিচারস। সব মিলিয়ে ‘টি৯ হান্টার’ পারফর্ম্যান্স, আধুনিক প্রযুক্তি ও আরামদায়ক অভিজ্ঞতার সমন্বয়ে ব্যবহারকারীদের পছন্দের তালিকায় শীর্ষে থাকবে বলে আশা করা হচ্ছে। বাজারের সবচেয়ে আকর্ষনীয় অফারে মাত্র ৪৬.৫ লক্ষ টাকায় এই মডেলটি পাওয়া যাবে। সাথে থাকবে ৫ বছর/ ১ লক্ষ কিলোমিটার ওয়ারেন্টি।

‘টি৮’ ডাবল কেবিন ৪x৪ মডেলে আছে ২ লিটার টার্বো ডিজেল ইঞ্জিন এবং ৬ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন। এটি সর্বোচ্চ ৩২৯ এনএম পর্যন্ত টর্ক উৎপন্ন করতে সক্ষম। এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স ২১০ মি.মি গ্রাউন্ড ক্লিয়ারেন্সের সাথে গাড়িতে আরও আছে ১৮ ইঞ্চি অ্যালয় হুইল, লেদার কভার্ড ইন্টেরিয়র, মাল্টিফাংশনাল লেদার-বাউন্ড স্টিয়ারিং, এলইডি হেডলাইট/ফগলাইট, এবিএস-এর মতো ফিচারস। মাত্র ৩৪.৫০ লক্ষ টাকায় এই মডেলটি পাওয়া যাবে, সাথে থাকবে ৫ বছর/ ১ লক্ষ কিলোমিটার ওয়ারেন্টি। র‌্যানকন-এর শোরুমে এসে ‘টি৯ হান্টার’ ও ‘টি৮’ দুটি মডেলই বুকিং ও টেস্ট ড্রাইভ দেওয়া যাবে।

এছাড়া, এন সিরিজের ১.৫ টন ও ৩ টন এর বাণিজ্যিক ট্রাক দুটি বাংলাদেশের রোড কন্ডিশন ও পরিবেশ বিবেচনা করে বিশেষভাবে তৈরি করা হয়েছে। দেশের অন্যতম নির্ভরযোগ্য এই ট্রাকের সঙ্গে আছে র‍্যানকন-এর দেশব্যাপি বিস্তৃত সার্ভিস নেটওয়ার্ক, যা নির্বিঘ্ন সার্ভিসিং এবং স্পেয়ার পার্টসের সহজলভ্যতাও নিশ্চিত করবে।

এ প্রসঙ্গে র‌্যানকন গ্রুপ-এর গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর রোমো রউফ চৌধুরী বলেন, “র‌্যানকন সবসময়ই আন্তর্জাতিকভাবে সমাদৃত ব্র্যান্ড ও অত্যাধুনিক প্রযুক্তি বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে। সেই ধারাবাহিকতায় এবার জ্যাক মোটরসের অফিশিয়াল ডিস্ট্রিবিউটর হতে পেরে আমরা আনন্দিত। জ্যাক-এর নতুন গাড়ি ও ট্রাকগুলো বাংলাদেশের বাজারে ব্যাপক সাড়া ফেলবে বলে আমি আশাবাদী।”

র‌্যানকন গ্লোবাল ট্রাকস লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর শন হাকিম বলেন, “উন্নত মানের নির্ভরযোগ্য ও সাশ্রয়ী ৪টি মডেল বাজারে আনার মাধ্যমে দেশের অটোমোটিভ সেক্টরে নতুন মাত্রা যোগ করতে পেরে আমরা আনন্দিত। গ্রাহকদের সর্বোচ্চ মানের সেবা নিশ্চিতে র‌্যানকনের দেশব্যাপি বিস্তৃত অটোমোটিভ সার্ভিস নেটওয়ার্ক ব্যাপক সহায়ক হবে বলে আমার বিশ্বাস।”

Related Articles

চীনের প্রযুক্তি ও একাডেমিক সহযোগিতায় বস্ত্র ও পাট খাতের আধুনিকায়নে নতুন সম্ভাবনা : বস্ত্র ও পাটমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের বস্ত্র ও পাট খাতকে আধুনিক প্রযুক্তিনির্ভর, উচ্চমূল্যের পণ্য উৎপাদনকারী এবং আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতামূলক শিল্পে রূপান্তরের লক্ষ্যে চীনের প্রযুক্তি ও একাডেমিক সহযোগিতা কাজে লাগানো

আরও পড়ুন

মৎস্য উৎপাদনে মান নিশ্চিত করে রপ্তানি বাড়াতে হবে —- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, বিশ্বে এখন খাদ্যের অভাবের চেয়ে নিরাপদ ও মানসম্মত খাদ্যের চাহিদাই বড় হয়ে দেখা

আরও পড়ুন

পরিবেশবান্ধব ব্লকের ব্যবহার ক্রমান্নয়ে বৃদ্ধি করা হবে- পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

নিজস্ব প্রতিবেদকঃ পরিবেশবান্ধব ব্লকের ব্যবহার ক্রমান্নয়ে বৃদ্ধি করা হবে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি। পরিবেশবান্ধব নির্মাণসামগ্রীর ব্যবহার

আরও পড়ুন

বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেমে নতুন বিনিয়োগের যুগান্তকারী পদক্ষেপ ‘বাংলাদেশ ফান্ড অব ফান্ডস’-এর কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদকঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ফ্ল্যাগশিপ ভেঞ্চার ক্যাপিটাল ও ফান্ড ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড (এসবিএল) দেশের স্টার্টআপ ইকোসিস্টেমে

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman