Somoy News BD

৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , শনিবার
ব্রেকিং নিউজ

বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরে সঙ্গে অধ্যাপক নাগিব হোসেন এর সৌজন্য সাক্ষাৎ

মোঃ আল-শাহরিয়ার বাবুল খানঃ
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন শিক্ষাবিদ ও রাজনৈতিক বিশ্লেষক নড়াইলের দক্ষিণ যোগানিয়া গ্রামের সন্তান অধ্যাপক বি,এম নাগিব হোসেন।সোমবার (৩০ জুন)বিকেল ৫টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাতৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাতে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, অবাধ ও সুষ্ঠু নির্বাচন, জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে বিএনপির অবস্থান এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক বি,এম নাগিব হোসেন।জিয়া পরিষদ নড়াইল জেলা কমিটির সদস্য নাগিব হোসেন আরো বলেন,আমার ভাই বি,এম বাকির হোসেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং শ্রমিকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।আওয়ামী লীগ সরকারের সময়ে প্রায় ১৬ বছর আগে কারাগারে বন্দী থাকা অবস্থায় আমার নির্যাতিত ভাই বাকির হোসেন মারা গেছেন। নড়াইলের গণমানুষ আজও প্রয়াত শ্রমিক নেতা বি এম বাকির হোসেনের স্মৃতি ধারণ করে তার মৃত্যুর বিচার চায়।বি,এম নাগিব হোসেন জানান, তিনি নড়াইল-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী।এরই ধারাবাহিকতায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে আলোচনা সভা, জনসাধারণের সঙ্গে মতবিনিময়,গণসংযোগ, শিক্ষা বিষয়ক বিভিন্ন কর্মসূচির আয়োজন অব্যাহত রেখেছেন।

Related Articles

বিলকিস বেগমের সংবাদ সম্মেলন

মঞ্জুর: শুক্রবার (৭ আগস্ট ২০২৬) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় স্বামী হত্যার বিচার দাবি, আসামিদের বিরুদ্ধে হত্যার হুমকি, মিথ্যা মামলায় হয়রানি এবং বাড়িঘরছাড়া করার প্রতিবাদে

আরও পড়ুন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথম ‘সবুজ বিপ্লব’ এর ডাক দিয়েছিলেন— পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

নিজস্ব প্রতিবেদকঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথম ‘সবুজ বিপ্লব’ এর ডাক দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি। তিনি বলেন, আধুনিক বাংলাদেশের

আরও পড়ুন

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ হতে শাহবাগস্থ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ

নিজস্ব প্রতিবেদকঃ ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে রাজধানীর শাহবাগে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আজ বুধবার সকাল ৬টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের মহান শহীদদের

আরও পড়ুন

কোরিয়ার বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাচ্ছে বাংলাদেশের ৮৪২৮ পণ্য

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (Comprehensive Economic Partnership Agreement-CEPA) নিয়ে নেগোসিয়েশন আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে। দীর্ঘ এক বছরের আলোচনার পর

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman