Somoy News BD

৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , রবিবার
ব্রেকিং নিউজ

বিচার সংস্কার ও PR পদ্ধতির নির্বাচনের দাবিতে জামায়াতের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদকঃ
বিচার ব্যবস্থার সংস্কার, দলের অভ্যন্তরে স্বচ্ছতা প্রতিষ্ঠা এবং PR (Proportional Representation) পদ্ধতির নির্বাচনের দাবিতে আজ সোমবার রাজধানীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর।
সকাল ১১টার দিকে গাবতলি থেকে যাত্রাবাড়ী পর্যন্ত এই কর্মসূচি পালিত হয়। এতে অংশগ্রহণ করেন মহানগরীর বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীল নেতাকর্মীরা। মানববন্ধনে নেতৃত্ব দেন ঢাকা মহানগরী উত্তরের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশে একটি ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে হলে বিচার ব্যবস্থায় সংস্কার অপরিহার্য। তারা দলের অভ্যন্তরে স্বচ্ছ বিচার প্রক্রিয়া, নেতৃত্বে জবাবদিহিতা এবং PR পদ্ধতির নির্বাচনের দাবি জানান।
বক্তারা আরও বলেন,
“দেশের জনগণ আজ ন্যায়বিচার থেকে বঞ্চিত। সত্যিকার গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে PR ভিত্তিক নির্বাচন ব্যবস্থা চালু করা জরুরি, যেখানে প্রতিটি ভোটের মূল্য থাকবে এবং প্রতিটি সদস্যের মতামত প্রতিফলিত হবে।”
মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে “বিচার চাই, সংস্কার চাই, PR পদ্ধতির নির্বাচন চাই” শ্লোগান দেন।
বক্তারা বলেন, সময় এসেছে অন্যায়, একচেটিয়া সিদ্ধান্ত ও গোপন রাজনীতির বিরুদ্ধে অবস্থান নেওয়ার। ন্যায়, জবাবদিহিতা ও সংস্কারের মাধ্যমে একটি সত্যিকারের জনগণের দল গড়ে তোলাই এখন সময়ের দাবি।
ন্যায় চাই – সংস্কার চাই – PR নির্বাচন চাই – এখনই চাই।

Related Articles

ইসলাম প্রতিষ্ঠিত হলেই সমাজ ও রাষ্ট্রের সকল সমস্যার সমাধান হবে —আমীর, ইসলামী সমাজ

নিজস্ব প্রতিবেদক: ইসলামী সমাজের আমীর হজরত সৈয়দ হুমায়ূন কবীর বলেছেন, গণতন্ত্রসহ মানব রচিত সকল ব্যবস্থা ইসলামবিরোধী মতবাদ তথা জাহিলিয়্যাত। মানব রচিত ব্যবস্থার ভিত্তিতে প্রণীত সকল

আরও পড়ুন

বিলকিস বেগমের সংবাদ সম্মেলন

মঞ্জুর: শুক্রবার (৭ আগস্ট ২০২৬) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় স্বামী হত্যার বিচার দাবি, আসামিদের বিরুদ্ধে হত্যার হুমকি, মিথ্যা মামলায় হয়রানি এবং বাড়িঘরছাড়া করার প্রতিবাদে

আরও পড়ুন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথম ‘সবুজ বিপ্লব’ এর ডাক দিয়েছিলেন— পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

নিজস্ব প্রতিবেদকঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথম ‘সবুজ বিপ্লব’ এর ডাক দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি। তিনি বলেন, আধুনিক বাংলাদেশের

আরও পড়ুন

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ হতে শাহবাগস্থ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ

নিজস্ব প্রতিবেদকঃ ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে রাজধানীর শাহবাগে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আজ বুধবার সকাল ৬টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের মহান শহীদদের

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman