Somoy News BD

২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , মঙ্গলবার
ব্রেকিং নিউজ

বিজিবি’র অভিযানে ফেব্রুয়ারি-২০২৫ মাসে ১৭০ কোটি ১৮ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ

নিজস্ব প্রতিবেদকঃ
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত ফেব্রুয়ারি-২০২৫ মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ১৭০ কোটি ১৮ লক্ষ ৭৯ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করতে সক্ষম হয়েছে।

জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ২ কেজি ৫২৯ গ্রাম স্বর্ণ, ৮৫ কেজি ৪০০ গ্রাম রুপা, ৮,৭৮৪টি শাড়ী, ৬,৮১১টি থ্রিপিস/শার্টপিস/চাদর/কম্বল, ৭,২০৪টি তৈরী পোশাক, ১২,২০২ মিটার থান কাপড়, ৩,৩৯,৯২০টি কসমেটিক্স সামগ্রী, ৭,১৬৬টি ইমিটেশন গহনা, ১৬,৮৬,৭৩৯টি আতশবাজি, ৬,৭৮২ ঘনফুট কাঠ, ২,৪৩৪ কেজি চা পাতা, ৪৮,৮৩৯ কেজি সুপারি, ২,৬৯,৮২৪ কেজি চিনি, ৪,০৯৩ কেজি সার, ৩২ লিটার ডিজেল, ২৩,৮২০ কেজি কয়লা, ১,৩১০ ঘনফুট পাথর, ১১৫ কেজি সুতা/কারেন্ট জাল, ৫৫৯টি মোবাইল, ৩,৮৫২টি মোবাইল ডিসপ্লে, ৩০,৬২৪টি চশমা, ৬৭,১৩৫ কেজি বিভিন্ন প্রকার ফল, ৬৭০ কেজি ভোজ্য তেল, ৪,৩৩৬ কেজি পিঁয়াজ, ২,৪৮৩ কেজি রসুন, ১৩,৪০৬ কেজি জিরা, ২,৮৩৫ কেজি কিসমিস, ১,৯১,৫৯১ পিস চকোলেট, ৯টি ট্রাক, ১১টি পিকআপ, ২টি প্রাইভেটকার/মাইক্রোবাস, ১টি কাভার্ড ভ্যান, ১টি ট্রাক্টর, ৪৬টি নৌকা, ২৭টি সিএনজি/ইজিবাইক, ৪৪টি মোটরসাইকেল এবং ৩১টি বাইসাইকেল।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ২টি পিস্তল, ২টি বন্দুক, ২টি ম্যাগাজিন, ৫ রাউন্ড গুলি, ১টি মর্টার শেল ও ৬৯টি হাতবোমা।

এছাড়াও গত মাসে বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে ১১,৫৯,৭৪৮ পিস ইয়াবা ট্যাবলেট, ৫ কেজি ৮৭৮ গ্রাম হেরোইন, ২ কেজি ২৯৭ গ্রাম কোকেন, ২৩,০৪৪ বোতল ফেনসিডিল, ১৪,৯৩৫ বোতল বিদেশী মদ, ১৬০ লিটার বাংলা মদ, ৭১৩ বোতল ক্যান বিয়ার, ২,৬৯৩ কেজি গাঁজা, ৩,৪০,২৪২ প্যাকেট বিড়ি ও সিগারেট, ৪০,৯১৪টি নেশাজাতীয় ট্যাবলেট/ইনজেকশন, ৩,৭৮৭ বোতল ইস্কাফ সিরাপ, ২০৮ বোতল এমকেডিল/কফিডিল, ৬,৯৭,৮৭২ পিস বিভিন্ন প্রকার ঔষধ ও ট্যাবলেট এবং ৫৯,৯৬৯টি এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট। এছাড়া বান্দরবানে ২৮.৫ একর পপি করা হয়েছে।

সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৩৪ জন চোরাচালানী এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ২৮১ জন বাংলাদেশী নাগরিক ও ১৩ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে ৯৩১জন মায়ানমার নাগরিককে নিজ দেশে ফেরত প্রদান করা হয়েছে।

Related Articles

পিলখানাস্থ বিজিবি সদর দপ্তর পরিদর্শন করলেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমদ পিলখানাস্থ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তর পরিদর্শন করেছেন। আজ সকাল ১১টায় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিজিবি

আরও পড়ুন

তরুণ ছেলে-মেয়েদের চরিত্র গঠন ও শারীরিক বিকাশে খেলাধুলায় সম্পৃক্ত করাই সরকারের মূল লক্ষ্য: মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন

নিজস্ব প্রতিবেদকঃ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের মূল লক্ষ্য ও

আরও পড়ুন

সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন-এর জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে আজ বিকেল ৪টায় সংগঠনের প্রধান কার্যালয়ে এক জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের

আরও পড়ুন

সমাজসেবা কর্মকর্তা আবু বক্কর সিদ্দীকের মৃত্যুতে সমাজকল্যাণ মন্ত্রীর শোক

জেলা সমাজসেবা কার্যালয়, নীলফামারীর উপপরিচালক জনাব মোঃ আবু বক্কর সিদ্দীক ১৮জুলাই সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman