Somoy News BD

ব্রেকিং নিউজ

বিজিবির মানবিক উদ্যোগ: বান্দরবানের বলিপাড়ায ২৭০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ
বান্দরবানের থানচি উপজেলার বলিবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যায়নরত ২৭০ জন প্রান্তিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ করেছে বিজিবি।

অদ্য ২৯ জুন ২০২৫ তারিখে বিজিবি’র বান্দরবান সেক্টরের আওতাধীন বলিপাড়া জোন (৩৮ বিজিবি) এর উদ্যোগে বলিবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অধ্যায়নরত বিভিন্ন শ্রেণীর সর্বমোট ২৭০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক উপকরণ হিসেবে
খাতা, কলম, ইরেজার, পেন্সিল ও চকলেট বিতরণ করা হয়। বলিপাড়া জোনের জোন কমান্ডার জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে এসব শিক্ষা উপকরণ বিতরণ করেন এবং শিক্ষার্থীদের মাঝে জাতীয় পতাকা তুলে দেন। এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক/শিক্ষিকাগণ, অভিভাবকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জোন কমান্ডার শিক্ষার্থী এবং উপস্থিত সকলের উদ্দেশ্যে মূল্যবান ও দিকনির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন। জোন কমান্ডার বলেন, সুশিক্ষিত প্রজন্মই একটি দেশের প্রকৃত সম্পদ। বিজিবি সীমান্ত সুরক্ষা ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি সবসময় দেশের মানুষের কল্যাণে নিয়োজিত আছে। বিজিবি কর্তৃক শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষা উপকরণ বিতরনের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের এ অঞ্চলে শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ ও আত্মবিশ্বাস তৈরি হবে। তিনি আরও বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যত এবং তারাই জাতির কর্ণধার। তাদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তোলা আমাদের দায়িত্ব। এ বিষয়ে তিনি শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি দেশপ্রেম ও নৈতিক শিক্ষা বিষয়ে উদ্বুদ্ধ করার জন্য সকল শিক্ষক-শিক্ষার্থীগণকে অনুরোধ করেন। তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষার আলোয় আলোকিত এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে বিজিবির পক্ষ থেকে এ ধরণের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যহত থাকবে।

Related Articles

প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল সম্প্রসারণ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে — মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশের প্রান্তিক ও ক্ষুদ্র খামারিদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে বিশুদ্ধ জাতের ব্ল্যাক বেঙ্গল ছাগল ও

আরও পড়ুন

চীনের অন্যতম বৃহত্তম প্রদর্শনী “The 10th China-South Asia Expo and the 30th China Kunming Import and Export Fair-2026” এর থিম কান্ট্রি হিসেবে বাংলাদেশের অংশগ্রহণ।

নিজস্ব প্রতিবেদকঃ চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম বৃহত্তম মেলা ও প্রদর্শনী “The 10th China-South Asia Expo and the 30th China Kunming Import and Export Fair-2026” আগামীকাল চীনের

আরও পড়ুন

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ,  চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে হজযাত্রী নিবন্ধন

নিজস্ব প্রতিবেদকঃ ২০২৭ সালের (হিজরি ১৪৪৮) হজের রোডম্যাপ প্রকাশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। রবিবার (৭ জুন) মন্ত্রণালয়ের হজ-১ শাখা হতে এ রোডম্যাপ প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন

গণমাধ্যম রাষ্ট্রের আয়না, সুশাসন প্রতিষ্ঠায় এর কোনো বিকল্প নেই: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম শুধু রাষ্ট্রের আয়নাই নয়, আধুনিক সভ্যতা ও সমাজব্যবস্থার একটি অপরিহার্য উপাদান। রাষ্ট্র, সমাজ ও

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman