Somoy News BD

৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , শনিবার
ব্রেকিং নিউজ

বিসিএসআইআর-এর গবেষণা ও উদ্ভাবন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

মঞ্জুর:
বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর গবেষণা ও উদ্ভাবন কার্যক্রম তুলে ধরে ‘বিসিএসআইআর-এর গবেষণা ও উদ্ভাবন’ শীর্ষক এক কর্মশালা  বৃহস্পতিবার  ২২শে জানুয়ারী ২০২৬ বিসিএসআইআর-এর ঢাকাস্থ প্রধান কার্যালয়ে সভাকক্ষে অনুষ্ঠিত হয়। বিসিএসআইআর-এর কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন। তিনি বলেন, “প্রতিষ্ঠালগ্ন থেকেই বিসিএসআইআর দেশের সর্ববৃহৎ পাবলিক রিসার্চ অর্গানাইজেশন হিসেবে বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তি গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে এবং এ প্রতিষ্ঠানের অবদান প্রশংসনীয়।” তবে একই সাথে তিনি উল্লেখ করেন যে, প্রচারের অভাবে বিসিএসআইআর-এর গবেষণালব্ধ ফলাফল জনগণের কাছে কাংখিত পর্যায়ে পৌঁছাতে পারেনি। তিনি বলেন বিসিএসআইআর-এর অনেক উল্লেখযোগ্যে উদ্ভাবন আছে যেগুলি শুধুমাত্র প্রয়োজনীয় প্রচারণার অভাবে বিসিএসআইআর-এর চার দেয়ালের ভিতরেই রয়ে গেছে, জনগণের কাছে কখনও খবরের শিরোনাম হয়নি। এপ্রসঙ্গে তিনি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দুইটি ফোকাসড উদ্যোগ Research to Market এবং Innovate to Market এর বিষয় অবতারণা করেন। সচিব আরো বলেন, একই ধারাবাহিকতায় দেশে প্রথমবারের মত আয়োজন করা হচ্ছে Innovate to Market যেটি আগামী এপ্রিল ২০২৬ এ অনুষ্ঠিত হবে। তিনি সাংবাদিক প্রতিনিধিদেরকে বিজ্ঞানীদের পক্ষ থেকে বিভিন্ন গবেষণা কার্যক্রম ও উদ্ভাবনীসমূহ প্রচার করার জন্য অনুরোধ জানান। তিনি সাংবাদিক প্রতিনিধিদেরকে অবহিত করেন যে ইতিমধ্যে তাঁর নির্দেশনায় বিসিএসআইআর এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন সেবা প্রত্যাশীদের জন্য ও আমদানী-রপ্তানী কার্যক্রমকে গতিশীল করার জন্য তাদের বিশ্লেষণ সেবা কার্যক্রম সপ্তাহের সাত দিন খোলা রেখেছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিএসআইআর-এর চেয়ারম্যান ড. সামিনা আহমেদ। গবেষণা কার্যক্রমে গতিশীলতা আনতে এবং বিজ্ঞানীদের জন্য একটিগবেষণাবান্ধব পরিবেশ অব্যাহত রাখতে সচিব মহোদয়ের আন্তরিক সহযোগিতা ও বিভিন্ন প্রচেষ্টার জন্য তিনি সাধুবাদ জানান। বিসিএসআইআর-এর চেয়ারম্যান বিসিএসআইআর এর গবেষণা ও উদ্ভাবন সম্পর্কে একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন। তিনি বিসিএসআইআর এর বিভিন্ন গবেষণাগার কর্তৃক উদ্ভাবিত ও ইজারাকৃত বিভিন্ন পণ্য সম্পর্কে সাংবাদিক প্রতিনিধিদেরকে অবহিত ধরেন এবং বিসিএসআইআর-এর গবেষণালব্ধ ফলাফল সম্পর্কে ব্যপকভাবে প্রচারের জন্য তাঁদেরকে আন্তরিকভাবে অনুরোধজানান। এ সময় বিসিএসআইআর-এর সদস্যবৃন্দ, পরিচালকবৃন্দ, গবেষণা সমন্বয়কারী ও বিভিন্ন পর্যায়ের বৈজ্ঞানিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Articles

বিলকিস বেগমের সংবাদ সম্মেলন

মঞ্জুর: শুক্রবার (৭ আগস্ট ২০২৬) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় স্বামী হত্যার বিচার দাবি, আসামিদের বিরুদ্ধে হত্যার হুমকি, মিথ্যা মামলায় হয়রানি এবং বাড়িঘরছাড়া করার প্রতিবাদে

আরও পড়ুন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথম ‘সবুজ বিপ্লব’ এর ডাক দিয়েছিলেন— পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

নিজস্ব প্রতিবেদকঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথম ‘সবুজ বিপ্লব’ এর ডাক দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি। তিনি বলেন, আধুনিক বাংলাদেশের

আরও পড়ুন

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ হতে শাহবাগস্থ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ

নিজস্ব প্রতিবেদকঃ ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে রাজধানীর শাহবাগে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আজ বুধবার সকাল ৬টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের মহান শহীদদের

আরও পড়ুন

কোরিয়ার বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাচ্ছে বাংলাদেশের ৮৪২৮ পণ্য

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (Comprehensive Economic Partnership Agreement-CEPA) নিয়ে নেগোসিয়েশন আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে। দীর্ঘ এক বছরের আলোচনার পর

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman