Somoy News BD

২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , মঙ্গলবার
ব্রেকিং নিউজ

বৃহত্তর স্বার্থে মুসলমানদেরকে কুরআন ও সুন্নাহর ছায়াতলে ঐক্যবদ্ধ হতে হবে                -ধর্ম উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদকঃ
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আমাদের মধ্যে ছোটখাটো কিছু মতপার্থক্য রয়েছে। অতীতে ছিলো, এখনও আছে, আগামীতেও থাকবে। এরপরও বৃহত্তর স্বার্থে মুসলমানদেরকে কুরআন ও সুন্নাহর ছায়াতলে ঐক্যবদ্ধ হতে হবে।

আজ (শনিবার) বিকালে ঢাকার আশুলিয়ায় কাইচাবাড়ী রোডে মুসলিম জীবনে সুন্নাহর গুরুত্ব শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের সভাপতি অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা শাইখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহিদ আল আরিফী, ঢাকায় সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসেফ ঈসা আল দুহাইলান, সৌদি দূতাবাসের ধর্ম বিষয়ক এ্যাটাশে মুবারক বিন আমেক আল আনাযী প্রমুখ।

ধর্ম উপদেষ্টা বলেন, মুসলিমদের জন্য সুন্নাহর গুরুত্ব অপরিসীম। এই সুন্নাহ থেকে বিচ্যূত হলে বিদআ’ত আমাদেরকে গ্রাস করে ফেলবে। তাওহীদ ও রিসালাত ইসলামের দুটি মৌলিক নীতিমালা। শিরক জায়গা পেলে তৌহিদ বিদায় নেয় এবং বিদআ’ত জায়গা পেলে সুন্নাত বিদায় নেয়।  মুসলিমদেরকে তৌহিদ ও সুন্নাত দুটিকেই আঁকড়ে ধরতে হবে।

ধর্ম উপদেষ্টা আরো বলেন, শিরকের সাথে কোন  আপোষ নেই। ঠিক একইভাবে আমরা বিদাতের সাথেও আপোষ করতে পারি না। এব্যাপারে তিনি সকলকে সতর্ক থাকার  অনুরোধ জানান।

ড. খালিদ বলেন, আমাদের অন্তর সংকীর্ণ। নিজের দল, মত ও পথের মানুষ ছাড়া অন্যদেরকে আমরা অন্তরে স্থান দিতে পারি না। তিনি মুসলমানদের অন্তরকে প্রসারিত করার অনুরোধ জানান।

বিশেষ অতিথির বক্তব্যে সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা বলেন, ইসলামি শরিয়তে সুন্নাহর গুরুত্ব ও ব্যাপকতা অত্যধিক। শরিয়তের দ্বিতীয় উৎস হিসেবে মুসলমানদের জীবনে সুন্নাহ বিশেষ তাৎপর্য বহন করে। সুন্নাতকে সর্বান্তকরণে মেনে নেওয়া ব্যতীত ঈমানদার হওয়া যায় না।

এ সম্মেলনে অন্যান্যের মধ্যে পাকিস্তানের হারাকাতুল কুরআন ওয়াসসুন্নাহর হাফেজ আল্লামা শাইখ ইঞ্জিনিয়ার ইবতিসাম ইলাহী যহীরসহ আহলে হাদীসের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

Related Articles

পিলখানাস্থ বিজিবি সদর দপ্তর পরিদর্শন করলেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমদ পিলখানাস্থ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তর পরিদর্শন করেছেন। আজ সকাল ১১টায় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিজিবি

আরও পড়ুন

তরুণ ছেলে-মেয়েদের চরিত্র গঠন ও শারীরিক বিকাশে খেলাধুলায় সম্পৃক্ত করাই সরকারের মূল লক্ষ্য: মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন

নিজস্ব প্রতিবেদকঃ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের মূল লক্ষ্য ও

আরও পড়ুন

সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন-এর জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে আজ বিকেল ৪টায় সংগঠনের প্রধান কার্যালয়ে এক জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের

আরও পড়ুন

সমাজসেবা কর্মকর্তা আবু বক্কর সিদ্দীকের মৃত্যুতে সমাজকল্যাণ মন্ত্রীর শোক

জেলা সমাজসেবা কার্যালয়, নীলফামারীর উপপরিচালক জনাব মোঃ আবু বক্কর সিদ্দীক ১৮জুলাই সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman