Somoy News BD

২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , মঙ্গলবার
ব্রেকিং নিউজ

বৈষম্যবিরোধী আন্দোলনে আহত রাতুলকে আর্থিক সহায়তা দিলো বিজিবি

নিজস্ব প্রতিবেদকঃ
জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা রাইসুর রহমান রাতুল নামের একজন তার চিকিৎসার ব্যয় নির্বাহ ও পরিবারের স্বচ্ছলতা ফিরিয়ে আনার লক্ষ্যে উত্তরা ০৭নং সেক্টরের ২৮ নম্বর রোডে একটি ফুড কোর্ট এর দোকান দেয়ার ইচ্ছা পোষণ করে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন। ফেসবুক পোস্টটি বিজিবি কর্তৃপক্ষের নজরে আসলে আহত রাইসুর রহমান রাতুল ও তার অভিভাবককে পিলখানাস্থ বিজিবি সদর দপ্তরে আমন্ত্রণ জানানো হয়। এরই ধারাবাহিকতায় আজ সকালে বিজিবি সদর দপ্তরে বিজিবির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল মোঃ ইয়াসির জাহান হোসেন আহত রাতুল ও তার অভিভাবকের হাতে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকার একটি চেক হস্তান্তর করেন।

উল্লেখ্য, বিজিবি বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার দাবির সাথে একাত্মতা পোষণ করে ছাত্র-জনতার পাশে থেকে সহযোগিতা প্রদান করেছে। বিজিবি’র নিজস্ব উদ্যোগে এবং আন্তরিক প্রচেষ্টায় আন্দোলনে আহত ৪২ জন ছাত্র-জনতাকে বর্ডার গার্ড হাসপাতালে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে। গত ০৮ ডিসেম্বর ২০২৪ তারিখে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বিজিবি সদর দপ্তরে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ০৭ জন অসহায় ছাত্র-জনতাকে বিকল্প কর্মসংস্থানের অংশ হিসেবে আর্থিক ও অন্যান্য সহায়তা প্রদান করেন। এসময় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বিজিবির পক্ষ থেকে সারাদেশে ১০০ জন আহত ছাত্র-জনতাকে পুনর্বাসনের প্রতিশ্রুতি প্রদান করেন। এরই ধারাবাহিকতায় আজ বিজিবি সদর দপ্তরে আহত রাতুলকে আর্থিক সহায়তা প্রদান করলো বিজিবি।

Related Articles

পিলখানাস্থ বিজিবি সদর দপ্তর পরিদর্শন করলেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমদ পিলখানাস্থ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তর পরিদর্শন করেছেন। আজ সকাল ১১টায় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিজিবি

আরও পড়ুন

তরুণ ছেলে-মেয়েদের চরিত্র গঠন ও শারীরিক বিকাশে খেলাধুলায় সম্পৃক্ত করাই সরকারের মূল লক্ষ্য: মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন

নিজস্ব প্রতিবেদকঃ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের মূল লক্ষ্য ও

আরও পড়ুন

সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন-এর জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে আজ বিকেল ৪টায় সংগঠনের প্রধান কার্যালয়ে এক জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের

আরও পড়ুন

সমাজসেবা কর্মকর্তা আবু বক্কর সিদ্দীকের মৃত্যুতে সমাজকল্যাণ মন্ত্রীর শোক

জেলা সমাজসেবা কার্যালয়, নীলফামারীর উপপরিচালক জনাব মোঃ আবু বক্কর সিদ্দীক ১৮জুলাই সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman