Somoy News BD

৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , রবিবার
ব্রেকিং নিউজ

মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মন্ডল

মোঃ আল-শাহরিয়ার বাবুল খান: মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম মন্ডল সোমবার (১৫ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে তার পাঠানো বাণীতে তিনি শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।

তিনি বলেন,১৬ ই ডিসেম্বর বিজয় দিবস বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গৌরবময় একটি দিন।১৯৭১সালের এই দিনে দীর্ঘ নয় মাসের মুক্তিযুদ্ধের পর আমরা অর্জন করি চূড়ান্ত বিজয় এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।তাই ১৬ ডিসেম্বর বিজয় দিবসের শুভেচ্ছা শুধু একটি আনুষ্ঠানিক বার্তা নয়-এটি শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা, মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর কৃতজ্ঞতা এবং মাতৃভূমির প্রতি অফুরন্ত ভালবাসা প্রকাশ।
বিজয়ের অর্ধশতাব্দীরও পেরিয়ে গেল।বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্যের অবিস্মরণীয় দিন বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন।

দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী লড়াইয়ের পর প্রাণের বিনিময়ে ১৯৭১ সালের আজকের দিনে অর্জিত হয় আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা।আমরা গভীর শ্রদ্ধা আর ভালবাসা সঙ্গে স্মরণ করি সেই সব শহীদদের যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের প্রিয় স্বাধীনতা।স্মরণ করি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। সালাম জানাই সেই সব বীর সেনাদের যারা শোষণ বঞ্চনার অবসান ঘটিয়ে অনাগত ভবিষ্যত প্রজন্মের একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেওয়ার জন্য প্রাণের মায়া ত্যাগ করে লড়াইয়ে অবতীর্ণ হয়েছিলেন।যেসব নর-নারীর সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে বিজয়ের মাধ্যমে আমরা আজ স্বাধীন;তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি।তাদের রুহের মাগফিরাত কামনা করি। 
ঢাকা জেলা যুবদলের পক্ষ থেকে সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানাই।বিজয়ের ৫১ বছরের প্রত্যাশা একটাই সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ। চিরজীবী হোক বাংলাদেশ। 

Related Articles

ইসলাম প্রতিষ্ঠিত হলেই সমাজ ও রাষ্ট্রের সকল সমস্যার সমাধান হবে —আমীর, ইসলামী সমাজ

নিজস্ব প্রতিবেদক: ইসলামী সমাজের আমীর হজরত সৈয়দ হুমায়ূন কবীর বলেছেন, গণতন্ত্রসহ মানব রচিত সকল ব্যবস্থা ইসলামবিরোধী মতবাদ তথা জাহিলিয়্যাত। মানব রচিত ব্যবস্থার ভিত্তিতে প্রণীত সকল

আরও পড়ুন

বিলকিস বেগমের সংবাদ সম্মেলন

মঞ্জুর: শুক্রবার (৭ আগস্ট ২০২৬) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় স্বামী হত্যার বিচার দাবি, আসামিদের বিরুদ্ধে হত্যার হুমকি, মিথ্যা মামলায় হয়রানি এবং বাড়িঘরছাড়া করার প্রতিবাদে

আরও পড়ুন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথম ‘সবুজ বিপ্লব’ এর ডাক দিয়েছিলেন— পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

নিজস্ব প্রতিবেদকঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথম ‘সবুজ বিপ্লব’ এর ডাক দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি। তিনি বলেন, আধুনিক বাংলাদেশের

আরও পড়ুন

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ হতে শাহবাগস্থ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ

নিজস্ব প্রতিবেদকঃ ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে রাজধানীর শাহবাগে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আজ বুধবার সকাল ৬টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের মহান শহীদদের

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman