Somoy News BD

৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , মঙ্গলবার
ব্রেকিং নিউজ

মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন নড়াইল-১আসনের স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক বিএম নাগিব হোসেন

মোঃ আল-শাহরিয়ার বাবুল খান: মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন নড়াইল-১ আসনের স্বতন্ত্র পদ প্রার্থী,বিএম বাকির হোসেন ফাউন্ডেশনের স্মৃতি সংস্থার সভাপতি ও গণমানুষের নেতা অধ্যাপক বিএম নাগিব হোসেন।সোমবার (১৫ ডিসেম্বর)মহান বিজয় দিবস উপলক্ষে তার পাঠানো বাণীতে তিনি শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।

তিনি বলেন,১৬ ই ডিসেম্বর বিজয় দিবস বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গৌরবময় একটি দিন।১৯৭১সালের এই দিনে দীর্ঘ নয় মাসের মুক্তিযুদ্ধের পর আমরা অর্জন করি চূড়ান্ত বিজয় এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।তাই ১৬ ডিসেম্বর বিজয় দিবসের শুভেচ্ছা শুধু একটি আনুষ্ঠানিক বার্তা নয়-এটি শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা, মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর কৃতজ্ঞতা এবং মাতৃভূমির প্রতি অফুরন্ত ভালবাসা প্রকাশ।
বিজয়ের অর্ধশতাব্দীরও পেরিয়ে গেল।বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্যের অবিস্মরণীয় দিন বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন।

দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী লড়াইয়ের পর প্রাণের বিনিময়ে ১৯৭১ সালের আজকের দিনে অর্জিত হয় আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা।আমরা গভীর শ্রদ্ধা আর ভালবাসা সঙ্গে স্মরণ করি সেই সব শহীদদের যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের প্রিয় স্বাধীনতা।স্মরণ করি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। সালাম জানাই সেই সব বীর সেনাদের যারা শোষণ বঞ্চনার অবসান ঘটিয়ে অনাগত ভবিষ্যত প্রজন্মের একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেওয়ার জন্য প্রাণের মায়া ত্যাগ করে লড়াইয়ে অবতীর্ণ হয়েছিলেন।যেসব নর-নারীর সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে বিজয়ের মাধ্যমে আমরা আজ স্বাধীন;তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি।তাদের রুহের মাগফিরাত কামনা করি। নড়াইল-১আসনের
পক্ষ থেকে
সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানাই। বিজয়ের ৫১ বছরের প্রত্যাশা একটাই সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ। চিরজীবী হোক বাংলাদেশ। 

Related Articles

সড়ক নিরাপত্তায় ব্যয়ের সুফল নিশ্চিত করতে হবে: শেখ রবিউল আলম

নিজস্ব প্রতিবেদকঃ সড়ক নিরাপত্তায় বিপুল অর্থ ব্যয় করা হলেও নেওয়া প্রকল্পগুলোর সুফল কতটা পাওয়া যাচ্ছে, তা মূল্যায়নের আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেল এবং

আরও পড়ুন

মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৭৫

মোহাম্মদ আব্দুল গাফফারঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগ বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মোট ৭৫ জনকে গ্রেফতার

আরও পড়ুন

পরিবেশমন্ত্রীর সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদকঃ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত H.E. Mr. Ghanshyam Bhandari সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ (রবিবার)

আরও পড়ুন

মহাখালী টার্মিনালের অপেক্ষমাণ বাস পূর্বাচল ডিপোতে স্থানান্তরে ডিএমপি ট্রাফিকের অভিযান

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এলাকায় দীর্ঘসময় অপেক্ষমাণ অবস্থায় থাকা বাসগুলো পূর্বাচলের অস্থায়ী বাস ডিপোতে স্থানান্তরে বিশেষ অভিযান পরিচালনা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman