Somoy News BD

৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , শনিবার
ব্রেকিং নিউজ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, সিলেট কর্তৃক ০৭ লাখ ৫৬ হাজার টাকা মূল্যের ৮০০ (আটশত) বোতল বিদেশী মদ উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) প্রতিষ্ঠালগ্ন থেকেই মাদক নিয়ন্ত্রণে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। মাদকদ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ মাদকের ভয়াল ছোবল থেকে সমাজ, বিশেষ করে তরুণ প্রজন্মকে রক্ষার জন্য দেশব্যাপী ডিএনসি’র অপারেশনাল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

ডিএনসি’র গোয়েন্দা বিভাগ দীর্ঘদিন যাবত বিদেশী মদ পাচারের বিষয়ে গোয়েন্দা নজরদারি করে আসছে এবং এই গোয়েন্দা বিভাগের তৎপরতায় বিভিন্ন সময় বেশ কিছু চালান জব্দ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, সিলেট এর সহকারী পরিচালক জনাব পলাশ পাল এর সার্বিক দিকনিদের্শনায় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, সিলেট এর উপ-পরিদর্শক জনাব মোঃ মামুনার রশীদ এর নেতৃত্বে একটি অপারেশনাল টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৯/০৯/২০২৫খ্রিঃ তারিখ সকাল ০৭:০০ ঘটিকায় কোম্পানীগঞ্জ থানাধীন কোম্পানীগঞ্জ গ্রামস্থ অত্র মামলার গ্রেফতারকৃত আসামী তুয়াব আলী (৪৫) এর পূর্ব ভিটির বসতঘর থেকে মোট ৮০০ (আটশত) বোতল ভারতীয় বিদেশী মদসহ তাকে হাতেনাতে গ্রেফতারপূর্বক উপ-পরিদর্শক জনাব মোঃ মামুনার রশীদ বাদী হয়ে সংশ্লিষ্ট ধারায় সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী তুয়াব আলী (৪৫) জানায়, একই গ্রামের বাসিন্দা মৃত বাদাই মিয়ার পুত্র কাসাব আলী (৪৫) সহ এই আলামত সিলেট শহর ও ঢাকায় প্রেরণের উদ্দেশ্যে তার ঘরে মজুত করে রাখে।

আসামীদ্বয়ের নাম ও ঠিকানা ৪-
০১। তুয়াব আলী (৪৫) (গ্রেফতার), পিতা-মৃত শরীয়ত আলী, মাতা-মৃত বরাতুন নেছা, সাং-কোম্পানীগঞ্জ গ্রাম, পোঃ-কোম্পানীগঞ্জ-৩১৪০, থানা-কোম্পানীগঞ্জ, জেলা-সিলেট।
০২। কাসাব আলী (৪৫) (পলাতক), পিতা-মৃত বাদাই মিয়া, সাং- কোম্পানীগঞ্জ গ্রাম (গো খালের পাড়), পোঃ-কোম্পানীগঞ্জ-৩১৪০, থানা-কোম্পানীগঞ্জ, জেলা-সিলেট।

ডিএনসি’র এ ধরনের অভিযান ভবিষ্যৎতে অব্যাহত থাকবে।

Related Articles

বিলকিস বেগমের সংবাদ সম্মেলন

মঞ্জুর: শুক্রবার (৭ আগস্ট ২০২৬) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় স্বামী হত্যার বিচার দাবি, আসামিদের বিরুদ্ধে হত্যার হুমকি, মিথ্যা মামলায় হয়রানি এবং বাড়িঘরছাড়া করার প্রতিবাদে

আরও পড়ুন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথম ‘সবুজ বিপ্লব’ এর ডাক দিয়েছিলেন— পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

নিজস্ব প্রতিবেদকঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথম ‘সবুজ বিপ্লব’ এর ডাক দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি। তিনি বলেন, আধুনিক বাংলাদেশের

আরও পড়ুন

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ হতে শাহবাগস্থ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ

নিজস্ব প্রতিবেদকঃ ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে রাজধানীর শাহবাগে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আজ বুধবার সকাল ৬টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের মহান শহীদদের

আরও পড়ুন

কোরিয়ার বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাচ্ছে বাংলাদেশের ৮৪২৮ পণ্য

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (Comprehensive Economic Partnership Agreement-CEPA) নিয়ে নেগোসিয়েশন আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে। দীর্ঘ এক বছরের আলোচনার পর

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman