Somoy News BD

১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , শুক্রবার
ব্রেকিং নিউজ

মাল্টার লার্নকি ইউনিভার্সিটির পক্ষ থেকে VFI-এর সিইওকে সম্মাননা

নিজস্ব প্রতিবেদকঃ
মাল্টার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান Learnkey Institute, Malta-এর পক্ষ থেকে VFI (ভি এফ আই)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)-কে সম্মাননা সূচক পদক প্রদান করা হয়েছে। প্রতিষ্ঠানটির Director of Operations, Samuele Zebrini আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা পদক তুলে দেন।
এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা প্রদান করা হয়, যা ছিল পারস্পরিক সহযোগিতা, আস্থা ও আন্তর্জাতিক শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। VFI-এর সিইও শিক্ষা পরামর্শ ও শিক্ষার্থী গাইডেন্সের মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি এবং সঠিক দিকনির্দেশনা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। সেই অবদানের স্বীকৃতিস্বরূপ Learnkey Institute, Malta এই সম্মাননা প্রদান করে।
উল্লেখ্য, Learnkey Institute, Malta বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য মাল্টায় উচ্চশিক্ষার ক্ষেত্রে অন্যতম বৃহৎ সুযোগ প্রদানকারী প্রতিষ্ঠান। প্রতিবছর বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী এই প্রতিষ্ঠানের মাধ্যমে মাল্টায় পড়াশোনার সুযোগ পেয়ে থাকে। আধুনিক শিক্ষা ব্যবস্থা, আন্তর্জাতিক মানের কারিকুলাম এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশের কারণে Learnkey Institute ইতোমধ্যেই বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে একটি আস্থার নাম হয়ে উঠেছে।
সম্মাননা গ্রহণকালে VFI-এর সিইও বলেন,
“এই সম্মাননা আমার জন্য অত্যন্ত গর্বের এবং দায়িত্বের। Learnkey Institute, Malta-এর সঙ্গে আমাদের এই সহযোগিতা ভবিষ্যতে আরও বিস্তৃত হবে এবং বাংলাদেশের আরও বেশি শিক্ষার্থী আন্তর্জাতিক মানের শিক্ষার সুযোগ পাবে—এটাই আমাদের প্রত্যাশা।”
অনুষ্ঠানে Learnkey Institute-এর পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ থেকে আগত শিক্ষার্থীদের একাডেমিক ও পেশাগত উন্নয়নে VFI একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তারা আশাবাদী।
এই সম্মাননা শিক্ষা ক্ষেত্রে বাংলাদেশ ও মাল্টার মধ্যে আন্তর্জাতিক সহযোগিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

Related Articles

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার”: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, আত্মহত্যার হার শূন্যের কোটায় নিয়ে আসতে সরকার কাজ করছে। আত্মহত্যা প্রতিরোধে শুধু সরকারি

আরও পড়ুন

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ ও হংকংয়ের মধ্যে দ্বিপাক্ষিক বিনিয়োগ বৃদ্ধি ও সুরক্ষায় ‘ইনভেস্টমেন্ট প্রমোশন অ্যান্ড প্রোটেকশন এগ্রিমেন্ট (IPPA)’ চুক্তি স্বাক্ষর হয়েছে। হংকংয়ে অনুষ্ঠিত ১১তম ‘বেল্ট অ্যান্ড

আরও পড়ুন

মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা দিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

নিজস্ব প্রতিবেদকঃ মাদক নির্মূল, কিশোর গ্যাং দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং ঢাকা জেলার আইনশৃঙ্খলা ও অন্যান্য

আরও পড়ুন

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চতুর্থ বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চতুর্থ বৈঠক কমিটির সভাপতি জয়নুল আবেদীন এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকে

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman