Somoy News BD

৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , রবিবার
ব্রেকিং নিউজ

যুব সমাজকে কারিগরি শিক্ষায় এগিয়ে আসার আহ্বান: শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন

মোঃআশরাফুল আলমঃ
অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন যুব সমাজকে কারিগরি শিক্ষার প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, যুবকরাই সমাজ বদলে দিতে পারে। কিন্তু বর্তমানে শিক্ষিত বেকারত্ব আমাদের মূল সমস্যা। সবাই বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে চাকরির পিছনে ছোটে, অথচ বিদেশে গিয়ে সাধারণ কাজ করে। দেশে ছোটখাটো উদ্যোগ নেওয়ার মানসিকতা বাড়াতে হবে।

আজ রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত “যুবকদের সংস্কার ভাবনা: কর্মসংস্থান, স্বাস্থ্য ও প্রযুক্তি”  শীর্ষক সম্মেলনে তিনি এ কথা বলেন।

ড. সাখাওয়াত হোসেন বলেন, বর্তমানে পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে গবেষণা বাড়ছে। সরকারি গবেষণায় বিশ্ববিদ্যালয়গুলোকে সম্পৃক্ত করতে হবে। তিনি শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শ্রম মন্ত্রণালয়ের সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের কথা উল্লেখ করেন, যা শ্রম অধিকার ও প্রশিক্ষণে ভূমিকা রাখবে। এছাড়া, নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন  “কর্মসংস্থান অধিদপ্তর” প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, সৌদি আরবে ৯০% নারী শ্রমিক গৃহকর্মী, কিন্তু কারিগরি দক্ষতাসম্পন্ন শ্রমিকের অভাব। অথচ বাংলাদেশে স্ট্রিট ফুড ও ক্ষুদ্র শিল্পের বিশাল সম্ভাবনা থাকলেও যুবকরা এদিকে আগ্রহী নয়।

বক্তারা বলেন, দেশের চাকরি প্রত্যাশী রাত সরকারি চাকরি বিসিএস জন্য চেষ্টা করে।  সবাইকে কারিগরি শিক্ষার প্রতি মনোযোগী হওয়ার  আহ্বান জানান। তিনি তৃতীয় শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা না করেই চতুর্থ শিল্প বিপ্লবের আলোচনাকে অপরিপক্ব বলে মন্তব্য করেন।

অনুষ্ঠানে শিখো’র প্রতিষ্ঠাতা, শেয়ারট্রিপের সিইও, বিডি জবসের প্রধান এবং লেদারগুডস অ্যাসোসিয়েশনের সভাপতি কর্মসংস্থান, প্রযুক্তি ও স্বাস্থ্য খাতের উন্নয়নে তাদের মতামত তুলে ধরেন। তারা যুবসমাজকে সরকারি চাকরির পাশাপাশি কারিগরি ও উদ্যোক্তামূলক পেশায় আকৃষ্ট হওয়ার পরামর্শ দেন।

সিপিডির এ সম্মেলনে বিভিন্ন পর্যায়ের চাকরিপ্রার্থী যুবক গবেষক ও নীতিনির্ধারকরা অংশ নেন। 

Related Articles

ইসলাম প্রতিষ্ঠিত হলেই সমাজ ও রাষ্ট্রের সকল সমস্যার সমাধান হবে —আমীর, ইসলামী সমাজ

নিজস্ব প্রতিবেদক: ইসলামী সমাজের আমীর হজরত সৈয়দ হুমায়ূন কবীর বলেছেন, গণতন্ত্রসহ মানব রচিত সকল ব্যবস্থা ইসলামবিরোধী মতবাদ তথা জাহিলিয়্যাত। মানব রচিত ব্যবস্থার ভিত্তিতে প্রণীত সকল

আরও পড়ুন

বিলকিস বেগমের সংবাদ সম্মেলন

মঞ্জুর: শুক্রবার (৭ আগস্ট ২০২৬) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় স্বামী হত্যার বিচার দাবি, আসামিদের বিরুদ্ধে হত্যার হুমকি, মিথ্যা মামলায় হয়রানি এবং বাড়িঘরছাড়া করার প্রতিবাদে

আরও পড়ুন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথম ‘সবুজ বিপ্লব’ এর ডাক দিয়েছিলেন— পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

নিজস্ব প্রতিবেদকঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথম ‘সবুজ বিপ্লব’ এর ডাক দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি। তিনি বলেন, আধুনিক বাংলাদেশের

আরও পড়ুন

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ হতে শাহবাগস্থ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ

নিজস্ব প্রতিবেদকঃ ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে রাজধানীর শাহবাগে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আজ বুধবার সকাল ৬টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের মহান শহীদদের

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman