Somoy News BD

১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , বৃহস্পতিবার
ব্রেকিং নিউজ

“রক্তদান ও সচেতনতা বৃদ্ধিতে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর”

নিজস্ব প্রতিবেদকঃ
স্বেচ্ছায় রক্তদান ও সামাজিক সচেতনতা বাড়াতে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন।

মন্ত্রী আজ ঢাকায় বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে ‘জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস-২০২৬’ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, রক্তদান শুধু একজন মানুষের জীবন বাঁচায় না, এটি একটি মহৎ মানবিক কাজ এবং পরকালের জন্য সদকায়ে জারিয়া। রক্তদানের মাধ্যমে কোনো শারীরিক ক্ষতি হয় না—এ বিষয়ে জনসাধারণকে সচেতন করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরে প্রচার চালাতে হবে।

সাখাওয়াত হোসেন বলেন, রক্তদানের কার্যক্রমকে শুধু সভা-সেমিনারে সীমাবদ্ধ রাখলে চলবে না; বরং একে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। একই সঙ্গে থ্যালাসেমিয়া প্রতিরোধে বিয়ের আগে বর-কনের রক্ত পরীক্ষা করে ক্যারিয়ার অবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। এ বিষয়ে স্কুল-কলেজসহ বিভিন্ন পর্যায়ে ব্যাপক সচেতনতা তৈরির আহ্বান জানান মন্ত্রী।

সন্ধানীর অবদানের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ১৯৭৮ সালে মাত্র ছয়জন মেডিকেল শিক্ষার্থীর হাত ধরে শুরু হওয়া স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম আজ দেশের চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এই মানবিক উদ্যোগকে আরও বিস্তৃত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অধ্যাপক ডা: সালাহউদ্দীন আল আজাদ,
গন যোগাযোগ সম্পাদক, সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি
ও আহবায়ক র‍্যালী ও প্রচার কমিটি -২০২৬।

স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব এ এন এম মঈনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন অর রশীদ, ড্যাবের মহাসচিব ডা. মো. জাহিদুল ইসলাম শাকিল ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Related Articles

কিশোর অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে শিক্ষাপ্রতিষ্ঠান নজরদারির তাগিদ প্রতিমন্ত্রী টুকুর

নিজস্ব প্রতিবেদকঃ কিশোর অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নজরদারি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং ঢাকা জেলার আইনশৃঙ্খলা ও অন্যান্য উন্নয়ন কার্যক্রম

আরও পড়ুন

জনআকাঙ্ক্ষা পূরণে দক্ষ ও প্রযুক্তিনির্ভর সিভিল সার্ভিস গড়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদকঃ জনআকাঙ্ক্ষা পূরণে সিভিল সার্ভিসকে আরো দক্ষ, জবাবদিহিমূলক, নীতিবান ও প্রযুক্তি-জ্ঞানসম্পন্ন করে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ। আজ

আরও পড়ুন

জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঐক্যবদ্ধ উদ্যোগ জরুরি — পরিবেশ প্রতিমন্ত্রী

আনতালিয়া (তুরস্ক) : জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঐক্যবদ্ধ উদ্যোগ জরুরি বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তিনি

আরও পড়ুন

মুন্সিগঞ্জে ৩০৮.৩৩ একর জায়গায় ১,৪৫৪ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে গড়ে তোলা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পার্ক : শিল্পমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন মুন্সিগঞ্জের সিরাজদিখানে ইছামতি নদীর তীরে ৩০৮.৩৩ একর জায়গায় ১,৪৫৪ কোটি ৮০ লাখ ঢাকা

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[২] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[৩][৪] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman