Somoy News BD

২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , মঙ্গলবার
ব্রেকিং নিউজ

রামগঞ্জে উপজেলা বিএনপি’র সভাপতি মজু, সম্পাদক মনোয়ার ও পৌর বিএনপি’র সভাপতি কামরুল ও সম্পাদক পলাশ

লক্ষ্মীপুর ২১ সেপ্টেম্বর ২০২৫: মো: দেলোয়ার হোসেন
লক্ষ্মীপুরের রামগঞ্জ সরকারি কলেজ মাঠে উৎসবমুখর পরিবেশে উপজেলা ও পৌর বিএনপি’র কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) দিনব্যাপী এই সম্মেলনে কাউন্সিলররা সরাসরি ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করেন।  সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে সরাসরি ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে। 

উপজেলা বিএনপি নির্বাচন ফলাফল
কাউন্সিলরদের ভোটে উপজেলা বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন মোজাম্মেল হক মজু (ছাতা)।  সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মনোয়ার হোসেন (মোরগ)। সাংগঠনিক সম্পাদক পদে দুইজন জয়ী হয়েছেন—নজরুল ইসলাম পিন্টু (ফুটবল) ও আবুল বাসার সতু (মাছ)।

পৌর বিএনপি নির্বাচন ফলাফল 
পৌর বিএনপি’র কাউন্সিলে সভাপতি নির্বাচিত হয়েছেন শেখ মোহাম্মদ কামরুল (ছাতা)। সাধারণ সম্পাদক হয়েছেন গিয়াশ উদ্দিন পলাশ (দোয়াত-কলম)। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ইকবাল চৌধুরী (মাছ) ও আওরঙ্গজেব বাবলু (ফুটবল)।

নির্বাচনকে ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। দিনভর শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।
সম্মেলনে নেতাদের বক্তব্য
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি মনিরুল ইসলাম হাওলাদার, বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হারুনুর রশীদ হারুন এবং স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী। যুবদলের সাবেক সহ-সভাপতি ইমাম হোসেন,

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।  আমন্ত্রিত অতিথি ছিলেন ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম।
সম্মেলনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন,
আগামী নির্বাচনের দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আর এই সম্মেলনে একটি সুন্দর নেতৃত্ব আসবে, এই নেতৃত্বের মাধ্যমে আমরা আগামী নির্বাচনে মানুষের ঘরে ঘরে যাবো। এটা তারেক রহমানের সিদ্ধান্ত।”

তিনি আরও বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন—ঐক্যবদ্ধভাবে টিম ওয়ার্কের মাধ্যমে প্রত্যেক ঘরে যেতে হবে, নতুন প্রজন্মের কাছে পৌঁছাতে হবে। বিশেষ করে মা-বোন যারা আন্দোলন-সংগ্রামে ত্যাগ স্বীকার করেছেন, তাদের পাশে থেকে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। “তারেক রহমানের নেতৃত্বে আগামী নির্বাচনে আমরা ধানের শীষের পতাকাকে উড্ডীয়মান রাখবো। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে হবে।”

Related Articles

পিলখানাস্থ বিজিবি সদর দপ্তর পরিদর্শন করলেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমদ পিলখানাস্থ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তর পরিদর্শন করেছেন। আজ সকাল ১১টায় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিজিবি

আরও পড়ুন

তরুণ ছেলে-মেয়েদের চরিত্র গঠন ও শারীরিক বিকাশে খেলাধুলায় সম্পৃক্ত করাই সরকারের মূল লক্ষ্য: মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন

নিজস্ব প্রতিবেদকঃ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের মূল লক্ষ্য ও

আরও পড়ুন

সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন-এর জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে আজ বিকেল ৪টায় সংগঠনের প্রধান কার্যালয়ে এক জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের

আরও পড়ুন

সমাজসেবা কর্মকর্তা আবু বক্কর সিদ্দীকের মৃত্যুতে সমাজকল্যাণ মন্ত্রীর শোক

জেলা সমাজসেবা কার্যালয়, নীলফামারীর উপপরিচালক জনাব মোঃ আবু বক্কর সিদ্দীক ১৮জুলাই সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman