Somoy News BD

১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , শুক্রবার
ব্রেকিং নিউজ

শিশু শ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন

নিজস্ব প্রতিবেদকঃ
অন্তর্বর্তীকালীন সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন,
শিশু শ্রম নিরসনে প্রয়োজন সকল মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ।

গতকাল শনিবার শ্রীমঙ্গল উপজেলার এক হোটেলে শিশু শ্রম নিরসন বিষয়ক এক কর্মশালায় উপদেষ্টা এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, দেশের বিভিন্ন প্রান্তে শিশু শ্রম এখনও একটি বড় সমস্যা হিসেবে রয়ে গেছে। কৃষক পরিবারের শিশুরা মাঠে কাজ করছে, জেলেরা তাদের সন্তানদের নিয়ে মাছ ধরছে, ইটভাটায় শিশুরা শ্রম দিচ্ছে, আর অনেক পথশিশু স্কুলে যাওয়ার সুযোগ পায় না। এসব শিশু পরিবারের আর্থিক চাপ কমাতে বাধ্য হয়ে কাজে নামছে, যা তাদের শিক্ষা ও স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলছে।  শিশু শ্রম নিরসনে গঠিত জাতীয় স্টিয়ারিং কমিটি এবং উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের কমিটিগুলো কাজ করছে। সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থাও শিশুদের শিক্ষা ও বিকাশের জন্য প্রকল্প বাস্তবায়ন করছে।

উপদেষ্টা আরও বলেন, শিশু শ্রম নিরসনে কর্মশালা আয়োজন করে কমিটির কার্যপরিধি চূড়ান্ত করা হবে।

এছাড়াও শ্রীমঙ্গল উপজেলার এক হোটেলে আয়োজিত ‘‘জাতীয় শিশুশ্রম কল্যাণ পরিষদ” এর ১৩ তম সভায় প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা বলেন, শিশুদের অধিকার সুরক্ষা ও তাদের সার্বিক বিকাশ নিশ্চিত করতে  জাতীয় শিশু কল্যাণ পরিষদ কাজ করে যাচ্ছে। সুবিধাবঞ্চিত, পথশিশু, শ্রমজীবী ও ঝুঁকিপূর্ণ পরিবেশে বসবাসকারী শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারি ও বেসরকারি সকল সংস্থাকে কাজ করার আহ্বান জানান।

জাতীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের এর সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান বলেন,  আইএলও কনভেনশন-১৩৮ এ শিশুশ্রম বন্ধ সম্পর্কে বলা আছে। শ্রম ও কর্মসংস্থান আইএলও কনভেনশন অনুযায়ী শিশুশ্রম বন্ধে কাজ করে যাচ্ছে।

বক্তারা বলেন, শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জরুরি। শিশু শ্রম বন্ধে সরকারের পদক্ষেপ ইতিবাচক হলেও বাস্তবায়নে আরও জোরদার করা প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। সকলের সম্মিলিত প্রচেষ্টাই পারে একটি শিশুবান্ধব বাংলাদেশ গড়তে। দারিদ্র্য ও সচেতনতার অভাব শিশু শ্রমের প্রধান কারণ। তাই শুধু আইন প্রয়োগ নয়, পরিবারগুলোর আর্থিক সক্ষমতা বাড়ানো এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি করা জরুরি। শিশু শ্রম বন্ধে সমন্বিত উদ্যোগের তাগিদ দিয়েছেন তারা।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি বলেন, বাংলাদেশে শিশু শ্রম একটি জটিল সামাজিক সমস্যা হিসেবে রয়ে গেছে। তবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় (MoWCA) শিশু শ্রম নিরসনে নানাবিধ কর্মসূচি বাস্তবায়ন করছে। যার মধ্যে রয়েছে পুনর্বাসন, সামাজিক সুরক্ষা ও গণসচেতনতা বৃদ্ধি।

সভায় সভাপতিত্ব করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব জনাব এ এইচ এম সফিকুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক শ্রম সংস্থার প্রতিনিধি Neeran Ramjuthan.

কর্মশালায় বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপার,
ইউনিসেফ বাংলাদেশ, আইএলও কান্ট্রি অফিস বাংলাদেশ, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন,  সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট, বাংলাদেশ গার্মেন্টস সংহতি ফেডারেশন, এডুকো বাংলাদেশ, অপরাজেয়-বাংলাদেশ, বাংলাদেশ লেবার ফাউন্ডেশন, শিশু পল্লি প্লাস, শাপলা নীড়, গ্রামবাংলা উন্নয়ন কমিটি, কারিতাস বাংলাদেশ, কেন্দ্রীয় মনিটরিং কমিটি, ইনসিডিন বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি এর প্রতিনিধিবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

Related Articles

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার”: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, আত্মহত্যার হার শূন্যের কোটায় নিয়ে আসতে সরকার কাজ করছে। আত্মহত্যা প্রতিরোধে শুধু সরকারি

আরও পড়ুন

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ ও হংকংয়ের মধ্যে দ্বিপাক্ষিক বিনিয়োগ বৃদ্ধি ও সুরক্ষায় ‘ইনভেস্টমেন্ট প্রমোশন অ্যান্ড প্রোটেকশন এগ্রিমেন্ট (IPPA)’ চুক্তি স্বাক্ষর হয়েছে। হংকংয়ে অনুষ্ঠিত ১১তম ‘বেল্ট অ্যান্ড

আরও পড়ুন

মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা দিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

নিজস্ব প্রতিবেদকঃ মাদক নির্মূল, কিশোর গ্যাং দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং ঢাকা জেলার আইনশৃঙ্খলা ও অন্যান্য

আরও পড়ুন

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চতুর্থ বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চতুর্থ বৈঠক কমিটির সভাপতি জয়নুল আবেদীন এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকে

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman