Somoy News BD

২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , বুধবার
ব্রেকিং নিউজ

ষড়যন্ত্রের শিকার হয়ে ব্যবসা ও চাকরি হারিয়ে ওমান থেকে বাংলাদেশে প্রত্যাগতদের  ৪ দফা দাবি

মঞ্জুর:

রাজনৈতিক প্রতিহিংসার কারণে চাকরি-ব্যবসা হারাদের চার দফা দাবি জোরপূর্বক প্রত্যাগত ওমান প্রবাসীদের। একইসঙ্গে উপদেষ্টাদের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছে সংগঠনটি।  মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫ রাজধানীর সেগুনবাগিচাস্থ ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, ডা. মোহাম্মদ সাজ্জাদ হোসেন চৌধুরী। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মাহবুব চৌধুরী, সাইফুল ইসলাম, ইমরান, সলিমুল্লাহ, মোকলেছুর রহমান সেলিম প্রমুখ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাবেক ইবরা হাসপাতাল সালতানাত অব ওমান শিশু বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ সাজ্জাদ হোসেন চৌধুরী বলেন, মধ্যপ্রাচ্যের দেশ সালতানাত অব ওমানে প্রায় সাত লাখ বাংলাদেশি জীবন জীবিকার জন্য চাকরি বা ব্যবসা নিয়ে বসবাস করে। ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ওমানের বাংলাদেশ দূতাবাস মাসকাট পতিত ফ্যাসিবাদী সরকারের দলীয় কার্যালয়ে পরিণত হয়। বাংলাদেশ দূতাবাস মাস্কাট, বাংলাদেশ স্কুল মাসকাট ও বাংলাদেশ সোশ্যল ক্লাব এই তিনটি প্রতিষ্ঠান প্রবাসী
বাংলাদেশিদের প্রতি তাদের দায়বদ্ধতা নিয়ে প্রতিষ্ঠিত হলেও তাদের মাধ্যমে ও তাদের কারণে ওমানী সরকার বাংলাদেশিদের ভিসা প্রদান বন্ধ করে দিয়েছে। এতে একদিকে যেমন শ্রমবাজার সংকুচিত হয়েছে অন্যদিকে ছাত্রছাত্রীদের শিক্ষা কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বাংলাদেশ কমিউনিটির মধ্যে তিক্ত সামাজিক সম্পর্ক বিরাজ করছে। যা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য মর্যাদা হানিকর।  তিনি বলেন, বন্ধুপ্রতিম দেশ ওমানের জনগণ বাংলাদেশি নাগরিকদের প্রতি সহানুভূতিশীল ও বন্ধুত্ব পরায়ণ। যা ব্যবহার করে বাংলাদেশ ও মানে কর্মসংস্থান সৃষ্টি, ও প্রভাবমুক্ত শিক্ষাকার্যক্রম পরিচালনা করে রেমিট্যান্স প্রবাহ বাড়তে পারে। কিন্তু বাংলাদেশ দূতাবাস মাস্কাট, বাংলাদেশ স্কুল মাসকাট ও বাংলাদেশ সোশ্যাল ক্লাবের কার্যক্রম ও তাদের আচরণের কারণে ওমানী সরকার বাংলাদেশিদের প্রতি বীতশ্রদ্ধ।  তিনি আরও জানান, ওমানে বাংলাদেশি শ্রমিক, কর্মকর্তা-কর্মচারী, প্রকৌশলী-শিক্ষক, ডাক্তার-নার্সসহ অন্যান্য পেশার চাকরি সৃষ্টি ও ব্যবসা সম্প্রসারণের সুযোগ রয়েছে। প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, প্রবাসী কল্যাণ উপদেষ্টাদের সরাসরি হস্তক্ষেপে আমাদের চার দফা বাস্তবায়িত হলে আমরা রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি ও ওমানে বসবাসরত সাত লাখ বাংলাদেশির শান্তিপূর্ণ সহাবস্থান গড়ে তুলতে সক্ষম হবো।

সংগঠনটির দাবিগুলো: ফ্যাসিবাদের দোসর ও ওমান থেকে জোরপূর্বক বাংলাদেশে ফেরত পাঠানোর অন্যতম কারিগরদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করুন।  ফ্যাসিবাদী সরকারের লেসপেনসারদের ষড়যন্ত্রের শিকার হয়ে ব্যবসা ও চাকরি হারিয়ে ওমান থেকে বাংলাদেশে প্রত্যাগত বঞ্চিত ও নির্যাতিত প্রবাসীসহ সব রাজনৈতিক প্রতিহিংসার শিকার ওমান প্রবাসীদের চাকরি ও ব্যবসা ফিরিয়ে দাওয়া।  রাষ্ট্রদূত সেকান্দার আলী, রাষ্ট্রদূত গোলাম

সারোয়ার, রাষ্ট্রদূত মিজানুর রহমান, প্রথম সচিব আবু সাঈদ, দূতালয় প্রধান নাহিদ ইসলামসহ বাংলাদেশ দূতাবাস মাসকাটে সেসময় কর্মরত ফ্যাসিবাদী সরকারের দোসর ও অত্যাচারী কর্মকর্তাদের বিচার করুন।  মাবেলার ব্যবসায়ী সৈয়দ জাহাঙ্গীর আলম ও বুরাইমির ব্যবসায়ী আজিজুর রহমান ২৯ জুলাইর মধ্যে দেশে প্রত্যাবর্তন রহিত করার জন্য প্রধান উপদেষ্টা, পররাস্ট্র উপদেষ্টা, প্রবাসী কল্যাণ উপদেষ্টাদের সরাসরি হস্তক্ষেপ কামনা করছি।

Related Articles

পিলখানাস্থ বিজিবি সদর দপ্তর পরিদর্শন করলেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমদ পিলখানাস্থ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তর পরিদর্শন করেছেন। আজ সকাল ১১টায় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিজিবি

আরও পড়ুন

তরুণ ছেলে-মেয়েদের চরিত্র গঠন ও শারীরিক বিকাশে খেলাধুলায় সম্পৃক্ত করাই সরকারের মূল লক্ষ্য: মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন

নিজস্ব প্রতিবেদকঃ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের মূল লক্ষ্য ও

আরও পড়ুন

সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন-এর জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে আজ বিকেল ৪টায় সংগঠনের প্রধান কার্যালয়ে এক জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের

আরও পড়ুন

সমাজসেবা কর্মকর্তা আবু বক্কর সিদ্দীকের মৃত্যুতে সমাজকল্যাণ মন্ত্রীর শোক

জেলা সমাজসেবা কার্যালয়, নীলফামারীর উপপরিচালক জনাব মোঃ আবু বক্কর সিদ্দীক ১৮জুলাই সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman