Somoy News BD

১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , রবিবার
ব্রেকিং নিউজ

সংস্কারের সবচেয়ে বড় ম্যান্ডেট জুলাই গণঅভ্যুত্থান- ⁠ ⁠অধ্যাপক আলী রীয়াজ

নিজস্ব প্রতিবেদক : প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, সংস্কারের সবচেয়ে বড় ম্যান্ডেট এসেছে জুলাই গণঅভ্যুত্থান থেকে। এ পর্যায়ে গণভোটে “হ্যাঁ” বলার মাধ্যমে সেই ম্যান্ডেটকে পূর্ণতা দেয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। তিনি বলেন, শহীদ আবু সাঈদের আত্মত্যাগ আমাদের শিক্ষা দিয়েছে যত প্রতিকূলতাই থাক, যদি ন্যায়ের পক্ষে থাকি, বিজয় আমাদের অনিবার্য।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, একাত্তরের ধারাবাহিকতায় ২০২৪-এ আমরা ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদের মোকাবিলা করেছি। তিনি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে সকল শক্তিকে ঐক্যবদ্ধ হয়েই গণভোটকে সফল করতে হবে।

গতকাল বুধবার রংপুরের শহীদ আবু সাঈদ স্টেডিয়ামে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এসব কথা বলেন।

গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করতে আয়োজিত ইমাম সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐক্যমত্য) মনির হায়দার, ধর্ম মন্ত্রণালয়ের সচিব মোঃ কামাল উদ্দিন, রংপুরের বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম, বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জ-এর ডিআইজি আমিনুল ইসলাম ও রংপুরের পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী।

সম্মেলনে সভাপতিত্ব করেন রংপুর কারমাইকেল কলেজ জামে মসজিদের খতিব মোহাম্মদ আলী সরকার। রংপুর বিভাগের বিভিন্ন জেলায় কর্মরত ইমামগণ এতে অংশ নেন।

সম্মেলনে আসন্ন গণভোটে সরকারের তরফে প্রচার কার্যক্রমের মূখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ বলেন, মানুষ পরিবর্তন চায়। না হলে দেশে গণঅভ্যুত্থান হতো না। সনদের প্রতিটি অক্ষর শহিদের রক্তে লেখা উল্লেখ করে অধ্যাপক আলী রিয়াজ বলেন, যাদের রক্তে এই সনদ লেখা হলো তারাই দেশকে পরিবর্তনের দিকে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদেরকে দিয়েছেন।

বিশেষ অতিথি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐক্যমত্য) মনির হায়দার বলেন, গণভোট কারো একার এজেন্ডা নয়, দেশের সকল রাজনৈতিক দল, আইনজ্ঞ, সংবিধান বিশেষজ্ঞ সবাই মিলে জুলাই সনদ তৈরি করেছে। জুলাই সনদে গণভোটের বিষয়ে সব রাজনৈতিক দল একমত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, গণভোটে যারা ‘না’ এর পক্ষে কথা বলে তা প্রকৃতপক্ষে ফ্যাসিবাদের পক্ষেই কথা বলে।

মনির হায়দার বলেন, গত ৫৪ বছরেও আমরা দেশে ইনসাফ কায়েম করতে পারিনি। স্বাধীনতার যে লক্ষ্য ছিল তা অর্জন করতে পারিনি। তিনি বলেন, এবারো যদি আমরা স্বাধীনতার লক্ষ্য একটি ন্যায়, সাম্য ও ইনসাফের সমাজ প্রতিষ্ঠা করতে না পারি, তাহলে আমাদের স্বাধীনতা ব্যর্থতায় পর্যবসিত হবে।

ধর্ম সচিব মোঃ কামাল উদ্দিন বলেন, আমাদের আলেম সমাজ সব থেকে বেশি বঞ্চনার শিকার। একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হলে আলেমগণ তাদের অধিকার ফিরে পাবে উল্লেখ তিনি বলে মানুষের হক প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিত করতে গণভোট একটি বিরাট সুযোগ।

সভার সভাপতি কারমাইকেল কলেজ জামে মসজিদের খতিব বলেন, গণভোটের কোনো দফাই ধর্ম, আইন ও নীতির সাথে সাংঘর্ষিক নয়। আলেম সমাজ গণভোটের সকল দফার সাথে একমত উল্লেখ করে গণভোটের সফল বাস্তবায়নে সমাজের আলেমরা সর্বোচ্চ সহযোগিতা প্রদান করে যাবে বলে অংগীকার ব্যক্ত করেন।

রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, জাতীয় ইমাম সমিতি রংপুরের সভাপতি নাজমুল ইসলাম সিদ্দিকী রংপুর কারামতিয়া জামে মসজিদের খতিব মাওলানা বায়েজীদ হোসাইন, মুলাটোল মদিনাতুল উলুম আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ কালেক্টরেট জামে মসজিদের খতিব মাওলানা আছগর আলী সম্মেলনে বক্তব্য রাখেন। ।

Related Articles

কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

নিজস্ব প্রতিবেদকঃ বাগেরহাটে হজরত খানজাহান (রহ.)-এর মাজারসংলগ্ন দিঘিতে কুমিরের মুখে একটি কুকুরের মর্মান্তিক মৃত্যুর ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। ঘটনাস্থলে উপস্থিত অনেকেই ভিডিও

আরও পড়ুন

নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর উপলক্ষ্যে ডিএমপির নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্তে সমন্বয় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ আগামী ১৩ এপ্রিল বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল। আসন্ন বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দলের খেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ডিএমপির

আরও পড়ুন

ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় কলেজ ছাত্র-ছাত্রীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে পাঠ্যক্রমে টেকনিক্যাল কোর্স যুক্ত করছে জাতীয় বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক: দেশের সবচেয়ে বড় উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজের সংখ্যা ২২৮৪টি। যাতে অধ্যয়ন করছে ৪০ লাখের বেশি শিক্ষার্থী। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা

আরও পড়ুন

বগুড়া-৬ আসনের উপনির্বাচন: আইনশৃঙ্খলা রক্ষায় ৮ প্লাটুন বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদকঃ আজ ০৯ এপ্রিল ২০২৬ তারিখে অনুষ্ঠিত হচ্ছে বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচন। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষায় ০৮

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman