মঞ্জুর:
২০২৫ সালে হজযাত্রী প্রেরণের ক্ষেত্রে এজেন্সিগুলোর কোটা ১ হাজার থেকে কমিয়ে ৫শ’ জন করার দাবি জানিয়েছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। কোটার সংখ্যা কমিয়ে না আনলে সুষ্ঠুভাবে হজ কার্যক্রম পরিচালনা সম্ভব হবে না বলেও জানান তারা। বৃহস্পতিবার ৯ জানুয়ারি সকালে ঢাকা রিপোটার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে নেতারা এ দাবি তোলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, প্রতিষ্ঠাতা সভাপতি হাব ড. মোহাম্মদ ফারুক। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠাতা সহ-সভাপতি সৈয়দ গোলাম সরোয়ার, মোঃ আলী, মোঃ ফরিদ আহম্মেদ মজুদার, সাবেক সভাপতি মোঃ ইব্রাহীম বাহার, সাবেক সভাপতি আব্দুস সাকুর, সাবেক সভাপতি জালাল উদ্দিন, মোঃ আখতারুজ্জামন প্রমুখ। তারা জানান, সরকারের নির্দেশ অনুযায়ী প্রতিটি এজেন্সি ৫০০ জন হজযাত্রী সমন্বয় করে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছিলো। তবে হঠাৎ করেই সরকার যাত্রী সংখ্যা ৫০০ থেকে বাড়িয়ে সর্বনিম্ন ১০০০ এ নির্ধারণ করে। তারা বলেন, এমন সিদ্ধান্ত থেকে সরে না এলে এজেন্সিগুলো বড় ধরনের সমস্যায় পড়বে। এক্ষেত্রে, সবচেয়ে বেশি ক্ষতির মুখে হজযাত্রীরা পড়বে বলে হাবের নেতারা মনে করেন। এদিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়, সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রণালয় থেকে বাংলাদেশি হজ এজেন্সির জন্য হজযাত্রীর ন্যূনতম কোটা ১০০০-এ নির্ধারণ করা হয়েছে।

পিলখানাস্থ বিজিবি সদর দপ্তর পরিদর্শন করলেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদকঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমদ পিলখানাস্থ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তর পরিদর্শন করেছেন। আজ সকাল ১১টায় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিজিবি












