Somoy News BD

২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , মঙ্গলবার
ব্রেকিং নিউজ

সাভারে অ্যাম্বুলেন্স-বাস সংঘর্ষে বিস্ফোরণে নিহত ৪, আহত১৫

মোঃ আল-শাহরিয়ার বাবুল খান:
ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চারজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি)ভোররাতে একটি অ্যাম্বুলেন্স এবং দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষের পর অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এই দুর্ঘটনা ঘটে।
সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের গুদাম পরিদর্শক মেহেরুল ইসলাম জানান, ভোর রাত প্রায় ২টা ৪ মিনিটে আগুন লাগার খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান। তখন একটি অ্যাম্বুলেন্স এবং দুটি যাত্রীবাহী বাস জ্বলছিল। পরবর্তীতে অ্যাম্বুলেন্স থেকে এক নারী ও এক শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়। একটি বাস থেকে ৭ জন আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে বাকি ৮ জন অন্য বাসের যাত্রী।

ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান, দুটি যাত্রীবাহী বাসের মধ্যে একটি ঝুমুর পরিবহন এবং অন্যটি শ্যামলী পরিবহনের দূরপাল্লার বাস ছিল।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, ঢাকামুখী লেনে নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সটি প্রথমে রাস্তার ডিভাইডারে ধাক্কা খায়। এরপর পেছন থেকে আসা একটি বাস অ্যাম্বুলেন্সটিকে আঘাত করলে অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরিত হয় এবং আগুন দ্রুত অন্য যানবাহনে ছড়িয়ে পড়ে।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম জানান,চারটি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।তিনি মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা প্রকাশ করেছেন।

প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার কারণে ঢাকা-আরিচা মহাসড়কে বেশ কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

Related Articles

পিলখানাস্থ বিজিবি সদর দপ্তর পরিদর্শন করলেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমদ পিলখানাস্থ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তর পরিদর্শন করেছেন। আজ সকাল ১১টায় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিজিবি

আরও পড়ুন

তরুণ ছেলে-মেয়েদের চরিত্র গঠন ও শারীরিক বিকাশে খেলাধুলায় সম্পৃক্ত করাই সরকারের মূল লক্ষ্য: মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন

নিজস্ব প্রতিবেদকঃ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের মূল লক্ষ্য ও

আরও পড়ুন

সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন-এর জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে আজ বিকেল ৪টায় সংগঠনের প্রধান কার্যালয়ে এক জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের

আরও পড়ুন

সমাজসেবা কর্মকর্তা আবু বক্কর সিদ্দীকের মৃত্যুতে সমাজকল্যাণ মন্ত্রীর শোক

জেলা সমাজসেবা কার্যালয়, নীলফামারীর উপপরিচালক জনাব মোঃ আবু বক্কর সিদ্দীক ১৮জুলাই সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman