Somoy News BD

১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ , মঙ্গলবার
ব্রেকিং নিউজ

সোনারগাঁওয়ে বিএনপি নেতার উপর সন্ত্রাসী হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদকঃ
সোনারগাঁও উপজেলার সাদীপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি মোঃ শাহজাহান ভূঁইয়ার উপড় সন্ত্রাসী হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৫ জুন বিকেলে সাদীপুর ইউনিয়নের আমগাঁও এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে শাহজাহান ভূঁইয়া বলেন গত ২২ জুন রবিবার তাপদাহের কারনে আমি আমার নিজ বাড়িতে খালি গায়ে লুঙ্গি পরিহিত অবস্থায় বিশ্রাম নিচ্ছিলাম,এ সময় মামলার বাদী আমার চাচাতো ভাই সোহরাব এসে জানায় কয়েকজন লোক দেশীয় অস্ত্রসহ আমার বাড়ির পিছনের পুকুর পাড়ে জড়ো হয়েছে এবং আমাকে মেরে ফেলবে বলে হুমকি ধমকি দিচ্ছে, আমি যেন দ্রুত সেখানে যাই এবং অবশ্যই সাথে যেন আমার লাইসেন্স করা বন্দুক নিয়ে নিয়ে যাই।তার কথা সরল মনে বিশ্বাস করে আমি খালি গায়ে লাইসেন্স করা বন্দুক নিয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি সব কিছু সোহরাবের সাজানো নাটক এবং তার কথা বার্তা অসংলগ্ন। আমি বুঝতে পারিনি সোহরাব আমার ভাই হয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের ফাঁদ পেতেছে।তাই আমি এ বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে দেশ ও জাতির কাছে তুলে ধরার অনুরোধ জানাচ্ছি।এই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গনমাধ্যমে আমার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। আমি বিষয়টির তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সাদীপুর ইউনিয়ন বিএনপির সদস্য নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সদস্য আল মামুন ভূঁইয়া, সাদীপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ,সিনিয়র সহ-সভাপতি আব্দুন নুর , সহ-সভাপতি মোঃ হায়দার মোল্লা,সাংগঠনিক সম্পাদক হাজী শহীদুল ইসলাম , নারায়ণগঞ্জ জেলা ছাত্র দল এর যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, ৫নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি জজ মিয়া, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন,সাদিপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ, যুবদল নেতা সেলিম ভূঁইয়াযুবদল নেতা আব্দুল্লাহ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Related Articles

ফায়ার সার্ভিসের সামর্থ্য ও সক্ষমতা বৃদ্ধিতে সরকার কাজ করছে- স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সামর্থ্য ও সক্ষমতা বৃদ্ধিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রী আজ সকালে রাজধানীর পূর্বাচলে

আরও পড়ুন

অনলাইন জুয়ার সাইট পরিচালনা করে বিদেশে কোটি কোটি টাকা পাচারকারী চক্রের ০৮ সদস্য সিআইডি কর্তৃক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ আন্তর্জাতিক ও দেশীয় অনলাইন জুয়ার সাইট নিয়ন্ত্রণ ও পরিচালনার মাধ্যমে কোটি কোটি টাকা অবৈধভাবে সংগ্রহ করে বিদেশে পাচারের অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের মূলহোতাসহ

আরও পড়ুন

টেক্সটাইল খাতের টেকসই রূপান্তরে পণ্য বৈচিত্র্য ও উদ্ভাবনে জোর দিতে হবে : বস্ত্র ও পাটমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাংলাদেশের তৈরি পোশাক ও টেক্সটাইল শিল্পের দীর্ঘমেয়াদি প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে হলে টেকসই

আরও পড়ুন

জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে: এলজিআরডি মন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ স্থানীয় সরকার বিভাগের চলমান উন্নয়ন প্রকল্পসমূহ দ্রুত, সাশ্রয়ী ও জনবান্ধবভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman