নিজস্ব প্রতিবেদকঃসৌদি আরব প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুসকে ২০২৫ সালের ২৭-৩০ অক্টোবর রিয়াদে অনুষ্ঠিত নবম ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (FII9)-এ অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছে।
রবিবার রাজধানীর স্টেট গেস্ট হাউজ জামুনায় এক বৈঠকে সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণপত্র সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের বিন আবিয়াহ প্রধান উপদেষ্টার হাতে তুলে দেন।
২০১৭ সাল থেকে এই বার্ষিক সম্মেলন শুরু হওয়ার পর এটিই প্রথম কোনো বাংলাদেশী সরকারপ্রধানকে আমন্ত্রণ জানানো হলো।
প্রধান উপদেষ্টা সৌদি ক্রাউন প্রিন্সকে এই আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানান এবং তিনি ইভেন্টে যোগদানের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করবেন বলে জানান।
এছাড়া, বাংলাদেশ-সৌদি আরবের কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করায় প্রধান উপদেষ্টা সৌদি ক্রাউন প্রিন্সকে কৃতজ্ঞতা জানান।













