Somoy News BD

২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , মঙ্গলবার
ব্রেকিং নিউজ

স্টার্ক  ব্যাংকার্স ফোরাম বাংলাদেশ এর সংবাদ সম্মেলন

মঞ্জুর:

স্টার্ক ব্যাংকার্স ফোরাম বাংলাদেশ ১লা মার্চ ২০২৫ ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আহ্বায়ক বি. এম আনোয়ার হোসেন, উপদেষ্টা মোঃ নজরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, মনির হোসেন, সদস্য সচিব মাসুম বিল্লাহ, আকরাম হোসেন প্রমুখ। সংবাদ সম্মেলনে ৩ দফা দাবি নিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন, আহ্বায়ক বি. এম আনোয়ার হোসেন। তিনি বলেন,  জুলাই বিপ্লবের ৭ মাস অতিবাহিত হলেও বাংলাদেশ তথা বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় ব্যাংক স্ক্যামের হোতা এস.আলমের অন্যতম সহযোগী ইসলামী ব্যাংকের এমডি মুহাম্মদ মনিরুল মওলা সহ অসংখ্য দূর্নীতিবাজ এখনো বিভিন্ন ব্যাংক ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বসে আছে। যাদের নির্লিপ্ততা ও বাধার কারণে অর্থ পাচারকারী ও দূর্নীতিবাজদের বিরুদ্ধে কোন প্রকারের কার্যকরী পদক্ষেপ দৃশ্যমান হচ্ছে না। অত্যন্ত পরিতাপের বিষয় বিগত ১৬ বছরে যে মাফিয়া গোষ্ঠী ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও শেয়ার মার্কেট ফোকলা করে বাংলাদেশ থেকে ২৮ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে সেই মাফিয়াদের ডন, ফ্যাসিস্ট হাসিনার ক্যাশিয়ার, ব্যাংক লুটেরা এস.আলম ২০১৭ সাল থেকে রাষ্ট্রীয় গোয়েন্দা বাহিনীর মাধ্যমে ইসলামী ব্যাংকসহ ৮টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠান দখল করে লুটপাটের মাধ্যমে একাই পাচার করেছে ২ লক্ষ ৪২ হাজার কোটি টাকা। যার মধ্যে ইসলামী ব্যাংক থেকেই পাচার করেছে ১ লক্ষ ৫ হাজার কোটি টাকা। আন্তর্জাতিক মাফিয়া ডন, বাংলাদেশের কলঙ্ক এস. আলমের মত অর্থ পাচারকারী ও দূর্নীতিবাজদের বিরুদ্ধে কর্তৃপক্ষের নীরব ভূমিকায় আমরা হতবাক ও মর্মাহত। এমতাবস্থায় দেশপ্রেমিক সচেতন নাগরিক হিসেবে আমরা নীরব থাকতে পারিনা। তাই আমরা ”স্টার্ক ব্যাংকার্স ফোরাম বাংলাদেশ” এর পক্ষ থেকে সমগ্র ব্যাংকিং সেক্টরকে শক্তিশালী, গতিশীল ও পরিচ্ছন্ন করার লক্ষ্যে ৩ (তিন) দফা দাবি বাস্তবায়ণের জন্য প্রিয় দেশবাসীকে দূর্বার প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার উদাত্ত আহবান জানাচ্ছা। আমাদের ৩ (তিন) দফা দাবীঃ ১) বিদেশে পাচারকৃত টাকা দেশে ফেরৎ আনয়ন: বিদেশে পাচারকৃত বাংলাদেশের মেহনতি মানুষের কষ্টার্জিত আমানত ইসলামী ব্যাংকের ১ লক্ষ ৫ হাজার কোটি টাকাসহ ২৮ লক্ষ কোটি টাকা দেশে ফেরৎ আনতে হবে। ২) অর্থ পাচারকারী ও দূর্নীতিবাজদের শাস্তি নিশ্চিতকরণ: ঋণ জালিয়াতি ও অর্থ পাচারের সাথে জড়িত ব্যাংক লুটেরা এস. আলম ও মনিরুল মওলাসহ দূর্নীতিবাজ মাফিয়া চক্রের প্রত্যেককে আইনের আওতায় এনে গ্রেফতারপূর্বক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। ৩) অযোগ্য ও অবৈধ নিয়োগ বাতিল এবং যোগ্য ও বঞ্চিতদের মূল্যায়ণ: ইসলামী ব্যাংকের হাজার হাজার অযোগ্য ও অবৈধ নিয়োগসহ সকল সেক্টরের বিধি বহির্ভূত নিয়োগ-প্রমোশন বাতিল করে সারা দেশের যোগ্য ও বঞ্চিত তরুণদের চাকরীর সুযোগ সৃষ্টি করতে হবে। সেই সাথে ফ্যাসিবাদের সমর্থণে গৃহীত সকল পলিসি বাতিল করে ইনসাফ ভিত্তিক পলিসি প্রণয়নের মাধ্যমে বঞ্চিত ও যোগ্যদের যথাযথ মূল্যায়ণ নিশ্চিত করতে হবে।

Related Articles

পিলখানাস্থ বিজিবি সদর দপ্তর পরিদর্শন করলেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমদ পিলখানাস্থ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তর পরিদর্শন করেছেন। আজ সকাল ১১টায় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিজিবি

আরও পড়ুন

তরুণ ছেলে-মেয়েদের চরিত্র গঠন ও শারীরিক বিকাশে খেলাধুলায় সম্পৃক্ত করাই সরকারের মূল লক্ষ্য: মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন

নিজস্ব প্রতিবেদকঃ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের মূল লক্ষ্য ও

আরও পড়ুন

সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন-এর জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে আজ বিকেল ৪টায় সংগঠনের প্রধান কার্যালয়ে এক জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের

আরও পড়ুন

সমাজসেবা কর্মকর্তা আবু বক্কর সিদ্দীকের মৃত্যুতে সমাজকল্যাণ মন্ত্রীর শোক

জেলা সমাজসেবা কার্যালয়, নীলফামারীর উপপরিচালক জনাব মোঃ আবু বক্কর সিদ্দীক ১৮জুলাই সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman