Somoy News BD

৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , শনিবার
ব্রেকিং নিউজ

১২ লক্ষ টাকা মূল্যের ৬০ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ পেশাদার মাদক কারবারি মাছুমকে গ্রেফতার করেছে ডিবি

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে আনুমানিক ১২ লক্ষ টাকা মূল্যের ৬০ কেজি গাঁজা ও গাঁজা পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারসহ পেশাদার মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য মো. মাছুম (৩০) কে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-উত্তরা বিভাগ।

বুধবার (০৫ মার্চ ২০২৫ খ্রি.) রাত ১১:৩৫ ঘটিকায় যাত্রাবাড়ীর কাজলার দনিয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

ডিবি-উত্তরা বিভাগ সূত্রে জানা যায়, বুধবার (০৫ মার্চ ২০২৫ খ্রি.) ডিবি-উত্তরা বিভাগের একটি দল মহানগর এলাকায় অস্ত্র ও মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে একদল মাদক কারবারি কুমিল্লা থেকে প্রাইভেটকারযোগে গাঁজা নিয়ে যাত্রাবাড়ীর দিকে আসছে। এমন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ীর কাজলার দনিয়া এলাকায় অবস্থান নেয় ডিবি পুলিশের টিম। রাত ১১:৩৫ টায় গাঁজা পরিবহনকারী প্রাইভেটকারকে দনিয়া এলাকায় আটক করে ডিবি পুলিশ। পুলিশের উপস্থিতি দেখে পালানোর সময় মাদক কারবারি মাসুমকে গ্রেফতার করে ডিবির টিম। গ্রেফতারের পর তার হেফাজত থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ১২ লক্ষ টাকা। এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত মাসুম পেশাদার মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। উদ্ধারকৃত গাঁজা বিক্রয় ও হস্তান্তরের উদ্দেশে নিজ হেফাজতে রেখেছিলো ও পরিবহণ করছিলো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Related Articles

বিলকিস বেগমের সংবাদ সম্মেলন

মঞ্জুর: শুক্রবার (৭ আগস্ট ২০২৬) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় স্বামী হত্যার বিচার দাবি, আসামিদের বিরুদ্ধে হত্যার হুমকি, মিথ্যা মামলায় হয়রানি এবং বাড়িঘরছাড়া করার প্রতিবাদে

আরও পড়ুন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথম ‘সবুজ বিপ্লব’ এর ডাক দিয়েছিলেন— পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

নিজস্ব প্রতিবেদকঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথম ‘সবুজ বিপ্লব’ এর ডাক দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি। তিনি বলেন, আধুনিক বাংলাদেশের

আরও পড়ুন

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ হতে শাহবাগস্থ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ

নিজস্ব প্রতিবেদকঃ ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে রাজধানীর শাহবাগে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আজ বুধবার সকাল ৬টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের মহান শহীদদের

আরও পড়ুন

কোরিয়ার বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাচ্ছে বাংলাদেশের ৮৪২৮ পণ্য

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (Comprehensive Economic Partnership Agreement-CEPA) নিয়ে নেগোসিয়েশন আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে। দীর্ঘ এক বছরের আলোচনার পর

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman